মার্কিন এফ-১৬ যুদ্ধবিমানে হামলার দাবি ইরানের – বর্ণমালা টেলিভিশন

মার্কিন এফ-১৬ যুদ্ধবিমানে হামলার দাবি ইরানের

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ November, ২০২৬ | ৯:৪৬ 1 ভিউ

পারস্য উপসাগরের আকাশে যুক্তরাষ্ট্রের একটি এফ-১৬ যুদ্ধবিমানে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরান। দেশটির দাবি অনুযায়ী, এই হামলায় বিমানটি ক্ষতিগ্রস্ত হয় এবং একপর্যায়ে জরুরি অবতরণ করতে বাধ্য হয়। গতকাল শুক্রবার সন্ধ্যায় দেশটির আকাশ প্রতিরক্ষাব্যবস্থা মার্কিন যুদ্ধবিমানটিকে লক্ষ্য করে এই হামলা চালায় বলে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে।

বিজ্ঞাপন

তবে ইরানের এই দাবি কঠোরভাবে অস্বীকার করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। আজ শনিবার এক বিবৃতিতে সেন্টকম জানায়, ‘গতকাল ইরান যুক্তরাষ্ট্রের কোনো এফ-১৬ যুদ্ধবিমানে হামলা চালায়নি। একেবারেই না।’ বিবৃতিতে আরও বলা হয়, মধ্যপ্রাচ্যে মোতায়েন থাকা যুক্তরাষ্ট্রের সব যুদ্ধবিমান নিরাপদে রয়েছে এবং প্রতিটি বিমানের অবস্থান সম্পর্কে মার্কিন সামরিক বাহিনী অবগত আছে।

চলমান সংঘাতের মধ্যে এর আগেও একাধিকবার মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত বা ক্ষতিগ্রস্ত করার দাবি করেছে ইরান। তবে প্রতিবারই মার্কিন সামরিক বাহিনী এসব দাবি নাকচ করে দিয়েছে। গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর থেকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে অস্থিরতা ছড়িয়ে পড়েছে, যার প্রভাবে হাজারো মানুষের প্রাণহানির পাশাপাশি পণ্য পরিবহন ও জ্বালানি বাজারে নেতিবাচক প্রভাব পড়েছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঢাকা-গোপালগঞ্জসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন মার্কিন এফ-১৬ যুদ্ধবিমানে হামলার দাবি ইরানের ড্রোন হামলায় রুশ পণ্যবাহী জাহাজে আগুন রোহিঙ্গা প্রত্যাবাসন সুযোগ কাজে লাগানোর আহ্বান পুরোনো সোনার অলংকার বিক্রিতে এখন মিলছে বাড়তি দাম মাইগভে এক বছরে ২০০ কোটি টাকার বেশি অভিবাসন ঋণ অনুমোদন কক্সবাজারে শ্যামলী সিমেন্টের ডিলার ও খুচরা বিক্রেতা সম্মেলন মাগুরায় স্কুল ভবনে তালা ঝুলিয়ে সাঁটানো হল ছাত্রলীগের লিফলেট গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন সঠিক সময়ে কাজ হবে, ইনশাআল্লাহ!’ রাজধানীর বাজারে সরু চাল ও সবজির দাম বেড়েছে ১২ উপজেলায় লিড ব্যাংক হিসেবে কাজ করবে সিটি ব্যাংক ১২ উপজেলায় লিড ব্যাংক হিসেবে কাজ করবে সিটি ব্যাংক জলাবদ্ধ জমিতে পানিফল চাষে ২৫ কোটি টাকা আয়ের আশা চামড়াপণ্য ও জুতা শিল্পের শ্রমিকদের মজুরি বাড়ল ৪,৮০০ টাকা গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ নাশকতার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও আগুন গোপালগঞ্জে সর্বোচ্চ ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন: আরও দুই শ্রমিক নেতাকে আটকের ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