ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন কমে সাড়ে ২৪ শতাংশ – বর্ণমালা টেলিভিশন

ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন কমে সাড়ে ২৪ শতাংশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ November, ২০২৬ | ৬:৫৩ 3 ভিউ

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এক দিনের ব্যবধানে লেনদেন ৩০০ কোটি টাকা বা সাড়ে ২৪ শতাংশ কমে গেছে। আজ সোমবার ঢাকার বাজারে লেনদেন কমে আবার হাজার কোটি টাকার নিচে নেমে এসেছে। দিন শেষে লেনদেনের পরিমাণ ছিল ৯২১ কোটি টাকা। গতকাল রোববার এই বাজারে লেনদেন হয়েছিল ১ হাজার ২২০ কোটি টাকা।

বিজ্ঞাপন

লেনদেনের পাশাপাশি সূচকও হ্রাস পেয়েছে। গতকাল দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৮ পয়েন্ট কমে ৫ হাজার ৫৫৭ পয়েন্টে দাঁড়িয়েছে।

বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, ঢাকার বাজারে গতকাল সূচক ও লেনদেন কমে যাওয়ার পেছনে সবচেয়ে বড় ভূমিকা ছিল ব্যাংক খাতের শেয়ারের দরপতন। দরপতনের ফলে এই খাতের কোম্পানিগুলোর লেনদেনও হ্রাস পেয়েছে। ঢাকার বাজারে এদিন লেনদেন হওয়া ৩১ ব্যাংকের মধ্যে ১৪টিরই দাম কমেছে, ৬টির দাম বেড়েছে, আর ১১টির অপরিবর্তিত ছিল।

ব্রোকারেজ হাউস লংকাবাংলা সিকিউরিটিজের প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকার বাজারে গতকাল সূচকের পতনে যে ১০ কোম্পানির শেয়ার সবচেয়ে বড় ভূমিকা রেখেছে, তার মধ্যে ৬টি ব্যাংক। এই ব্যাংকগুলো হল ইসলামী ব্যাংক, পূবালী ব্যাংক, ব্র্যাক ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, প্রাইম ব্যাংক ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক। এ ছয়টি ব্যাংকের শেয়ারের দরপতনে ডিএসইএক্স সূচক ৮ পয়েন্টের বেশি হ্রাস পেয়েছে।

রোববার ঢাকার বাজারে লেনদেনের ক্ষেত্রে ব্যাংকগুলোর আধিক্য থাকলেও, গতকাল তা কমে গিয়েছে। এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ব্যাংক ছিল মাত্র ২টি, সেগুলো হল ব্র্যাক ব্যাংক ও সিটি ব্যাংক, এবং উভয়ের লেনদেন আগের দিনের তুলনায় কমেছে। ব্র্যাক ব্যাংকের লেনদেনের পরিমাণ ছিল ১৬ কোটি টাকা, আর সিটি ব্যাংকের লেনদেনের পরিমাণ ছিল প্রায় ১৪ কোটি টাকা।

বিজ্ঞাপন

বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা আরও জানান যে, রোববার ব্যাংকসহ কিছু কোম্পানির শেয়ারের দাম বেড়েছিল, ফলে বিনিয়োগকারীদের মধ্যে মুনাফা তুলে নেওয়ার প্রবণতা দেখা গিয়েছে এবং বাজারে বিক্রির চাপ বাড়ে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন কমে সাড়ে ২৪ শতাংশ ঢাকা-রিয়াদ রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়ল মঙ্গলবার থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোল আদায় করবে সেতু কর্তৃপক্ষ গলায় ১৪৫ কোটি টাকার হীরার হার চুরি, নিরাপত্তা চারজন চট্টগ্রাম বন্দরে ট্রাস্ট ব্যাংকের ট্রাস্টপোর্ট কানেক্ট সেবা চালু পোশাক শ্রমিকদের মজুরি বোর্ডের বৈঠক মুলতবি, মঙ্গলবার আবার বসবে লগি-বইঠা কালচার ফেরানো হচ্ছে বলে অভিযোগ আরিফুল হক চৌধুরীর মুক্তিযুদ্ধের ফরাসি বন্ধু অঁন্দ্রে মালরো স্মরণে বিশেষ প্রদর্শনী কোনো চুক্তি ছাড়াই শেষ হলো কপ জলবায়ু সম্মেলন হুতিদের দাবী, রাবিগ তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্র আক্রমণ গণ-অভ্যুত্থানের পর বৈষম্যবাদী রাজনীতির দাপট বৃদ্ধি পেয়েছে ডিএমপি কমিশনারের নাশকতা মাদক ও ছিনতাইবিরুদ্ধে কঠোর ব্যবস্থা নির্দেশ ঢাকা রেঞ্জে বদলি হলেন বেনজীর-ঘনিষ্ঠ তৈমুরসহ তিন বিতর্কিত কর্মকর্তা পরিচয় গোপন করে লক্ষ্মীপুরে আত্মগোপনে থাকা বোমারু মামুন আটক পরিচয় গোপন করে লক্ষ্মীপুরে আত্মগোপনে থাকা বোমারু মামুন আটক কক্সবাজারে তিন মাসের পর্যটন কার্নিভ্যালে বালুর ভাস্কর্য প্রদর্শনী খুলনায় গণপিটুনির শিকার গোপালগঞ্জের আ.লীগ নেতা পুলিশে সোপর্দ গঙ্গা চুক্তির বাস্তবায়ন নিয়ে ঢাকায় শেষ বৈঠক করল জেআরসি ব্যাংক এশিয়ায় কর্মী নিয়োগ, আবেদন ২৬ নভেম্বর পর্যন্ত নতুন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণব্যবস্থা উন্মোচন করল ইরান