এক ম্যাচে জোড়া প্রতিপক্ষ – বর্ণমালা টেলিভিশন

এক ম্যাচে জোড়া প্রতিপক্ষ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ মার্চ, ২০২৫ | ১০:৫৫ 134 ভিউ
এক ম্যাচে জোড়া প্রতিপক্ষ। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে আজ চিরবৈরী পড়শি রিয়াল মাদ্রিদের পাশাপাশি ইতিহাসের সঙ্গেও লড়তে হবে আতলেতিকো মাদ্রিদকে। গত সপ্তাহে বার্নাব্যুতে প্রথম লেগ ২-১ গোলে জিতে কোয়ার্টার ফাইনালের পথে একটু হলেও এগিয়ে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল। ঘুরে দাঁড়িয়ে শেষ আটে যেতে ঘরের মাঠে আজ ইতিহাসের এক অচলায়তন ভাঙতে হবে আতলেতিকোকে। চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে রিয়ালকে কখনোই হারাতে পারেনি তারা। পাঁচবার আতলেতিকোর স্বপ্ন ভেঙেছিল রিয়াল। এর মধ্যে আছে ২০১৪ ও ২০১৬ সালের ফাইনাল। আতেলেতিকোর নতুন স্টেডিয়াম মেত্রোপলিতানোতে এটাই চ্যাম্পিয়ন্স লিগের প্রথম মাদ্রিদ ডার্বি। এজন্যই হয়তো নতুন ইতিহাস লেখার স্বপ্ন দেখার সাহস পাচ্ছেন আতলেতিকো কোচ দিয়েগো সিমিওনে। প্রায় ৭০ হাজার সমর্থক দ্বাদশ খেলোয়াড়ের ভূমিকা নেবে। এমবাপ্পে, ভিনিসিয়ুসদের টেক্কা দিতে দর্শক সমর্থন টনিকের মতো কাজ করতে পারে আলভারেজ, গ্রিজমানদের জন্য। সেই আশায় বুক বেঁধেছেন সিমিওনে, ‘সমর্থকরা আমাদের শক্তি। তারা আমাদের সামনে এগিয়ে দেয়। এবার তাদের সহায়তা আরও বেশি দরকার। আমরা এখনো বেঁচে আছি। আশা করি, বুধবা রাতটা আমাদের হবে।’

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি পিয়াল আটক এবার অস্ট্রেলিয়ার কাছে ইনিংস ব্যবধানে বিধ্বস্ত বাংলাদেশ রংপুরে শিক্ষক পরিবারের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে বিবৃতি প্রগতিশীল শিক্ষক সমাজের ঐতিহাসিক জয় থেকে শোচনীয় হার: অস্ট্রেলিয়ার মাটিতে মুদ্রার দুই পিঠ দেখলো বাংলাদেশ তীব্র সংকটে কুড়িগ্রামে কৃষকবিদ্রোহ: গোডাউন ভেঙে নিল ১০ হাজার কেজি সার অর্থ সংকট: ১ লাখ ২১ হাজার কোটি টাকার থোক বরাদ্দে খরচ বন্ধের নির্দেশ গ্যাস সংকটে ক্রেতাদের উদ্বেগ, বাংলাদেশ থেকে কমতে পারে পোশাকের ক্রয়াদেশ কোটচাঁদপুরে জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের রামদার কোপে ভাই নিহত প্রধান অতিথি না করায় নিজেই ১৪৪ ধারা ডেকে ছাত্রদল নেতা পণ্ড করলেন ৬০ বছরের ফুটবল টুর্নামেন্ট অনুমতি ছাড়াই ভাঙা হলো সেতু: রাজাপুরে স্বেচ্ছাসেবক দল নেতার কাণ্ডে বিচ্ছিন্ন ৪ গ্রাম চরম বিদ্যুৎ বিপর্যয়ে হিমাগারে পচছে বিপুল পরিমাণ আলু, গাড়ি ভরে ফেলে দিতে হচ্ছে প্রতিদিনই মধ্যপ্রাচ্য থেকে ২০ হাজার পাকিস্তানিকে ঘাড় ধাক্কা দিয়ে বহিষ্কার অর্থমন্ত্রী: বিদ্যুৎ ও গ্যাসের সংকট সরকারের নিয়ন্ত্রণে নেই গ্রামের রাস্তা মেরামতে ৮০টি কম্পিউটার, ৩০ লাখের সফটওয়্যার: পরামর্শকের ১৪ কোটি, লাগবে ১৪০টি বাইক-জিপ বিদ্যুৎহীন চমেক হাসপাতালে স্থবির চিকিৎসা, দুর্ভোগে রোগীরা গুলিস্তানে চাঁদাবাজ সিন্ডিকেট ‘দরবেশ চক্র’: দফায় দফায় টাকা দিয়ে বিপর্যস্ত ব্যবসায়ীরা রূপপুরের শুধু প্রথম ইউনিট থেকেই রাষ্ট্রের সাশ্রয় হবে ১০০ কোটি ডলারের বেশি মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় উচ্ছ্বসিত জারদারি, পাকিস্তান সফরের আমন্ত্রণ সিরিয়ায় ইসরায়েল-তুরস্ক উত্তেজনা: পশ্চিম এশিয়ায় কি নতুন এক ফ্রন্ট খুলছে? কারাবন্দি সাবেক পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খানকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে