উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ – বর্ণমালা টেলিভিশন

উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ November, ২০২৬ | ৮:২৭ 1 ভিউ

রাজধানীর উত্তরার একটি বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত ২টা ২০ মিনিটের দিকে উত্তরার ওই বাসায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।

বিজ্ঞাপন

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, উত্তরা ৩ নম্বর সেক্টরের ২ নম্বর সড়কের একটি বাসা থেকে নুরুল ইসলাম নাহিদকে আটক করা হয়েছে, যেখানে তিনি পরিবার নিয়ে বসবাস করছিলেন।

পুলিশ জানায়, বর্তমানে তাঁকে থানায় নিয়ে আসা হয়েছে। ওসি খালিদ মনসুর বলেন, “উনার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ের হত্যাকাণ্ডের একাধিক মামলা রয়েছে। তাঁর বিরুদ্ধে আইনগত বিষয়টি যাচাই-বাছাই করে দেখা হচ্ছে।”

নুরুল ইসলাম নাহিদ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য। তিনি সিলেট-৫ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন। ২০০৮ সালে নির্বাচিত হওয়ার পর তিনি টানা ১০ বছর শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ রাজপথে নামার আগে মা-বাবার কাছ থেকে বিদায় নিতে যুবদলের আহ্বান দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে অপশক্তি: স্পিকার লন্ডন টি এক্সচেঞ্জে সিলেট চা, পার্তুগাল রাজপরিবারের সঙ্গে উন্নয়নের তারকা নয় বাংলাদেশ চট্টগ্রাম ইপিজেডে নতুন বিনিয়োগে ২ হাজার মানুষের কর্মসংস্থান টুঙ্গিপাড়া থানায় অগ্নিকাণ্ড ও পুলিশের পুড়ে যাওয়া গাড়ি ছাত্র ইউনিয়ন নেতাকে ডিবি পরিচয়ে তুলে নেওয়ার ১০ ঘণ্টা পর মুক্তি টুঙ্গিপাড়ায় রামদা ও কুড়াল নিয়ে মহড়া, ছবি তোলায় বাধা মুক্তিযুদ্ধে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু অঁদ্রে মালরোর স্মরণে ফরাসি সপ্তাহ শুরু হচ্ছে কাফরুলে পোশাকশ্রমিক ও স্থানীয়দের পাল্টাপাল্টি ধাওয়া, নিয়ন্ত্রণে পুলিশের সাউন্ড গ্রেনেড ফিলিপাইনে মিত্রদের সঙ্গে ট্রাম্পের বৈঠক, বাইরে বিক্ষোভ ট্রাম্প-বাইডেনকে হত্যার চক্রান্তে ইরান-সংশ্লিষ্ট পাকিস্তানির ২৭ বছরের কারাদণ্ড জুলাই গণ-অভ্যুত্থানে নয়ন হত্যা মামলায় কারাগারে মির্জা আজমের ভাই আনোয়ারুল রাজধানীর পল্লবী ও মহাখালীতে যাত্রীবাহী বাসে আগুন মির্জা আজমের ভাইকে আটক করে পুলিশে দিলেন যুবদল নেতা গোপালগঞ্জে ১৯ নভেম্বরের নাশকতার পরিকল্পনা নিয়ে সংসদে উদ্বেগ খোলা বোতলে তেল না দেওয়ায় ফিলিং স্টেশনে ভাঙচুর ও দুই কর্মীকে তুলে নেওয়ার অভিযোগ রাজধানীতে চার বাসে আগুন ও ছয় স্থানে ককটেল বিস্ফোরণ ঘুষ ও চাঁদাবাজিকে বৈধতা দিচ্ছে সরকার: হাসনাত আবদুল্লাহ