আরও খবর
নাশকতার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার
পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি
১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও আগুন গোপালগঞ্জে সর্বোচ্চ
ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন: আরও দুই শ্রমিক নেতাকে আটকের ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ
উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ
রাজপথে নামার আগে মা-বাবার কাছ থেকে বিদায় নিতে যুবদলের আহ্বান
দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে অপশক্তি: স্পিকার
গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ
গোপালগঞ্জে বিভিন্ন থানায় অগ্নিসংযোগ, সংসদ সদস্যদের বাড়িতে হামলা এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মহড়ার কারণে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। একই সঙ্গে গোপালগঞ্জ হয়ে খুলনামুখী ট্রেনগুলোর চলাচলও বন্ধ রাখা হয়েছে। এই পরিস্থিতির মধ্যে আন্তনগর, কমিউটার ও লোকাল মিলিয়ে মোট চারটি ট্রেন চলাচল বন্ধ রয়েছে, যা দিনে একাধিকবার যাতায়াত করত।
বিজ্ঞাপন
রেলওয়ে সূত্র জানায়, খুলনা থেকে ছেড়ে আসা আন্তনগর রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনটি বুধবার ঢাকায় পৌঁছালেও ফরিদপুরের ভাঙা স্টেশন থেকে আর গন্তব্যের দিকে যেতে পারেনি। ট্রেনটির যাত্রা বন্ধ করা হয়েছে এবং বৃহস্পতিবারও এটি চলাচল করেনি। এছাড়া চাঁপাইনবাবগঞ্জ থেকে পাবনা ও রাজবাড়ী হয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়াগামী 'টুঙ্গিপাড়া এক্সপ্রেস' ট্রেনটি বুধবার রাজবাড়ীর কালুখালী পর্যন্ত গিয়ে আটকে যায় এবং পরে সেটিকে চাঁপাইনবাবগঞ্জে ফিরিয়ে নেওয়া হয়। কর্তৃপক্ষ এখন চাঁপাইনবাবগঞ্জ থেকে কালুখালী পর্যন্ত ট্রেনটি চালানোর সিদ্ধান্ত নিয়েছে।
ঢাকা থেকে গোপালগঞ্জের মধ্যে চলাচলকারী 'অভিযাত্রী' কমিউটার ট্রেনটিও সাময়িক বন্ধ রাখা হয়েছে। ট্রেনটি গত ১০ আগস্ট স্থানীয় সংসদ সদস্যদের অনুরোধের ভিত্তিতে চালু করা হয়েছিল। বুধবার ট্রেনটি ঢাকা থেকে ভাঙা পর্যন্ত যাওয়ার পর যাত্রীদের চাপে কাশিয়ানী পর্যন্ত গিয়ে পুনরায় ঢাকায় ফিরে আসে। এ ছাড়া রাজবাড়ী থেকে কালুখালী হয়ে গোপালগঞ্জের গোবরা পর্যন্ত চলাচলকারী লোকাল ট্রেনটিও এখন গোবরা না গিয়ে কালুখালী থেকেই ফিরে আসছে।
রেলওয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, গোপালগঞ্জের পাশাপাশি নড়াইলের পরিস্থিতির কারণে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। তিনি আরও বলেন, 'ট্রেনগুলোর চলাচল বন্ধ রাখার বিষয়ে গোপালগঞ্জের বিভিন্ন স্টেশনের কর্মকর্তারাও অনুরোধ করেছেন। স্টেশনে এসে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন হুমকি-ধমকি দিচ্ছে। এ ছাড়া ট্রেন ও যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনায় নেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় ট্রেনগুলো চালু হবে।'

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
[TheChamp-FB-Comments]