গণ-অভ্যুত্থানের পর বৈষম্যবাদী রাজনীতির দাপট বৃদ্ধি পেয়েছে – বর্ণমালা টেলিভিশন

গণ-অভ্যুত্থানের পর বৈষম্যবাদী রাজনীতির দাপট বৃদ্ধি পেয়েছে

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ November, ২০২৬ | ৬:৪১ 2 ভিউ

অর্থনীতিবিদ অধ্যাপক আনু মুহাম্মদ প্রশ্ন তুলেছেন, বৈষম্যবিরোধী লড়াইয়ের মধ্য দিয়ে কীভাবে বৈষম্যবাদী চিন্তার উত্থান ঘটল। শনিবার বিকেলে রাজধানীর বাংলা একাডেমিতে ‘সর্বজনকথা’র ১২ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক প্রীতিসম্মিলনীতে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, “চব্বিশের গণ-অভ্যুত্থানে বৈষম্যবিরোধী অনেক কথা এসেছে। অথচ অভ্যুত্থানের পর দাপট তৈরি হয়েছে বৈষম্যবাদী রাজনীতির। এমন একটা গোষ্ঠী ক্ষমতায়িত হয়েছে, যারা মানুষের সৃজনশীল জগৎ, চিন্তার জগৎ ও মুক্তির চিন্তার বিরোধী। যারা মানুষকে, নারীকে, বৈচিত্র্যকে শৃঙ্খলের মধ্যে রাখতে চায়।”

বিজ্ঞাপন

আনু মুহাম্মদ মনে করেন, সমাজের চিন্তা ও সম্মতি তৈরির প্রক্রিয়ার ভেতরেই এমন কিছু উপাদান বিদ্যমান, যার ফলে মানুষ বৈষম্যবিরোধী ও বৈষম্যবাদী চিন্তার পার্থক্য করতে পারছে না। তিনি উল্লেখ করেন, অনেক সময় যেটিকে মানুষ বৈষম্যবিরোধী মনে করছে, তার ভেতর দিয়েই বিদ্বেষ প্রকাশ পাচ্ছে। দেশের রাজনৈতিক সংস্কৃতির বিষয়ে তিনি বলেন, বাংলাদেশ একধরনের ‘বিষাক্ত বৃত্তের’ মধ্যে পড়ে গেছে। তাঁর মতে, রাজনৈতিক দলগুলোর মধ্যে স্বাভাবিক রাজনৈতিক বৈশিষ্ট্য নেই, বরং তাদের বিরোধ অনেকটা বংশগত বিরোধের মতো। এক পক্ষ অন্য পক্ষের সবকিছুর বিরোধিতা করে এবং এই বিভেদ ও বিদ্বেষ প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে।

তবে এই ব্যবস্থার বিপরীত চিত্রও রয়েছে বলে মনে করেন আনু মুহাম্মদ। তিনি বলেন, জনগণের জন্য ক্ষতিকর নীতির ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য লক্ষ্য করা যায়। তিনি আরও বলেন, “সরকার পরিবর্তন হলেও বন্দর চুক্তি, মার্কিন বাণিজ্যচুক্তি এবং বিদেশি কোম্পানির স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন উদ্যোগের নীতির ধারাবাহিকতা বজায় থাকছে।” এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য রাজনৈতিক লড়াইয়ের পাশাপাশি বুদ্ধিবৃত্তিক পরিবর্তন জরুরি বলে তিনি মন্তব্য করেন। পত্রিকাটির নাম কেন ‘সর্বজনকথা’ রাখা হয়েছে, তার ব্যাখ্যায় তিনি বলেন, এমন একটি সমাজের চিন্তা থেকেই এটি করা হয়েছে, যেখানে শ্রেণি, লিঙ্গ, ধর্ম ও জাতিগত বৈষম্য থাকবে না, মানুষ মর্যাদা নিয়ে বাঁচবে এবং প্রকৃতির সঙ্গে তার স্বাভাবিক সম্পর্ক থাকবে।

