ব্যাংক এশিয়ায় কর্মী নিয়োগ, আবেদন ২৬ নভেম্বর পর্যন্ত – বর্ণমালা টেলিভিশন

ব্যাংক এশিয়ায় কর্মী নিয়োগ, আবেদন ২৬ নভেম্বর পর্যন্ত

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ November, ২০২৬ | ৬:১২ 0 ভিউ

বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ব্যাংক এশিয়া পিএলসি জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যাংকটি ঢাকায় ‘ল অফিসার: লিটিগেশন’ পদে কর্মী নিয়োগ দেবে, যা সিনিয়র এক্সিকিউটিভ অফিসার (এসইও) পদমর্যাদা পর্যন্ত। এই পদে চাকরির ধরন ফুলটাইম এবং কর্মস্থল ঢাকা। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আগামী ২৬ নভেম্বর ২০২৬ তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

বিজ্ঞাপন

আবেদনকারীদের স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক সম্মান বা এলএলবি (অনার্স) ডিগ্রিধারী হতে হবে, তবে এলএলএম (স্নাতকোত্তর) ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি বাংলাদেশ বার কাউন্সিলের অ্যাডভোকেট সনদ থাকলে বাড়তি সুবিধা পাওয়া যাবে। ব্যাংকিং খাতে ৪ থেকে ৮ বছরের অভিজ্ঞতাসম্পন্ন হতে হবে। এর মধ্যে তফসিলি ব্যাংক, এনবিএফআই বা করপোরেট ল ফার্মের লিটিগেশন টিমে ‘লিটিগেশন অফিসার’ হিসেবে কমপক্ষে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা এবং ‘লিটিগেশন কো-অর্ডিনেটর’ পদের জন্য ৫ বছরের অভিজ্ঞতা থাকা প্রয়োজন।

প্রার্থীকে অর্থঋণ মামলা ও এনআই অ্যাক্টের অধীন আরজি বা অভিযোগপত্র তৈরিতে সক্ষম হতে হবে। এছাড়া দণ্ডবিধি (পেনাল কোড), এনআই অ্যাক্ট এবং দুদকের তফসিলভুক্ত ফৌজদারি মামলা পরিচালনায় দক্ষ হতে হবে। নির্বাচিত প্রার্থীকে অর্থঋণ আদালত আইন ও এনআই অ্যাক্টের মামলায় ব্যাংকের পক্ষে আদালতে লড়তে হবে। এছাড়াও আদালতে সাক্ষ্য দেওয়া, প্রয়োজনীয় নথিপত্র দাখিল, মামলার তারিখ অনুযায়ী তদারকি, ঋণখেলাপি বা তৃতীয় পক্ষের মামলা পরিচালনা এবং ক্রেডিট কার্ড–সংক্রান্ত আইনি বিষয়ে কাজ করতে হবে। পাশাপাশি বাংলাদেশ ব্যাংক ও ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে মামলার অগ্রগতির প্রতিবেদন জমা দিতে হবে।

নিয়োগপ্রাপ্তদের ব্যাংকের নীতিমালা অনুযায়ী আলোচনা সাপেক্ষে আকর্ষণীয় বেতন-ভাতা প্রদান করা হবে। আগ্রহী প্রার্থীদের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত লিংকে প্রবেশ করে আবেদন করতে হবে এবং কেবল বাছাই করা প্রার্থীদেরই সাক্ষাৎকারের জন্য ডাকা হবে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কক্সবাজারে তিন মাসের পর্যটন কার্নিভ্যালে বালুর ভাস্কর্য প্রদর্শনী খুলনায় গণপিটুনির শিকার গোপালগঞ্জের আ.লীগ নেতা পুলিশে সোপর্দ গঙ্গা চুক্তির বাস্তবায়ন নিয়ে ঢাকায় শেষ বৈঠক করল জেআরসি ব্যাংক এশিয়ায় কর্মী নিয়োগ, আবেদন ২৬ নভেম্বর পর্যন্ত নতুন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণব্যবস্থা উন্মোচন করল ইরান ঢাকা-গোপালগঞ্জসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন মার্কিন এফ-১৬ যুদ্ধবিমানে হামলার দাবি ইরানের ড্রোন হামলায় রুশ পণ্যবাহী জাহাজে আগুন রোহিঙ্গা প্রত্যাবাসন সুযোগ কাজে লাগানোর আহ্বান পুরোনো সোনার অলংকার বিক্রিতে এখন মিলছে বাড়তি দাম মাইগভে এক বছরে ২০০ কোটি টাকার বেশি অভিবাসন ঋণ অনুমোদন কক্সবাজারে শ্যামলী সিমেন্টের ডিলার ও খুচরা বিক্রেতা সম্মেলন মাগুরায় স্কুল ভবনে তালা ঝুলিয়ে সাঁটানো হল ছাত্রলীগের লিফলেট গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন সঠিক সময়ে কাজ হবে, ইনশাআল্লাহ!’ রাজধানীর বাজারে সরু চাল ও সবজির দাম বেড়েছে ১২ উপজেলায় লিড ব্যাংক হিসেবে কাজ করবে সিটি ব্যাংক ১২ উপজেলায় লিড ব্যাংক হিসেবে কাজ করবে সিটি ব্যাংক জলাবদ্ধ জমিতে পানিফল চাষে ২৫ কোটি টাকা আয়ের আশা চামড়াপণ্য ও জুতা শিল্পের শ্রমিকদের মজুরি বাড়ল ৪,৮০০ টাকা