মিস ইউনিভার্স ইন্দোনেশিয়া প্রতিযোগিতায় পোশাক খুলে পরীক্ষার অভিযোগ – বর্ণমালা টেলিভিশন

মিস ইউনিভার্স ইন্দোনেশিয়া প্রতিযোগিতায় পোশাক খুলে পরীক্ষার অভিযোগ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ November, ২০২৬ | ৬:৩৬ 1 ভিউ

বাংলাদেশ সময় আগামীকাল সকাল ছয়টায় পুয়ের্তো রিকোতে এবারের মিস ইউনিভার্স প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হতে যাচ্ছে। মিস ইউনিভার্স সাত দশকের দীর্ঘ ইতিহাসে নানা সময়ে বিতর্কে জড়িয়েছে, যার মধ্যে অন্যতম ২০২৩ সালের মিস ইউনিভার্স ইন্দোনেশিয়া প্রতিযোগিতা। ওই প্রতিযোগিতায় অংশ নেওয়া কয়েকজন নারী অভিযোগ করেন, আয়োজকেরা তাঁদের পোশাক খুলে শরীর পরীক্ষা করতে বাধ্য করেছিলেন।

বিজ্ঞাপন

প্রতিযোগীদের অভিযোগ অনুযায়ী, অন্তর্বাস খুলে শরীরের বিভিন্ন অংশ দেখানোর পাশাপাশি তাঁদের আপত্তিকর ভঙ্গিতে দাঁড় করিয়ে ছবি তোলা হয়েছিল। কক্ষটিতে উপস্থিত ছিলেন পুরুষসহ অনেক মানুষ, যাদের মধ্যে কেউ কেউ ঘটনার ছবি তুলেছিলেন বলে অভিযোগ করেন প্রতিযোগীরা। সৌন্দর্য প্রতিযোগিতার নামে এমন অভিজ্ঞতা প্রতিযোগীদের ব্যক্তিগত মর্যাদায় আঘাত করার পাশাপাশি পুরো আয়োজনের নিরাপত্তা ও নৈতিকতাকে প্রশ্নবিদ্ধ করেছিল।

ঘটনাটি প্রকাশ্যে আসার পর ইন্দোনেশিয়াজুড়ে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয় এবং প্রতিযোগীরা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। আন্তর্জাতিক পর্যায়ে সমালোচনার মুখে পড়া মিস ইউনিভার্স কর্তৃপক্ষ শেষ পর্যন্ত ইন্দোনেশিয়ার আয়োজক প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে। পরবর্তীকালে এই ঘটনায় একজন আয়োজক কর্মকর্তার কারাদণ্ডও হয়েছে।

২০২৩ সালের ২৯ জুলাই থেকে ৩ আগস্ট পর্যন্ত ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় মিস ইউনিভার্স ইন্দোনেশিয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের মাত্র দুই দিন আগে, ১ আগস্ট এই বিতর্কিত ঘটনাটি ঘটে। প্রতিযোগীদের অভিযোগ, তাঁদের জানানো হয়েছিল শরীরে কোনো দাগ, সেলুলাইট কিংবা ট্যাটু আছে কি না তা পরীক্ষা করা হবে। অথচ এই বিষয়টি প্রতিযোগিতার আনুষ্ঠানিক কর্মসূচির অংশ ছিল না এবং সৌন্দর্য প্রতিযোগিতায় নারীদের শরীরের এমন পরীক্ষা কেন প্রয়োজন, তা নিয়ে প্রশ্ন ওঠে।

অভিযোগকারীদের আইনজীবী মেলিসা আংগ্রায়েনি জানান, অন্তত কয়েকজন প্রতিযোগীকে একটি হোটেলের বলরুমে নিয়ে গিয়ে অন্তর্বাস খুলতে বলা হয়। সেখানে প্রায় দুই ডজন মানুষ উপস্থিত ছিলেন, যাদের মধ্যে পুরুষও ছিলেন। পাঁচজন প্রতিযোগী অভিযোগ করেন, তাঁদের টপলেস অবস্থায় ছবি তোলা হয়েছিল। এক প্রতিযোগী জানান, এমন পরিস্থিতির জন্য তিনি মোটেও প্রস্তুত ছিলেন না এবং আয়োজকদের নির্দেশের মুখে আপত্তি জানানো তাঁর জন্য সহজ ছিল না। আরেকজন জানান, তাঁকে অত্যন্ত অপমানজনক ভঙ্গিতে দাঁড়াতে বলা হয়েছিল।

