কক্সবাজারে শ্যামলী সিমেন্টের ডিলার ও খুচরা বিক্রেতা সম্মেলন – বর্ণমালা টেলিভিশন

কক্সবাজারে শ্যামলী সিমেন্টের ডিলার ও খুচরা বিক্রেতা সম্মেলন

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ November, ২০২৬ | ৯:২৪ 1 ভিউ
শ্যামলী সিটি গ্রুপের শ্যামলী সিমেন্ট শিটের চার দিনব্যাপী ডিলার ও রিটেইলার সম্মেলন সম্প্রতি কক্সবাজারের একটি হোটেলে অনুষ্ঠিত হয়। এতে সারা দেশ থেকে কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাসহ প্রায় ২০০ জন ডিলার ও খুচরা বিক্রেতা অংশ নেন। এই তথ্য কোম্পানি প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে। বিজ্ঞাপন সম্মেলনের প্রধান অতিথি ছিলেন শ্যামলী সিটি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সুশীল কুমার দাস, আর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক সুশান্ত কুমার। অনুষ্ঠানটি প্রতিষ্ঠানের প্রশাসন প্রধান গৌতম হালদার পরিচালনা করেন। এমডি সুশীল কুমার দাস পণ্যের গুণগত মান বজায় রাখা এবং ডিলার ও রিটেইলারদের সঙ্গে সম্পর্ক সুদৃঢ় করার ওপর জোর দেন, পাশাপাশি শ্যামলী রুফিং শিট ও সিটি ইস্পাত লিমিটেডের ঢেউটিন ও প্রোফাইল শিট যুক্ত করার কথা উল্লেখ করেন। পরিচালক সুশান্ত কুমার ব্যবসায়িক লক্ষ্য অর্জন ও বাজার সম্প্রসারণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। চার দিনের সম্মেলনের সমাপনী পর্বে ডিলার ও খুচরা বিক্রেতাদের জন্য র‍্যাফল ড্রের বিজয়ীদের হাতে পুরস্কার প্রদান করেন কোম্পানির শীর্ষ নির্বাহীরা।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পুরোনো সোনার অলংকার বিক্রিতে এখন মিলছে বাড়তি দাম মাইগভে এক বছরে ২০০ কোটি টাকার বেশি অভিবাসন ঋণ অনুমোদন কক্সবাজারে শ্যামলী সিমেন্টের ডিলার ও খুচরা বিক্রেতা সম্মেলন মাগুরায় স্কুল ভবনে তালা ঝুলিয়ে সাঁটানো হল ছাত্রলীগের লিফলেট গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন সঠিক সময়ে কাজ হবে, ইনশাআল্লাহ!’ রাজধানীর বাজারে সরু চাল ও সবজির দাম বেড়েছে ১২ উপজেলায় লিড ব্যাংক হিসেবে কাজ করবে সিটি ব্যাংক ১২ উপজেলায় লিড ব্যাংক হিসেবে কাজ করবে সিটি ব্যাংক জলাবদ্ধ জমিতে পানিফল চাষে ২৫ কোটি টাকা আয়ের আশা চামড়াপণ্য ও জুতা শিল্পের শ্রমিকদের মজুরি বাড়ল ৪,৮০০ টাকা গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ নাশকতার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও আগুন গোপালগঞ্জে সর্বোচ্চ ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন: আরও দুই শ্রমিক নেতাকে আটকের ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ ছাত্রদলের ভাইরাল মেসেজ ঘিরে তোলপাড়: লকডাউনে নাশকতা করে আওয়ামী লীগের ওপর দায় চাপানোর পরিকল্পনা আওয়ামী লীগ দমনে মোটরসাইকেল শোডাউন, পাল্টা প্রতিরোধে বিএনপির ২ নেতাকর্মী নিহত নিপীড়ন-গণগ্রেপ্তারের ফল: সাধারণ জনতার ক্ষোভের আগুনে পুড়ল মুকসুদপুর থানা এক মাসের মধ্যে পদ্মা ব্যাংকের ভবিষ্যৎ নির্ধারণের সিদ্ধান্ত