হাড়ের সুস্থতায় যাদুকরী ৫ খাবার – বর্ণমালা টেলিভিশন

হাড়ের সুস্থতায় যাদুকরী ৫ খাবার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ October, ২০২৬ | ৮:৩৪ 9 ভিউ
শরীরের মূল কাঠামো ধরে রাখা আর স্বাভাবিক চলাফেরার পেছনে সবটুকু অবদান হাড়ের। তবে বয়সের সঙ্গে সঙ্গে নীরব ঘাতকের মতো কমতে থাকে হাড়ের ঘনত্ব, তৈরি হয় দুর্বলতা। বিশেষ করে বয়স বাড়লে কিংবা নারীদের মেনোপজ-পরবর্তী সময়ে হরমোনজনিত পরিবর্তনের কারণে ‘অস্টিওপোরোসিস’ বা হাড় ক্ষয়ের ঝুঁকি অনেকটাই বেড়ে যায়। তবে আশার কথা হলো, সঠিক খাদ্যাভ্যাসই পারে হাড়কে দীর্ঘদিন মজবুত রাখতে। ক্যালসিয়াম, ভিটামিন ডি ও প্রোটিনে ভরপুর এমন ৫টি খাবারের কথা জেনে নেওয়া যাক, যা হাড়ের জন্য একেবারে প্রাকৃতিক রক্ষাকবচের মতো কাজ করে: ১. দুধ ও দুগ্ধজাত খাবার হাড়ের সুস্বাস্থ্যের কথা উঠলেই সবার আগে আসে দুধের নাম। এক গ্লাস দুধেই মেলে প্রায় ৩০০ মিলিগ্রাম ক্যালসিয়াম, যা হাড়ের গঠন ও ঘনত্ব ধরে রাখতে দারুণ কার্যকরী। দুধের পাশাপাশি টকদই ও পনিরও খাদ্যতালিকায় রাখা ভালো; এগুলোতে থাকা প্রোটিন ও ক্যালসিয়াম হাড়কে ভেতর থেকে শক্ত করে। ২. ডিমের কুসুম শরীরে পর্যাপ্ত ক্যালসিয়াম থাকলেও তা কাজে আসবে না, যদি ভিটামিন ডি-এর অভাব থাকে। কারণ, ভিটামিন ডি ছাড়া শরীর ক্যালসিয়াম শোষণ করতে পারে না। ডিমের কুসুম হলো ভিটামিন ডি-এর প্রাকৃতিক উৎস। তাই হাড়ের সুস্বাস্থ্য নিশ্চিত করতে প্রতিদিনের নাশতায় একটি ডিম রাখা বেশ বুদ্ধিমানের কাজ। ৩. মুরগির মাংস ও সামুদ্রিক মাছ হাড়ের পুনর্গঠন ও পরিচর্যায় প্রোটিনের বিকল্প নেই। মুরগির মাংস প্রোটিনের চমৎকার উৎস। আর সামুদ্রিক মাছ থেকে প্রোটিনের পাশাপাশি মেলে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড ও ভিটামিন ডি, যা হাড় ক্ষয়ের হার কমায় এবং ক্যালসিয়াম শোষণে সরাসরি সাহায্য করে। ৪. সবুজ শাকসবজি হাড়ের সুস্থতায় কেবল ক্যালসিয়াম নয়, প্রয়োজন ম্যাগনেশিয়াম ও ভিটামিন ‘কে’। পালংশাক, ব্রোকলিসহ বিভিন্ন ধরনের সবুজ শাকসবজিতে এই উপাদানগুলো প্রচুর পরিমাণে থাকে। তাই খাবারের পাতে নিয়ম করে তাজা শাকসবজি রাখা জরুরি। ৫. বাদাম ও নানা পদের বীজ তিল, কাঠবাদাম ও আখরোট হাড়ের জন্য পুষ্টির খনি বললেও ভুল হবে না। বিশেষ করে তিল ও কাঠবাদামে প্রচুর ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম ও ফসফরাস থাকে। যাদের দুধে বা দুগ্ধজাত খাবারে অ্যালার্জি কিংবা হজমে সমস্যা রয়েছে, তাদের জন্য তিল ও বাদাম হতে পারে ক্যালসিয়ামের দারুণ বিকল্প। সহজ ও সুষম এই খাবারগুলো নিয়মিত খাদ্যতালিকায় রাখলে বয়স বাড়লেও হাড় থাকবে অটুট ও তাজা।