অনুষ্ঠানে ‘সর্বজনকথা’র পরিষদ সদস্য অধ্যাপক তানজীমউদ্দিন খান বলেন, ১২ বছর পেরিয়ে গেলেও পত্রিকাটির চিন্তার তারুণ্য অটুট রয়েছে। তিনি বলেন, শুরু থেকেই তাঁদের লক্ষ্য ছিল বাংলায় মানসম্মত একাডেমিক লেখালেখি ও গবেষণার চর্চা গড়ে তোলা এবং ‘সর্বজনকথা’ একটি আদর্শ বাংলা একাডেমিক জার্নাল হিসেবে সেই জায়গা করে নিয়েছে। লেখক ও গবেষক আলতাফ পারভেজ বলেন, বাংলাদেশে কার্যত কোনো সংসদীয় বিরোধী দল নেই। তিনি আরও বলেন, “যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি কিংবা শ্রমিকদের মজুরি আন্দোলনের মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে বিরোধী দলের ভূমিকা তারই প্রমাণ। এমন পরিস্থিতিতে রাজনৈতিক অর্থনীতির প্রশ্নে ‘সর্বজনকথা’ একটি গুরুত্বপূর্ণ বিরোধী কণ্ঠ হিসেবে ভূমিকা রাখতে পারে।”

স্বাগত বক্তব্যে পত্রিকাটির প্রকাশক মোশাহিদা সুলতানা বলেন, আধিপত্যবাদী জ্ঞানচর্চার বিপরীতে জনমানুষ, পরিবেশ ও সর্বপ্রাণের কথা তুলে ধরাই ‘সর্বজনকথা’র লক্ষ্য। তিনি জানান, গত ১২ বছরে অর্থনৈতিক, সামাজিক ও লিঙ্গীয় বৈষম্য, সাম্প্রদায়িকতা, যুদ্ধ ও বিদ্যুৎ খাতের সংকটসহ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক বিষয়ে তথ্য-উপাত্তভিত্তিক বিশ্লেষণ প্রকাশ করেছে পত্রিকাটি। এছাড়া প্রীতিসম্মিলনীতে আরও বক্তব্য রাখেন ‘সর্বজনকথা’র নির্বাহী সম্পাদক কল্লোল মোস্তফা, পরিষদ সদস্য বীথি ঘোষ ও মাহতাব উদ্দীন আহমেদ এবং শ্রমিকনেত্রী মোশরেফা মিশু।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গণ-অভ্যুত্থানের পর বৈষম্যবাদী রাজনীতির দাপট বৃদ্ধি পেয়েছে ডিএমপি কমিশনারের নাশকতা মাদক ও ছিনতাইবিরুদ্ধে কঠোর ব্যবস্থা নির্দেশ ঢাকা রেঞ্জে বদলি হলেন বেনজীর-ঘনিষ্ঠ তৈমুরসহ তিন বিতর্কিত কর্মকর্তা পরিচয় গোপন করে লক্ষ্মীপুরে আত্মগোপনে থাকা বোমারু মামুন আটক পরিচয় গোপন করে লক্ষ্মীপুরে আত্মগোপনে থাকা বোমারু মামুন আটক কক্সবাজারে তিন মাসের পর্যটন কার্নিভ্যালে বালুর ভাস্কর্য প্রদর্শনী খুলনায় গণপিটুনির শিকার গোপালগঞ্জের আ.লীগ নেতা পুলিশে সোপর্দ গঙ্গা চুক্তির বাস্তবায়ন নিয়ে ঢাকায় শেষ বৈঠক করল জেআরসি ব্যাংক এশিয়ায় কর্মী নিয়োগ, আবেদন ২৬ নভেম্বর পর্যন্ত নতুন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণব্যবস্থা উন্মোচন করল ইরান ঢাকা-গোপালগঞ্জসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন মার্কিন এফ-১৬ যুদ্ধবিমানে হামলার দাবি ইরানের ড্রোন হামলায় রুশ পণ্যবাহী জাহাজে আগুন রোহিঙ্গা প্রত্যাবাসন সুযোগ কাজে লাগানোর আহ্বান পুরোনো সোনার অলংকার বিক্রিতে এখন মিলছে বাড়তি দাম মাইগভে এক বছরে ২০০ কোটি টাকার বেশি অভিবাসন ঋণ অনুমোদন কক্সবাজারে শ্যামলী সিমেন্টের ডিলার ও খুচরা বিক্রেতা সম্মেলন মাগুরায় স্কুল ভবনে তালা ঝুলিয়ে সাঁটানো হল ছাত্রলীগের লিফলেট গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন সঠিক সময়ে কাজ হবে, ইনশাআল্লাহ!’