আরও খবর
মাইগভে এক বছরে ২০০ কোটি টাকার বেশি অভিবাসন ঋণ অনুমোদন
কক্সবাজারে শ্যামলী সিমেন্টের ডিলার ও খুচরা বিক্রেতা সম্মেলন
রাজধানীর বাজারে সরু চাল ও সবজির দাম বেড়েছে
১২ উপজেলায় লিড ব্যাংক হিসেবে কাজ করবে সিটি ব্যাংক
১২ উপজেলায় লিড ব্যাংক হিসেবে কাজ করবে সিটি ব্যাংক
জলাবদ্ধ জমিতে পানিফল চাষে ২৫ কোটি টাকা আয়ের আশা
চামড়াপণ্য ও জুতা শিল্পের শ্রমিকদের মজুরি বাড়ল ৪,৮০০ টাকা
পুরোনো সোনার অলংকার বিক্রিতে এখন মিলছে বাড়তি দাম
সোনার পুরোনো অলংকার জুয়েলারি প্রতিষ্ঠানে বিক্রি বা পরিবর্তনের ক্ষেত্রে গ্রাহকদের জন্য নতুন নীতিমালা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। শনিবার বাজুসের কার্যালয়ে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা আগামীকাল রোববার থেকে কার্যকর হবে। সমিতির সভাপতি এনামুল হক খান এক জরুরি নোটিশের মাধ্যমে সদস্যদের এই পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
নতুন নিয়ম অনুযায়ী, পুরোনো অলংকার বদলে নতুন কিনতে গেলে অলংকারের বর্তমান ওজন থেকে এখন ৯ শতাংশ বাদ দিয়ে মূল্য নির্ধারণ করা হবে, যা আগে ছিল ১২ শতাংশ। উদাহরণস্বরূপ, ২১ ক্যারেটের এক ভরি ওজনের অলংকার পরিবর্তনের ক্ষেত্রে এখন গ্রাহকের ৫ হাজার ৬৪৩ টাকা সাশ্রয় হবে। এই পরিবর্তনের ফলে আগের ১ লাখ ৬৮ হাজার ১৭৩ টাকার পরিবর্তে নতুন নিয়মে ১ লাখ ৭৩ হাজার ৮১৬ টাকা মূল্য পাওয়া যাবে।
অন্যদিকে, সরাসরি পুরোনো অলংকার বিক্রির ক্ষেত্রে ওজন থেকে ১৫ শতাংশ বাদ দেওয়া হবে, যেখানে আগে ১৮ শতাংশ বাদ দেওয়া হতো। ফলে ২২ ক্যারেটের এক ভরি ওজনের অলংকার বিক্রির ক্ষেত্রে গ্রাহক এখন ৬ হাজার ৩৪ টাকা বেশি পাবেন। আগে এই অলংকার বিক্রিতে ১ লাখ ৬৪ হাজার ৯৪০ টাকা পাওয়া গেলেও এখন থেকে ১ লাখ ৭০ হাজার ৯৭৪ টাকা পাওয়া যাবে।
বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ জুয়েলার্স সমিতির সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান আমিনুল ইসলাম জানান, এই পরিবর্তনের ফলে ক্রেতারা আগের চেয়ে বেশি লাভবান হবেন। এদিকে, বৈশ্বিক বাজারে দরপতনের ফলে দেশের বাজারে চলতি মাসে আট দফায় প্রতি ভরি সোনার দাম ২৮ হাজার ৫০৮ টাকা কমেছে। শুক্রবার এক দিনেই দাম কমেছে প্রায় ১১ হাজার টাকা, যার ফলে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ১৩ মাসের মধ্যে সর্বনিম্ন ২ লাখ ১ হাজার ১৪৬ টাকায় নেমেছে।
বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক মুদ্রাবাজারে মার্কিন ডলার শক্তিশালী হওয়া এবং যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড) আগামী ডিসেম্বর মাসে সুদের হার বাড়াতে পারে—এমন ধারণার কারণেই সোনা ও রুপার দাম কমছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
[TheChamp-FB-Comments]