নিউজ ডেক্স
আরও খবর
সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগে যুবদল নেতার বিরুদ্ধে জিডি
হাফ পাস নিয়ে হেনস্তা: ঠিকানা পরিবহনের ২০ বাস আটকে ঢাবি শিক্ষার্থীদের প্রতিবাদ
৫ আগস্টের পর অনেকে রাতারাতি বদলে গেছেন: শফিকুর রহমান
নেত্রকোনায় ইসলামি বক্তার গাড়িতে হামলা ও ভাঙচুর
টিকাটুলিতে হোটেলে মুরগি ঢোকা নিয়ে কথা-কাটাকাটির জেরে ব্যবস্থাপক খুন
আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের তিন নেতা ঢাকায় গ্রেপ্তার
টুঙ্গিপাড়ার মিছিলের ভিডিও বনানীর বলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার
সিলেটে বিএনপির সাবেক এমপির বাড়িতে পেট্রলবোমা হামলা
সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনের বিএনপির সংসদ সদস্য এম এ মালেকের বাড়িতে পেট্রলবোমা হামলার ঘটনা ঘটেছে। শনিবার ভোরে দক্ষিণ সুরমা উপজেলার তেতলী এলাকায় এই ঘটনা ঘটে। হামলার সময় এমপি তাঁর স্ত্রী ও সন্তানকে নিয়ে বাড়িতেই অবস্থান করছিলেন।
বিজ্ঞাপন
পেট্রলবোমার আগুনে বাড়ির টিনের চালের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়। তবে বাড়িতে দায়িত্বরত চারজন নিরাপত্তাকর্মী দ্রুত চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এমপি এম এ মালেক জানান, ভোরে বিকট শব্দে তাঁর ঘুম ভেঙে যায় এবং পরে তিনি জানতে পারেন বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ করা হয়েছে।
হামলাকারীরা একটি লেগুনায় করে এসে পেট্রলবোমা ছুড়ে পালিয়ে যায় বলে এমপি এম এ মালেক জানিয়েছেন। ঘটনার বিষয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘এমন ঘটনা দুঃখজনক। যারা হামলা করেছে, তারা শেখ হাসিনার লোক। সংসদ সদস্য হওয়ার পর নিজ নির্বাচনী এলাকায় সবাই যাতে শান্তিপূর্ণভাবে থাকতে পারেন, সে জন্য কাজ করছি। এলাকায় দলীয় পরিচয়ে কোনো ভেদাভেদ করিনি। এরপরও এমন হামলার শিকার হতে হলো।’
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. আফজাল হোসেন জানান, ঘটনাস্থলের ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে প্রাথমিকভাবে দুজনের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। পুলিশ ধারণা করছে, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের লোকজন এই হামলার সঙ্গে জড়িত থাকতে পারে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
[TheChamp-FB-Comments]