বিজ্ঞাপন

প্রতিযোগীদের ভাষ্যমতে, শরীরের দাগ বা সেলুলাইট পরীক্ষা করার কথা বলে তাঁদের ব্যক্তিগত গোপনীয়তা ও সম্মতির তোয়াক্কা করা হয়নি। আইনজীবী মেলিসা আংগ্রায়েনি বলেন, 'যে প্রতিযোগিতা নারীর মর্যাদা ও আত্মবিশ্বাস বাড়ানোর কথা, সেখানে নারীদেরই বস্তু হিসেবে বিবেচনা করা হয়েছে।' ঘটনার পর ২০২৩ সালের আগস্টে একে একে অনেক নারী পুলিশের কাছে অভিযোগ জানান। দ্য জাকার্তা পোস্টের তথ্যমতে, আটজন প্রতিযোগী আয়োজক প্রতিষ্ঠানের কর্মীদের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত আচরণ ও অনুমতি ছাড়া ছবি তোলার অভিযোগ করেছিলেন।

জাকার্তা পুলিশ এই ঘটনায় তদন্ত শুরু করে এবং হোটেলের সিসিটিভি ফুটেজ পরীক্ষা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে। পুলিশের তথ্যমতে, ঘটনার কারণে কয়েকজন নারী মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন, যাদের মনঃসামাজিক সহায়তা দেওয়া হয়। ইন্দোনেশিয়ার নারীর প্রতি সহিংসতা প্রতিরোধবিষয়ক জাতীয় কমিশন এই ঘটনাকে গুরুত্বের সঙ্গে নেয় এবং প্রতিযোগিতায় যৌন হয়রানিকে স্বাভাবিক বলে মেনে না নেওয়ার আহ্বান জানায়।

অভিযোগের কেন্দ্রে থাকা ইন্দোনেশিয়ায় মিস ইউনিভার্সের ফ্র্যাঞ্চাইজি পরিচালনাকারী প্রতিষ্ঠান পিটি কাপেলা স্বস্তিকা কারিয়ার জাতীয় পরিচালক পপি কাপেলা নিজের সম্পৃক্ততা অস্বীকার করেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করেন, প্রতিযোগীদের সঙ্গে এমন আচরণের বিষয়ে তিনি কিছুই জানতেন না এবং কাউকে এমন পরীক্ষা করতে নির্দেশ দেননি।

২০২৪ সালের ৭ মার্চ জাকার্তার কেন্দ্রীয় জেলা আদালত মিস ইউনিভার্স ইন্দোনেশিয়ার প্রধান পরিচালন কর্মকর্তা অ্যান্ডারিয়া সারাহ দেউইয়াকে ইলেকট্রনিক মাধ্যমে যৌন সহিংসতার অপরাধে দোষী সাব্যস্ত করেন। আদালতের রায়ে তাঁকে এক বছর চার মাসের কারাদণ্ড দেওয়া হয়। মামলার নথিতে উঠে আসে, চারজন প্রতিযোগীর শরীরের বিভিন্ন অংশের মোট ১৭টি ছবি অভিযুক্ত কর্মকর্তার মুঠোফোনে সংরক্ষিত ছিল।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পুলিশের ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন ভারতের গণতান্ত্রিক প্রতিষ্ঠান দুর্বল হওয়ার অভিযোগ হিউম্যান রাইটস ওয়াচের রোহিঙ্গা গণহত্যা নিয়ে বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক সৌদির রিয়াদ টাওয়ারে হুতিদের হামলায় ১১ জন আহত মিস ইউনিভার্স ইন্দোনেশিয়া প্রতিযোগিতায় পোশাক খুলে পরীক্ষার অভিযোগ সিলেটে শ্রমমন্ত্রীর এলাকায় ১১টি সেতু ও ৪২৩ কোটি টাকার উন্নয়নকাজ অনুমোদিত মাঝারি ও বড় শিল্পকারখানায় উৎপাদন ৬৬ শতাংশ প্যারোলে মুক্তি পেয়ে বাগেরহাটের বাড়িতে ফিরছেন বাদল ফরাজী আইনশৃঙ্খলা রক্ষায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন দিল্লিসহ বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: শামা ওবায়েদ দক্ষিণ কোরিয়ার আকাশ প্রতিরক্ষা অঞ্চলে রুশ বিমানের অনুপ্রবেশ ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন কমে সাড়ে ২৪ শতাংশ ঢাকা-রিয়াদ রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়ল মঙ্গলবার থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোল আদায় করবে সেতু কর্তৃপক্ষ গলায় ১৪৫ কোটি টাকার হীরার হার চুরি, নিরাপত্তা চারজন চট্টগ্রাম বন্দরে ট্রাস্ট ব্যাংকের ট্রাস্টপোর্ট কানেক্ট সেবা চালু পোশাক শ্রমিকদের মজুরি বোর্ডের বৈঠক মুলতবি, মঙ্গলবার আবার বসবে লগি-বইঠা কালচার ফেরানো হচ্ছে বলে অভিযোগ আরিফুল হক চৌধুরীর মুক্তিযুদ্ধের ফরাসি বন্ধু অঁন্দ্রে মালরো স্মরণে বিশেষ প্রদর্শনী কোনো চুক্তি ছাড়াই শেষ হলো কপ জলবায়ু সম্মেলন