মাদ্রাসা টিকে আছে বলেই আমাদের ওপর বিভিন্ন ঝড়-ঝাপটা আসে : ধর্ম উপদেষ্টা – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ জুলাই, ২০২৫
১০:৫৫ পূর্বাহ্ণ
142 ভিউ

মাদ্রাসা টিকে আছে বলেই আমাদের ওপর বিভিন্ন ঝড়-ঝাপটা আসে : ধর্ম উপদেষ্টা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ জুলাই, ২০২৫ | ১০:৫৫ 142 ভিউ
মাদ্রাসা টিকে আছে বলেই আমাদের ওপর বিভিন্ন ঝড় ঝাপটা আসে। এ ধরনের মাদ্রাসা টিকিয়ে রাখতে হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। শুক্রবার (১৮ জুলাই) সন্ধ্যায় যশোরের বাঘারপাড়া উপজেলায় জাফরীয়া জীবন্ত কোরআন বহুমুখী আদর্শ মাদ্রাসা পরিদর্শনে তিনি এ কথা বলেন। ধর্ম উপদেষ্টা বলেন, মাদ্রাসাগুলো আমাদের টিকিয়ে রাখতে হবে। কারণ এ সমস্ত মাদ্রাসা টিকে আছে বলেই দ্বীন ধর্ম মূল্যবোধ সাংস্কৃতি আমাদের মাঝে টিকে আছে। এজন্যে আমাদের ওপর বিভিন্ন ঝড় ঝাপটা আসে। আধুনিকতা আমাদের এলোমেলো করে দেয়। তিনি বলেন, আমি স্পষ্ট করে বলি, আমরা যদি কেউ ডাক্তার হতে চাই তাহলে আমাকে মেডিকেল কলেজে পড়তে হবে। আমি যদি ইঞ্জিনিয়ার হতে চাই তাহলে আমাকে বুয়েট-কুয়েট-রুয়েট-চুয়েটে পড়তে হবে। আমি যদি কৃষিবিদ হতে চাই তাহলে আমাকে ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় অথবা সেরা বাংলা নগর কৃষি বিশ্ববিদ্যালয় পড়তে হবে। আমি যদি আলেম হতে চাই তাহলে মাদ্রাসায় পড়ব। ড. খালিদ হোসেন বলেন, মাদ্রাসা হচ্ছে স্পেশালাইজড এডুকেশন অন হলি কোরআন অন্ড দি সুন্নাহ অব প্রফেট মুহাম্মদ (সা.)। আমাদের মাঝে আধুনিকতার ছোঁয়া এত বেশি করে লেগেছে যে মাদ্রাসায় পড়েও ছাত্ররা আর টুপি মাথায় দিতে চাই না। কোর্তা গায়ে দিতে চায় না, গায়ে দিতে চায় না। তিনি আক্ষেপ করে বলেন, কাউকে শুনলে বলে অষ্টম শ্রেণিতে পড়ি। কিন্তু এটা বলে না যে দাখিল অষ্টম শ্রেণিতে পড়ি। আলিম পাশ করে ফাযিল ভর্তি হলেও বলে অনার্সে পড়ি। এরপর কোন ইউনিভার্সিটি শুনলে তখন বলে এরাবিক ইউনিভার্সিটি। এগুলো হচ্ছে হীনমন্যতা। এটি থাকলে আমরা সোজা হয়ে দাঁড়াতে পারব না। তিনি মাদ্রাসাছাত্রদের উদ্দেশে বলেন, ছাত্রদের আরবি শিখান। মাদ্রাসাছাত্ররা বেশিরভাগ আরবি জানে না। দুর্বল। যারা জানে তাদের প্রতি আমার সম্মান শ্রদ্ধা স্যালুট। আরবি প্রতি আমাদের অনীহা তৈরি হয়ে গেছে। তিনি হযরত উমর রাদিয়াল্লাহু এর উদ্ধৃতি দিয়ে বলেন, তোমরা আরবি শিখ। আরবি তোমার ধর্ম। আরবি শিখান। ঢাকা থেকে, মদিনা বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষক নিয়ে আসেন। খুব ভালো আরবি জানে এমন লোকদের দিয়ে আরবি শিখানো প্রয়োজন। ধর্ম উপদেষ্টা বলেন, আপনি যদি আরবি এবং ইংরেজি জানেন তাহলে আপনার বেতন হবে ডলারে। দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ডে