আওয়ামী লীগের স্লোগান দিলে সাত বছরের কারাদণ্ডের দাবি খোমেনী এহসানের – বর্ণমালা টেলিভিশন

আওয়ামী লীগের স্লোগান দিলে সাত বছরের কারাদণ্ডের দাবি খোমেনী এহসানের

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ November, ২০২৬ | ৭:৩৫ 3 ভিউ
আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে শুক্রবার দুপুরে রাজধানীর শাহবাগ মোড়ে বিক্ষোভ সমাবেশ করেছে ‘জাতীয় বিপ্লবী পরিষদ’। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ এলাকা থেকে বাদ জুমা একটি মিছিল বের হয়ে রাজু ভাস্কর্য ঘুরে শাহবাগ চার রাস্তার মোড়ে এসে অবস্থান নেয় সংগঠনটির নেতা-কর্মীরা। বক্তারা জানান, এটি কেবল একটি ডেমো কর্মসূচি এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত শাহবাগ অবরুদ্ধ রাখার ঘোষণা দিয়েছেন তারা। বিজ্ঞাপন সমাবেশে জাতীয় বিপ্লবী পরিষদের আহ্বায়ক খোমেনী এহসান বলেন, ‘আইন করে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করতে হবে। কেউ যদি আওয়ামী লীগের স্লোগান দেয় বা “জয় বাংলা” বলে, তবে তাকে গ্রেপ্তার করে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিতে হবে। টক শোতে কেউ দলটির পক্ষে কথা বললে, তাকে সেখানেই গ্রেপ্তার করে সাত বছরের জেল দিতে হবে। পাশাপাশি যারা আওয়ামী ফ্যাসিবাদের রাজনীতি করবে, তাদের সব সহায়-সম্পত্তি ও জায়গা-জমি বাজেয়াপ্ত করে জনগণের মাঝে বিলিয়ে দিতে হবে।’ সরকারের আইনমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে খোমেনী এহসান দাবি করেন, ট্রাইব্যুনালের মামলার মাধ্যমে নিষিদ্ধ করার কথা বলে আওয়ামী লীগকে সংগঠিত হওয়ার সুযোগ দেওয়া হচ্ছে। তিনি আরও অভিযোগ করেন, ১০ মাস ধরে বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসন করার নাটক করছে। সংগঠনটির যুগ্ম আহ্বায়ক সাইয়্যেদ কুতুব বলেন, ‘বেশ কয়েক দিন ধরে ভারতীয় কুচক্রী মহল বাংলাদেশের স্বাধীনতাকে অস্থিতিশীল ও দখল করার পাঁয়তারা করছে, যার অংশ হিসেবে গোপালগঞ্জে অশান্তি সৃষ্টি করা হচ্ছে। তবে ভারতের কোনো দখল বা হস্তক্ষেপের স্বপ্ন পূরণ হতে দেওয়া হবে না এবং প্রয়োজনে বাংলার সালতানাত ছিনিয়ে নেওয়া হবে।’ সমাবেশ শেষে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি পোড়ানো হয়।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আওয়ামী লীগের স্লোগান দিলে সাত বছরের কারাদণ্ডের দাবি খোমেনী এহসানের জামায়াত ছাড়ার ইঙ্গিত দিলেন কুষ্টিয়ার এমপি আমির হামজা ইসির সংলাপ নিয়ে জামায়াত ও এনসিপির ভিন্ন অবস্থান শেখ হাসিনার রক্তের নেশা এখনো যায়নি: রিজভী সিলেটে বিএনপির সাবেক এমপির বাড়িতে পেট্রলবোমা হামলা সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগে যুবদল নেতার বিরুদ্ধে জিডি হাফ পাস নিয়ে হেনস্তা: ঠিকানা পরিবহনের ২০ বাস আটকে ঢাবি শিক্ষার্থীদের প্রতিবাদ হরমুজ প্রণালিতে দুটি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মার্কিন পররাষ্ট্রনীতি বিশ্লেষক ও সাবেক পেন্টাগন কর্মকর্তা মাইকেল রুবিন তারেক ও শফিকের সরকারকে হুঁশিয়ার করে বলেছেন ৫ আগস্টের পর অনেকে রাতারাতি বদলে গেছেন: শফিকুর রহমান নেত্রকোনায় ইসলামি বক্তার গাড়িতে হামলা ও ভাঙচুর টিকাটুলিতে হোটেলে মুরগি ঢোকা নিয়ে কথা-কাটাকাটির জেরে ব্যবস্থাপক খুন ইরান ও হুতি ইস্যুতে দীর্ঘমেয়াদি কূটনীতির প্রয়োজনীয়তা পুতিনকে বন্ধু বলা হিটলারকে বন্ধু বলার সামিল: জেলেনস্কি হাইকোর্টে খারিজ বিরোধী দলনেতা হিসেবে ঋতব্রতর নিয়োগের সিদ্ধান্ত অতিদরিদ্রদের ব্যাংক হিসাবে তিন মাসে আমানত কমল ১৯ কোটি টাকা এসএকিউএস অ্যাক্রেডিটেশন পেল ইউল্যাবের স্কুল অব বিজনেস কুষ্টিয়ায় জামায়াত নেতার বাড়িতে হামলা ও ভাঙচুর, গুলি উদ্ধার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের তিন নেতা ঢাকায় গ্রেপ্তার টুঙ্গিপাড়ার মিছিলের ভিডিও বনানীর বলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার