কুষ্টিয়ায় বর্ণাঢ্য আয়োজনে বিজয় দিবস উদযাপন – বর্ণমালা টেলিভিশন

কুষ্টিয়ায় বর্ণাঢ্য আয়োজনে বিজয় দিবস উদযাপন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ ডিসেম্বর, ২০২৪ | ৩:২০ 653 ভিউ
বর্ণাঢ্য নানা আয়োজনে কুষ্টিয়ায় মহান বিজয় দিবস উদযাপিত হচ্ছে। সোমবার (১৬ডিসেম্বর) প্রথম প্রহরে সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে মুক্তিযুদ্ধের স্মারক অঙ্গীকারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। কুষ্টিয়া কালেক্টরেট চত্বরে জেলা প্রশাসনের পক্ষ থেকে ৩১বার তোপধ্বনির মাধ্যমে দিনটির শুভ সুচনা করা হয়। এ সময় জেলা প্রশাসক তৌফিকুর রহমান, পুলিশ সুপার মিজানুর রহমানসহ মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক বিভিন্ন সংগঠনসহ সর্বস্তরের মানুষ মহান মুক্তিযুদ্ধের স্মারক অঙ্গীকারে ফুলেল শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। প্রথম প্রহরে জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোছাঃ শারমিন আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল ওয়াদুদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ জাহাঙ্গীর আলমসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। পরে পর্যায়ক্রমে কুষ্টিয়া জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার মিজানুর রহমানসহ অন্যান্য কর্মকর্তাগন শ্রদ্ধাঞ্জলি জানান। এসময় মুক্তিযোদ্ধাদের ব্যানারে জেলা প্রশাসক ও পুলিশ সুপার অংশ গ্রহণ করেন। ফুলেল শ্রদ্ধাঞ্জলি শেষে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করে সালাম জানান। এছাড়াও সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। সকাল ৮টায় কুষ্টিয়া জেলা প্রশাসক কার্যালয়ের সামনে আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলন করা হয়। এদিকে কালেক্টরেট চত্বরে জেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো: তৌফিকুর রহমান। বিকেল ৪টায় রয়েছে আলোচনা সভা ও পুরুস্কার বিতরণ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কিশোরগঞ্জ কারাগারে পাঠানো হলো সাত খুন মামলার তারেক সাঈদকে সেনাপ্রধানের সঙ্গে অস্ট্রেলিয়া সেনাবাহিনীর উপপ্রধানের সাক্ষাৎ দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র মোকাবিলার ঘোষণা আইফোন চুরির অপবাদে যুবককে মারধর, মাথার চুল কর্তন দুই মাসে সাড়ে ৮ হাজার কোটি টাকা বিদেশি ঋণ পরিশোধ করেছে সরকার ওয়ানডেতে ১৫ হাজার রানের ক্লাবে কোহলি, শচীনকে টপকে দ্রুততমের রেকর্ড টিআইবি: দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত বাজার থেকে নিখোঁজ, সকালে মিলল লাশ: বান্দরবানে গহিন পাহাড়ে যুবককে নৃশংস হত্যা মুদি দোকানে পেট্রোল বোমা নিক্ষেপ, বাইরে বের হতেই দোকানিকে কুপিয়ে হত্যা অসুস্থ অবস্থায় একবছর কারাবন্দি: জামিনে মুক্তির একমাস পরে মৃত্যু সাংবাদিক আজহারের প্রবাসী জামায়াত কর্মী ফুফার স্ত্রীর বিছানায় পুত্রের হাতে আটক শিবির নেতাকে হাঁসুয়ার কোপ, বাড়িতে আগুন দুই পরাশক্তির স্বার্থের ফাঁদে রূপপুর: সাশ্রয়ী রুশ মডেল বনাম ব্যয়বহুল মার্কিন প্রযুক্তি- কোন পথে হাঁটবে বাংলাদেশ? ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের পরেই ভারতের জার্সি তুলে রাখছেন কোহলি বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বেসামরিক পারমাণবিক সহযোগিতা বিষয়ক কৌশলগত চুক্তি স্বাক্ষরিত রাজনৈতিক বিবেচনায় বাদ পড়া প্রাথমিকের শিক্ষকদের ৫ দফা দাবিতে মাঠে নামার ঘোষণা সাফ টুর্নামেন্টে দ্বিতীয় সারির দল পাঠাতে পারে ভারত পদ্মা সেতুকে ঝুঁকিতে ফেলে সাড়ে ৬ কোটি ঘনফুট বালু তোলার অনুমতি পেল গায়েবি প্রতিষ্ঠান! প্রতি মাসে মিলছে গড়ে ৫৭টি অজ্ঞাত মরদেহ, শনাক্ত করা যাচ্ছে না যথাযথভাবে গ্যাস-বিদ্যুতে ভর্তুকির হিসাব মিলছে না, ২ মাসেই উধাও বরাদ্দের ৬০ ভাগ অর্থ কিয়েভে রাশিয়ার হামলা, লক্ষ্যবস্তু ডাটা সেন্টার; ইন্টারনেট যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় ইউক্রেন