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কারাগার থেকে পালানো জঙ্গিদের নিয়ে নতুন জঙ্গি সংগঠন ‘ইতেহাদুলউম্মাহ’, নিরাপত্তা উদ্বেগ ‘হেনস্তা নয়, ইউনূসের কাছে জবাব চেয়েছি’, দাবি বিক্ষোভকারীর ঋণমানের আউটলুক নেতিবাচক, নতুন বিদেশি বিনিয়োগে ভাটা; ব্যাংকঋণ ও বিদেশি ঋণনির্ভর হচ্ছে সরকার গ্রামীণ কল্যাণের বিরুদ্ধে হাইকোর্টের রায়ে চাপে ইউনূসঃ ক্ষমতায় থাকতে গ্রামীণ প্রতিষ্ঠানকে কর ছাড় ও ব্যবসার লাইসেন্স দেওয়া নিয়ে উঠছে স্বার্থের দ্বন্দ্বের প্রশ্ন যশোরে বাড়ির সামনে ময়লা ফেলা নিয়ে বিরোধ, লাঠির আঘাতে আহত শিল্পী সমু চৌধুরী ​চট্টগ্রামে কিশোরদের পর্ন বানিয়ে ব্ল্যাকমেইল ও যৌন নিপীড়ন: যুবদল নেতা নুরুর ভয়াবহ অপরাধ উন্মোচিত নোবেল জয়ের ২০ বছরে ইউনূস: অভিনন্দনের দিনেও হামে শিশুমৃত্যু থামেনি, সরকারি হিসাবেই ১,১৭০ ছাড়ালো শিশু মৃত্যুর সংখ্যা কর্ণফুলী টানেল যেভাবে অকার্যকর করা হলো, ৩৩৬ কোটি টাকার বিকল্প সড়ক নির্মাণ- কেন? বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ে আবার লুকোচুরি বাকস্বাধীনতা ও মানবাধিকার কোথায়? তারেক রহমানকে নিয়ে মন্তব্য করলেই গ্রেপ্তার—উঠছে অধিকার ও আইনি প্রক্রিয়ার প্রশ্ন ইউনূসের প্রতিষ্ঠানের কর ফাঁকির ‘ধ্রুপদী নজির’: হাইকোর্টের রায় পর্যবেক্ষণে আওয়ামীলীগ আমলে দেয়া রায়ের প্রতিফলন নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে প্রবাসীদের হাতে লাঞ্চিত ড. ইউনূস; টেরোরিস্ট সম্মোধন – ভিডিও ভাইরাল জার্মান আওয়ামীলীগ সহ প্রবাসী বাংলাদেশীদের প্রতিবাদের মুখে বার্লিনে ওয়ার্ল্ড হেলথ সামিটের বক্তা তালিকা থেকে ড. ইউনূসের নাম বাদ দিলো আয়োজকরা হাড়ের সুস্থতায় যাদুকরী ৫ খাবার পানামায় ফের শক্তিশালী ভূমিকম্পের আঘাত দাবানল হয়ে ছড়াচ্ছে বিক্ষোভ জ্বালানি খাতে সহায়তা চায় বাংলাদেশ চুয়েটে ১৬ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ কয়েকজন, অসুস্থ একাধিক চকবাজার মার্কেটে আগুন: ৮ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি, কাজ করছে ১০ ইউনিট রিয়াদ বিমানবন্দর বন্ধ, সৌদির আকাশ শূন্য