আরও খবর
বিশেষজ্ঞদের পরামর্শ, ইসলামি অর্থায়নে বাংলাদেশকে আঞ্চলিক কেন্দ্র গঠন
সিলেটে শ্রমমন্ত্রীর এলাকায় ১১টি সেতু ও ৪২৩ কোটি টাকার উন্নয়নকাজ অনুমোদিত
মাঝারি ও বড় শিল্পকারখানায় উৎপাদন ৬৬ শতাংশ
ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন কমে সাড়ে ২৪ শতাংশ
ঢাকা-রিয়াদ রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়ল
চট্টগ্রাম বন্দরে ট্রাস্ট ব্যাংকের ট্রাস্টপোর্ট কানেক্ট সেবা চালু
পোশাক শ্রমিকদের মজুরি বোর্ডের বৈঠক মুলতবি, মঙ্গলবার আবার বসবে
পোশাকশ্রমিকের ন্যূনতম মজুরি বেড়ে ১৩৭ ডলার
বাংলাদেশের পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধি পেয়ে ১৭ হাজার টাকায় দাঁড়িয়েছে। প্রতি ডলার ১২৪ টাকা বিনিময় হার ধরে হিসাব করলে এই মজুরি এখন ১৩৭ ডলার, যা আগে ছিল প্রায় ১০১ ডলার। অর্থাৎ, ডলারের হিসাবে মজুরি বেড়েছে প্রায় ৩৬ ডলার।
বিজ্ঞাপন
তৈরি পোশাক রপ্তানিতে বিশ্বের দ্বিতীয় শীর্ষ দেশ হলেও মজুরির দিক থেকে বাংলাদেশ এতদিন প্রতিদ্বন্দ্বী দেশগুলোর চেয়ে পিছিয়ে ছিল। তবে নতুন সিদ্ধান্তের পর ভারত ও পাকিস্তানের চেয়ে বাংলাদেশের পোশাকশ্রমিকের ন্যূনতম মজুরি এখন বেশি।
সুইডেনভিত্তিক এইচঅ্যান্ডএম গ্রুপের গত মার্চের তথ্য অনুযায়ী, তুরস্কে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৬৬৭ ডলার, চীনে ২৯৪ ডলার, কম্বোডিয়ায় ২০৮ ডলার, ইন্দোনেশিয়ায় ১৭২ ডলার এবং ভিয়েতনামে ১৬৩ ডলার। বর্তমানে এই পাঁচ দেশের পরেই বাংলাদেশের অবস্থান।
নতুন মজুরিকাঠামোয় ন্যূনতম মজুরি ১৩৭ ডলার হলেও তৃতীয় গ্রেডে তা ১৫৫ ডলার, দ্বিতীয় গ্রেডে ১৬১ ডলার এবং প্রথম গ্রেডে ১৭৩ ডলার নির্ধারণ করা হয়েছে। ২০২৩ সালের ডিসেম্বরে যখন ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা কার্যকর হয়, তখন ডলারের বিনিময় হার ১১০ দশমিক ৫০ টাকা অনুযায়ী মজুরি ছিল ১১৩ ডলার। তিন বছরের ব্যবধানে ডলারের দাম বেড়ে ১২৪ টাকা হওয়ায় ডলারের হিসাবে মজুরি ১০১ ডলারে নেমে এসেছিল।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
[TheChamp-FB-Comments]