নিপীড়ন-গণগ্রেপ্তারের ফল: সাধারণ জনতার ক্ষোভের আগুনে পুড়ল মুকসুদপুর থানা – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ১৯ November, ২০২৬
১০:৩৭ pm
9 ভিউ

আরও খবর

ছাত্রদলের ভাইরাল মেসেজ ঘিরে তোলপাড়: লকডাউনে নাশকতা করে আওয়ামী লীগের ওপর দায় চাপানোর পরিকল্পনা

আওয়ামী লীগ দমনে মোটরসাইকেল শোডাউন, পাল্টা প্রতিরোধে বিএনপির ২ নেতাকর্মী নিহত

ঘুষ ও চাঁদাবাজিকে বৈধতা দিচ্ছে সরকার: হাসনাত আবদুল্লাহ

আওয়ামী লীগ দমনে ৩৫ কিশোর মুন্সিগঞ্জ কারাগারে: মায়েরা রাতভর জেলগেটে জেগে সন্তানের কাছাকাছি কাটালেন

বিশ্লেষণ।। শেখ হাসিনার প্রত্যাবর্তন: পর্দার আড়ালে কোন ভূরাজনৈতিক সমীকরণ তৈরি হচ্ছে?

রিজভীর বাসভবনে ছাত্রলীগ হামলা করতে পারে শঙ্কায় বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আগাম নিন্দা

লগি-বৈঠা নিয়ে আওয়ামী লীগের বিক্ষোভে উত্তপ্ত গোপালগঞ্জ, প্রেসক্লাবে তারেকের ছবি ভাঙচুর

নিপীড়ন-গণগ্রেপ্তারের ফল: সাধারণ জনতার ক্ষোভের আগুনে পুড়ল মুকসুদপুর থানা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ November, ২০২৬ | ১০:৩৭ 9 ভিউ
গোপালগঞ্জে রাজনৈতিক উত্তেজনার মধ্যে এবার মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। নিপীড়ন ও গণগ্রেপ্তারের অভিযোগ ঘিরে জনতার মধ্যে জমে থাকা ক্ষোভ থেকে থানায় হামলা ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। আজ ১৯শে নভেম্বর, বৃহস্পতিবার গোপালগঞ্জের বিভিন্ন এলাকায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এর আগে জেলার বিএনপি দলীয় দুই সংসদ সদস্যের বাড়িতে আগুন দেওয়া হয়েছিল। সর্বশেষ গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের বাড়িতেও হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের মাঝিগাতী গ্রামে সংসদ সদস্যের বাড়িতে হামলার সময় পেট্রোল বোমা নিক্ষেপ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। সংসদ সদস্যের প্রেস টিমের সদস্য আম্মার মিয়া অসীমের ভাষ্য, আওয়ামী লীগের নেতাকর্মীরা অস্ত্রশস্ত্র নিয়ে জড়ো হয়ে বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। তবে হামলার আগে সংসদ সদস্যের স্বজনদের বাড়ি থেকে নিরাপদে বেরিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয়। তাদের যেন কোনো ক্ষতি না হয়, সেটিও নিশ্চিত করা হয়। একই দিন গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা এলাকায় টহলরত বিজিবি ও এসআরবির গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন অবরোধকারীরা। শহরের পোস্ট অফিস মোড় এলাকায় এফএনএফ নামের একটি সুপারশপে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটে। একের পর এক হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় গোপালগঞ্জের পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। এর মধ্যে মুকসুদপুর থানায় আগুন দেওয়ার ঘটনা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আরেকটি দৃষ্টান্ত হয়ে উঠেছে। থানায় অগ্নিসংযোগের সময়, ক্ষয়ক্ষতি, হতাহত এবং এ ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে নেওয়া পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। অন্যদিকে, আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাদের নেতৃত্বে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী পূর্ব ঘোষিত কর্মসূচিতে অংশ নিয়েছেন। তারা বিভিন্ন স্লোগান দিয়ে সড়কে অবস্থান করছেন এবং লকডাউন কর্মসূচি বাস্তবায়নের চেষ্টা করছেন। কর্মসূচিতে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিসহ আট দফা দাবি তুলে ধরা হচ্ছে বলে জানা গেছে। এ ছাড়াও গোপালগঞ্জের কোটালীপাড়া এবং কাশিয়ানীতে বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ঘটেছে। কখনও হালকা কখনও মাঝারি বৃষ্টি উপেক্ষা করে নেতাকর্মীরা আবারও রাজপথে সক্রিয় হয়ে উঠেছে। এসব ঘটনায় এখন পর্যন্ত যৌথ বাহিনীর কোন অভিযান চোখে পড়েনি। তবে গোপালগঞ্জের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য এখানে ২১ প্লাটুন বিজিবি এবং আট প্লাটুন আনসার মোতায়েন রয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে দিয়েও গোপালগঞ্জের বিভিন্ন উপজেলায় বাড়ছে উত্তেজনা।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ নাশকতার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও আগুন গোপালগঞ্জে সর্বোচ্চ ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন: আরও দুই শ্রমিক নেতাকে আটকের ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ ছাত্রদলের ভাইরাল মেসেজ ঘিরে তোলপাড়: লকডাউনে নাশকতা করে আওয়ামী লীগের ওপর দায় চাপানোর পরিকল্পনা আওয়ামী লীগ দমনে মোটরসাইকেল শোডাউন, পাল্টা প্রতিরোধে বিএনপির ২ নেতাকর্মী নিহত নিপীড়ন-গণগ্রেপ্তারের ফল: সাধারণ জনতার ক্ষোভের আগুনে পুড়ল মুকসুদপুর থানা এক মাসের মধ্যে পদ্মা ব্যাংকের ভবিষ্যৎ নির্ধারণের সিদ্ধান্ত উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ রাজপথে নামার আগে মা-বাবার কাছ থেকে বিদায় নিতে যুবদলের আহ্বান দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে অপশক্তি: স্পিকার লন্ডন টি এক্সচেঞ্জে সিলেট চা, পার্তুগাল রাজপরিবারের সঙ্গে উন্নয়নের তারকা নয় বাংলাদেশ চট্টগ্রাম ইপিজেডে নতুন বিনিয়োগে ২ হাজার মানুষের কর্মসংস্থান টুঙ্গিপাড়া থানায় অগ্নিকাণ্ড ও পুলিশের পুড়ে যাওয়া গাড়ি ছাত্র ইউনিয়ন নেতাকে ডিবি পরিচয়ে তুলে নেওয়ার ১০ ঘণ্টা পর মুক্তি টুঙ্গিপাড়ায় রামদা ও কুড়াল নিয়ে মহড়া, ছবি তোলায় বাধা মুক্তিযুদ্ধে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু অঁদ্রে মালরোর স্মরণে ফরাসি সপ্তাহ শুরু হচ্ছে কাফরুলে পোশাকশ্রমিক ও স্থানীয়দের পাল্টাপাল্টি ধাওয়া, নিয়ন্ত্রণে পুলিশের সাউন্ড গ্রেনেড