সকালে মৌরি ভেজানো পানি খেলে শরীরে যেসব পরিবর্তন ঘটে – বর্ণমালা টেলিভিশন

সকালে মৌরি ভেজানো পানি খেলে শরীরে যেসব পরিবর্তন ঘটে

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ জুলাই, ২০২৫ | ১০:৫১ 147 ভিউ
বাঙালির রান্নাঘরে বিভিন্ন ধরনের মশলার মধ্যে অন্যতম একটি হলো মৌরি। এটি শুধু একটি মশলাই নয়, এতে রয়েছে নানা ধরনের রোগের সমাধান। প্রাচীনকাল থেকেই সকালে খালি পেটে মৌরি ভেজানো পানি পান করে আসছেন অনেকেই। আয়ুর্বেদ ও প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতিতে একে বহু উপকারিতার উৎস হিসেবে বিবেচনা করা হয়। অনিয়ন্ত্রিত জীবনযাপনের ফলে হঠাৎ অসুস্থতা এখন সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। অনেকেই সামান্য এসব শারীরিক সমস্যা দূর করতে ওষুধের পরিবর্তে পার্শ্বপ্রতিক্রিয়াহীন ভেষজ উপাদানে ভরসা রাখেন। এই ক্ষেত্রে সকালে খাদ্যতালিকায় রাখতে পারেন একটি কার্যকর উপাদান—মৌরি। সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে ওঠে আসে মৌরির কিছু উপকারী গুণের কথা। চলুন জেনে নেওয়া যাক- হজমশক্তি বৃদ্ধি যাদের বদহজমের সমস্যা রয়েছে, তাদের জন্য মৌরি এক কার্যকর ভেষজ উপাদান। এটি হজমপ্রক্রিয়াকে সক্রিয় করে ও পরিপাকতন্ত্রের কার্যক্ষমতা বাড়ায়। কোষ্ঠকাঠিন্য বা গ্যাস্ট্রিকের সমস্যা থেকে মুক্তি কোষ্ঠকাঠিন্য বা গ্যাস্ট্রিকের সমস্যা এড়াতে নিয়মিত মৌরি খাওয়ার অভ্যাস গড়ে তুলতে পারেন। নিয়মিত মৌরি খেলে গ্যাস্ট্রিকের সমস্যা চিরতরে দূর হতে পারে। মৌরিতে রয়েছে প্রাকৃতিক অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদান, যা রোগ জীবাণুর বিরুদ্ধে কাজ করে। পাশাপাশি এতে অ্যান্টি-অক্সিডেন্টও রয়েছে প্রচুর পরিমাণে, যা দেহকে টক্সিনমুক্ত রাখতে সাহায্য করে। ওজন নিয়ন্ত্রণে সহায়ক অতিরিক্ত মেদ ও ভুঁড়ির সমস্যায় যারা চিন্তিত তাদের জন্য নিয়মিত মৌরি খাওয়া উপকারী। মৌরি শরীরের মেটাবলিজম বাড়িয়ে ওজন কমাতে সাহায্য করে। তাই প্রতিদিন সকালে খালি পেটে মৌরি ভেজানো পানি পান করলে কিছুদিনের মধ্যে ওজন কমানো সম্ভব। রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ফাইবারসমৃদ্ধ মৌরি ও এর বীজ হৃদযন্ত্রকে সুরক্ষা দিতে কার্যকর ভূমিকা রাখতে পারে। এটি উচ্চ কোলেস্টেরলসহ কিছু নির্দিষ্ট হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে। শুধু তা-ই নয়, মৌরি ক্যানসারসহ দীর্ঘস্থায়ী রোগ প্রতিরোধেও সহায়ক হতে পারে। পিরিয়ডের ব্যথা থেকে মুক্তি পিরিয়ডের সময় অনেক নারী তলপেট ও কোমরে তীব্র ব্যথায় ভোগেন। তা