নিউজ ডেক্স
আরও খবর
ফেব্রুয়ারির মধ্যে আইএমএফের সঙ্গে নতুন ঋণ আলোচনা শেষ হবে
এনভিডিয়া সিইও জেনসেন হুয়াংয়ের পদত্যাগ ও চীন বিষয়ক বিতর্ক
এপেক্সের ১১.১১ ক্যাম্পেইনে ২২ শতাংশ পর্যন্ত ছাড়
সামিটের চুক্তি বাতিল করে চীনা কোম্পানিকে তৃতীয় এলএনজি টার্মিনাল: দৈনিক খরচ বাড়ছে প্রায় ১ লাখ ডলার, ১৫ বছরেও মিলবে না মালিকানা
৮.৯৯ শতাংশ সুদে অন্য ব্যাংকের ঋণ অধিগ্রহণ করবে ডাচ্-বাংলা ব্যাংক
এলপিজির আয়ের ৮০ শতাংশ ব্যয় হয় আমদানিতে: লোয়াব
রাশেদ আল মাহমুদ তিতুমীর: ২০৩০ সালে বিদেশি ঋণ শোধে ৭৫০ কোটি ডলার দরকার
ইউনূস সরকারের ১৮ মাসে বাংলাদেশের অর্থনৈতিক ক্ষয়ক্ষতির গবেষণালব্ধ শ্বেতপত্র প্রকাশ হচ্ছে আজ
ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের ১৮ মাসের শাসনামলে বাংলাদেশের অর্থনৈতিক, আর্থিক ও সামাজিক ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরতে আজ প্রকাশিত হচ্ছে বিশেষ গবেষণাভিত্তিক শ্বেতপত্রঃ
‘Counting the Economic Cost: A White Paper on Bangladesh under the Yunus-Led Interim Regime’
‘অর্থনৈতিক ক্ষয়ক্ষতির পরিমাপ: ইউনূস-নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের শাসনামলে বাংলাদেশের একটি শ্বেতপত্র’
এই প্রতিবেদনে ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশের অর্থনৈতিক ও প্রাতিষ্ঠানিক পরিস্থিতি পর্যালোচনা করা হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) বাংলাদেশ সময় রাত ১০টা ৩০ মিনিটে অনলাইন ওয়েবিনারের মাধ্যমে প্রতিবেদনটি প্রকাশ করা হবে। একই অনুষ্ঠানে শ্বেতপত্রের গবেষণার ফলাফল, তথ্য-উপাত্ত, বিশ্লেষণ এবং বাংলাদেশের ভবিষ্যৎ অর্থনৈতিক উন্নয়নের ওপর এর প্রভাব নিয়ে আলোচনা করবেন সংশ্লিষ্ট আন্তর্জাতিক গবেষক ও বিশেষজ্ঞরা।
চারজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গবেষক -এর যৌথ গবেষণা
প্রকাশিতব্য শ্বেতপত্রটির লেখক ও গবেষণার সঙ্গে যুক্ত রয়েছেন চারজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অর্থনীতি, বাণিজ্য এবং ব্যবসায় প্রশাসন বিষয়ক গবেষক। তাঁরা হলেন—ড. মামুনুর রশিদ (Dr Mamunur Rashid), ড. সংগীতা গাজী (Dr Sangita Gazi), অধ্যাপক বিদিত এল. দে (Professor Bidit L. Dey) এবং ড. তাশফিন হুসাইন (Dr Tashfeen Hussain)। সকলেই যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন।
ওয়েবিনার অনুষ্ঠানে অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত থাকবেন অধ্যাপক ফ্রান্সেস্কো মোসকোনে (Professor Francesco Moscone)। তিনি অর্থনীতির অধ্যাপক (Professor of Economics)।
যেসব বিষয় উঠে আসতে পারে শ্বেতপত্রে
প্রতিবেদনটিতে অন্তর্বর্তী সরকারের শাসনামলে বাংলাদেশের অর্থনৈতিক, আর্থিক, প্রাতিষ্ঠানিক ও সামাজিক পরিস্থিতির পরিবর্তন মূল্যায়ন করা হয়েছে। বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে কয়েকটি বিষয়ে—
১. রাষ্ট্রীয় ও অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোর ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এবং প্রাতিষ্ঠানিক কাঠামোর পরিবর্তনসংক্রান্ত অভিযোগ।
২. অর্থনৈতিক ব্যবস্থাপনা ও নীতিগত সিদ্ধান্তের প্রভাব।
৩. ব্যাংকিং ও আর্থিক খাতের অবনতি এবং আর্থিক খাতের দুর্বলতা।
৪. দেশি-বিদেশি বিনিয়োগ পরিস্থিতির পরিবর্তন ও বিনিয়োগ হ্রাসের প্রভাব।
৫. সরকারের বিভিন্ন সিদ্ধান্তের ফলে সৃষ্ট অপ্রয়োজনীয় সমাজিক ও অর্থনৈতিক ব্যয়।
প্রতিবেদন তৈরিতে সরকারি পরিসংখ্যান, আন্তর্জাতিক প্রতিষ্ঠানের আর্থিক তথ্য-উপাত্ত এবং নীতিগত বিশ্লেষণ ব্যবহার করা হয়েছে বলে আয়োজকদের প্রকাশিত বিবরণে উল্লেখ রয়েছে। গবেষকদের মতে, এটি নিজস্ব উদ্যোগে দীর্ঘদিনের তথ্য-উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষন এর ভিত্তিতে তৈরি করা একটি প্রকাশনা।
গবেষকদের মতে,
এটি রাজনৈতিক রাজনৈতিক বক্তব্য বা সরকারের সমালোচনা নয়; বরং সরকারি পরিসংখ্যান, আন্তর্জাতিক আর্থিক তথ্য-উপাত্ত এবং নীতিগত সিদ্ধান্তের বিশ্লেষণের মাধ্যমে একটি নির্দিষ্ট সময়ের অর্থনৈতিক পরিণতি মূল্যায়নের উদ্যোগ। Triangulation পদ্ধতি বা একাধিক উৎসের মাধ্যমে তথ্য যাচাইয়ের মাধ্যমে আমরা যেই ফলাফল পেয়েছি, সেটাই জাতির সামনে তুলে ধরা হবে।
জবাবদিহি ও ভবিষ্যৎ উন্নয়ন নিয়ে আলোচনা
ওয়েবিনারে প্রতিবেদনের প্রধান অনুসন্ধান, গবেষণার পদ্ধতি, তথ্যের সীমাবদ্ধতা এবং এর ফলাফলের তাৎপর্য তুলে ধরা হবে। পাশাপাশি বাংলাদেশের সুশাসন, রাষ্ট্রীয় জবাবদিহি, গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনার ওপর অন্তর্বর্তী সরকারের সময়কালের প্রভাব নিয়ে আলোচনা হবে।
অনুষ্ঠানের সময়সূচি অনুযায়ী, বাংলাদেশ সময় রাত ১০টা ৩০ মিনিট, লন্ডন সময় বিকেল ৪টা ৩০ মিনিট এবং নিউইয়র্ক সময় সকাল ১১টা ৩০ মিনিটে সরাসরি সম্প্রচার শুরু হবে।
অনুষ্ঠানটি সরাসরি দেখা যাবে:
শ্বেতপত্রটির পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশের পরই অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের শাসনামলে অর্থনৈতিক ক্ষয়ক্ষতির পরিমাণ, খাতভিত্তিক প্রভাব এবং গবেষকদের চিহ্নিত কারণগুলো বিস্তারিত জানা যাবে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
[TheChamp-FB-Comments]