নিউজ ডেক্স
আরও খবর
আওয়ামী লীগের স্লোগান দিলে সাত বছরের কারাদণ্ডের দাবি খোমেনী এহসানের
ইসির সংলাপ নিয়ে জামায়াত ও এনসিপির ভিন্ন অবস্থান
শেখ হাসিনার রক্তের নেশা এখনো যায়নি: রিজভী
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মার্কিন পররাষ্ট্রনীতি বিশ্লেষক ও সাবেক পেন্টাগন কর্মকর্তা মাইকেল রুবিন তারেক ও শফিকের সরকারকে হুঁশিয়ার করে বলেছেন
কুষ্টিয়ায় জামায়াত নেতার বাড়িতে হামলা ও ভাঙচুর, গুলি উদ্ধার
লগি-বইঠা কালচার ফেরানো হচ্ছে বলে অভিযোগ আরিফুল হক চৌধুরীর
মাগুরায় স্কুল ভবনে তালা ঝুলিয়ে সাঁটানো হল ছাত্রলীগের লিফলেট
জামায়াত ছাড়ার ইঙ্গিত দিলেন কুষ্টিয়ার এমপি আমির হামজা
কুষ্টিয়া-৩ (সদর) আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য আমির হামজার একটি বক্তব্য ও ফেসবুক পোস্ট নিয়ে আলোচনা তৈরি হয়েছে। শুক্রবার রাত নয়টার কিছু সময় আগে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ফটোকার্ড শেয়ার করেন তিনি। সেখানে লেখা ছিল, ‘একটা মারলে দুইটা মারবো! কর্মীদের ওপর হামলার প্রতিশোধ নিতে জামায়াত বাধা দিলে প্রয়োজনে জামায়াত ছেড়ে দেব।—মুফতি আমির হামজা।’
বিজ্ঞাপন
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘সবর-মবর (অপেক্ষা) এখন বাদ। না না, কোনো সবর নেই, দরকার হয় জামায়াত ছেইড়ি দিব। মাইর খাওয়ার মধ্যিই নেই, মাইর খাওয়ার মধ্যিই নেই। একটা মারবে, দুইটা মারবো, সেই ব্যবস্থা...।’ পরে অবশ্য তার পেজ থেকে ফটোকার্ডটি সরিয়ে নেওয়া হয়। সরানোর আগে পোস্টটিতে ২১ হাজার ৮০০ রি–অ্যাকশন, ১ হাজার ৯০০ মন্তব্য ও ৪৮৩ বার শেয়ার হয়েছিল।
ঘটনার সূত্রপাত গত বুধবার রাত সাড়ে আটটার দিকে। কুষ্টিয়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের জুগিয়া দরগাপাড়া এলাকায় স্থানীয় জামায়াতে ইসলামীর নেতা শাজাহান আলীর বাড়িতে হামলা, ভাঙচুর ও গুলির ঘটনা ঘটে। এতে অন্তত পাঁচজন আহত হন, যাদের কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শাজাহান আলী ও আমির হামজা অভিযোগ করেছেন, স্থানীয় বিএনপি ও যুবদলের নেতা–কর্মীরা এই হামলা চালিয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের দেখতে যান আমির হামজা। সেখানে তিনি বলেন, ‘সবর-মবর এখন আর নেই, কোনো সবর নেই। সবর মবর এখন বাদ। না না কোনো সবর নেই, দরকার হয় জামায়াত ছেইড়ি দিব। মাইর খাওয়ার মধ্যিই নেই।’ এ সময় পাশে থাকা একজনকে বলতে শোনা যায়, ‘সেই কথা তো আমরাও বলি।’
এ বিষয়ে আমির হামজার বক্তব্য পাওয়া যায়নি। কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারি এনামুল হক মুঠোফোনে কল ধরেননি। সংসদ সদস্যের একান্ত সহকারী (পিএস) মোমিন বিশ্বাস জানান, এমপি মাহফিলে রয়েছেন এবং রাতে সাংগঠনিক সভার জন্য ঢাকায় যাবেন। তিনি বক্তব্যটি শোনার কথা স্বীকার করলেও ফেসবুক পোস্টের বিষয়টি জানেন না বলে দাবি করেন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
[TheChamp-FB-Comments]