থেকে সাময়িক মুক্তি পেতে অনেকেই ব্যথানাশক ওষুধের ওপর নির্ভর করেন। যা অতিরিক্ত খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। এ অবস্থায় প্রাকৃতিক উপায় খুঁজছেন? প্রথম দিন থেকেই মৌরি খাওয়া শুরু করুন—এতে ব্যথা কমবে, আবার পার্শ্বপ্রতিক্রিয়ার আশঙ্কাও থাকবে না। মৌরি শরীর থেকে টক্সিন বের করতে সাহায্য করে এবং রক্ত শুদ্ধকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এতে থাকা উপাদানগুলো দেহে জমে থাকা দূষিত পদার্থগুলো সরিয়ে দেয়। পরিশেষে, মৌরীর সব গুণ উপভোগ করতে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে অথবা রাতে ঘুমানোর আগে মৌরি চিবিয়ে খেতে পারেন। এ ছাড়া সকালে খালি পেটে মৌরি ভেজানো পানি পান করতে পারেন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নেপালে আকস্মিক বন্যা, যা বললেন বিশ্বনেতারা নেপালে বন্যা-ভূমিধসে প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক ক্ষতিগ্রস্ত তিব্বত সীমান্ত এলাকায় ড্রোন পাঠাল চীন রিয়াদ থেকে আত্রাইয়ের ৭ জনের মরদেহ দেশে আসছে বিকেলে ‘আমেরিকান ডায়মন্ড’ নামের আড়ালে কী আছে? বিরল চন্দ্রগ্রহণ দেখা যাবে যেসব অঞ্চল থেকে ‘বাংলাদেশ বিশ্বকাপে উঠলে পুরো দেশ আনন্দে ভাসবে’ আবারও ঢাকা মাতাতে আসছেন ‘বিলিয়নেরা’ খ্যাত ওটিলিয়া শয়তানকে দুর্বল ও অসহায় করে দেয় যে ধ্বনি ডিএনএ পরীক্ষায় প্রমাণিত: ধর্ষণে অন্তঃসত্ত্বা হওয়া ১১ বছরের শিশুর গর্ভে জন্ম নেয়া সন্তানের জৈবিক পিতা মাদ্রাসাশিক্ষকই চীনে নিরাপত্তা উপদেষ্টা, রাশিয়ায় পররাষ্ট্রমন্ত্রী: একযোগে দুই বৃহৎ শক্তির সঙ্গে কূটনৈতিক তৎপরতায় ভারত বাবার রিপোর্টে ছেলের চিকিৎসা যাচাই, থমকে গেল ম্যারাডোনা ট্রায়াল প্রত্যাবর্তনকে সামনে রেখে সরকারের তীব্র সমালোচনা ও আক্রমণ ওবায়দুল কাদেরের উগ্রবাদের সতর্কবার্তা যাচাই ছাড়া প্রত্যাখ্যান করার সামর্থ্য কি রাখে বাংলাদেশ? মস্কোয় পুতিন-লাভরভের সঙ্গে জয়শঙ্করের বৈঠক: ভারত-রাশিয়া কৌশলগত সম্পর্কে নতুন গতি মানবিক ও বিবেকবান বাঙালিদের উচিত একে অপরের পাশে দাঁড়ানো ও ঐক্যবদ্ধভাবে অন্যায়ের প্রতিবাদ করা ব্রাজিলকে ঢাকায় এনে খেলানোর অর্থ নেই সরকারের, বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী রংপুরে শিক্ষক পরিবার হত্যাঃ স্ত্রী-কন্যাকে ধর্ষণের আলামত, ডোমের বক্তব্যে ঘটনায় নতুন মোড় বিডিডাইজেস্ট এক্সপ্লেইনারঃ যুক্তরাজ্যে হুমায়ুন কবিরের পাঁচ কোম্পানি, ত্যাগ করেননি ব্রিটিশ নাগরিকত্ব ভোর ৬টা থেকে শুরু লোডশেডিং, দিনে পাঁচ দফায় বিদ্যুৎহীন থাকবে বুয়েট