হাদিস পড়ানো হয় আরবিতে। হেদায়াহ পড়ানো হয় ইংরেজিতে। আপনি যদি ভালো আরবি-ইংরেজি জানেন তাহলে আপনার দাম অনেক বেশি। এ সময় আরও উপস্থিত ছিলেন সাবেক ধর্মমন্ত্রী ও পানিসম্পদ এম নাজিম উদ্দিন আল আজাদ, সুপ্রিম কোর্টের আইনজীবী গাজী এনামুল হক, যশোরের জেলা প্রশাসক মো. আজহারুল ইসলামসহ অন্যরা। উল্লেখ্য, জাফরীয়া জীবন্ত কোরআন বহুমুখী আদর্শ মাদ্রাসা ২০০৭ সালে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এটির ক্যাম্পাস যশোরের বাঘারপাড়া উপজেলার দত্তরাস্তা বাসস্ট্যান্ড এলাকায়। প্রতিষ্ঠানটিতে থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা বাংলাদেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়সহ মদিনা, তুরস্ক ও ইংল্যান্ডে পড়াশোনা করছে। ছয় বছরে অর্থসহ হাফেজে কোরআন ও দাখিল পাসের লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
হেফাজতকে সঙ্গে নিয়ে আগামীর পথ চলার আশ্বাস তারেক রহমানের চিংড়ি রপ্তানি কমেছে ৬২ শতাংশ, বাংলাদেশকে পেছনে ফেলে এগিয়ে গেছে ইন্দোনেশিয়া যশোরে দিনে ১৪ ঘণ্টা থাকছে না বিদ্যুৎ, খামারে মরছে হাজার হাজার মুরগি সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের শরীরে বাসা বেঁধেছে মরণঘাতী ক্যান্সার পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন: পুলিশে থাকা ‘লীগের দোসর ও গুপ্তরা’ বাহিনীর মনোবল ক্ষতিগ্রস্ত করছে পুলিশে কর্মরত গোপালগঞ্জবাসীদের ‘গোপালী’ আখ্যা দিয়ে তাদের চিহ্নিত ও তালিকা তৈরির নির্দেশ নারায়ণগঞ্জের এমপির বিদেশি ত্রাণের লোভে ৯ বছর ধরে রোহিঙ্গা সেজে নিবন্ধিত হাজার হাজার বাংলাদেশি ফেঁসে গেলেন এনআইডি-পাসপোর্ট করতে গিয়ে এক সপ্তাহে ডিমের দাম বাড়ল দেড়গুণ, ডজন ঠেকল ১৮০ টাকায়: সিন্ডিকেট ভাঙবে কে? ১০০ কোটি টাকার জীবনরক্ষাকারী যন্ত্র অচল: অথচ সচল যন্ত্র ‘নষ্ট’ দেখিয়ে লোপাট অর্ধকোটি টাকা সাতক্ষীরায় ছাত্রদলের ১০ নেতাকর্মীকে পিটুনি দিয়ে হাসপাতালে পাঠাল ছাত্রলীগ ত্রুটিপূর্ণ আইনে কাজী জেসিনকে বিটিভির ডিজি নিয়োগ, সমালোচনার মুখে সংশোধনের চেষ্টা সরকারের অনুমতি ছাড়া কারও ছবি তোলা কি অপরাধ? সার্বিয়ায় ঐতিহাসিক সফরে গেলেন জেলেনস্কি বাইডেনের শরীরে ক্যানসার ছড়িয়ে পড়েছে হরমুজ খুলতে ক্ষতিপূরণ চায় ইরান, উদ্বিগ্ন উপসাগরীয় দেশ যাত্রীদের অভিযোগ— রাত কাটাচ্ছেন মেঝেতে, খাবার ও চিকিৎসায় অব্যবস্থাপনা গণহারে পোলট্রি খামার ডেকে আনছে যে বিপদ! ক্রিকেট তারকার সঙ্গে অভিনেত্রীর প্রেমের গুঞ্জন চটপটি খাওয়ানোর কথা বলে ব্রিজের নিচে নিয়ে ছাত্রকে ধর্ষণ, মাদ্রাসার হাফেজকে গণপিটুনি যুবলীগ নেতার বাড়িতে হামলা-লুটপাটে গিয়ে জনতার প্রতিরোধে হাত খোয়ানো বিএনপি নেতা কীভাবে ‘জুলাই যোদ্ধা’?