আরও খবর
ঢাকা উত্তর সিটিতে ১২টি ফুটসাল মাঠ নির্মাণের প্রস্তাব, নির্ধারিত এলাকায়
ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান চলাচলে কড়াকড়ি
জাহাঙ্গীরনগরের ৫৪ বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দিল স্মৃতি ৭১
১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল
শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন প্রক্রিয়া সম্পর্কিত প্রশ্ন এড়িয়ে গেলেন জয়সওয়াল
সরকারি স্বাস্থ্য কেন্দ্রে ২ বছর ধরে সরবরাহ বন্ধ মা-শিশুর এবং প্রাণরক্ষাকারী ওষুধ, জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর
২৮ ডিসেম্বর খালেদা জিয়ার নাগরিক স্মরণসভা
তিতাসে এমপির সংবর্ধনা অনুষ্ঠানে সংঘর্ষে দুই নেতার পদচ্যুতি
কুমিল্লার তিতাসে বিএনপির সংসদ সদস্যের সংবর্ধনা অনুষ্ঠানকে কেন্দ্র করে দুই সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে দুই ভাইকে নিজ নিজ পদ থেকে বহিষ্কার করেছে জেলা শাখা। বহিষ্কৃতরা হলেন উপজেলা বিএনপির সহসভাপতি এমদাদ হোসেন আখন্দ ও উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক সাইমুল ইসলাম আখন্দ।
বিজ্ঞাপন
গত বৃহস্পতিবার রাতে পৃথক চিঠির মাধ্যমে তাঁদের বহিষ্কারের বিষয়টি জানানো হয়, যা শুক্রবার জানাজানি হয়। কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেমের সই করা চিঠিতে উল্লেখ করা হয়, বৃহস্পতিবার বিকেলে গোপালপুর ড. খন্দকার মোশাররফ হোসেন উচ্চবিদ্যালয় মাঠে সংবর্ধনা অনুষ্ঠানে এমদাদ হোসেন প্রতিপক্ষের ওপর লাঠিসোঁটা নিয়ে হামলা চালান। এ সময় কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্যসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
এদিকে কুমিল্লা উত্তর জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সদস্যসচিব মোহাম্মদ আলমগীরের সই করা পৃথক চিঠিতে সাইমুল ইসলামকে বহিষ্কারের ঘোষণা দেওয়া হয়। তাঁর বিরুদ্ধেও একই স্থানে লাঠিসোঁটা নিয়ে হামলার অভিযোগ আনা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় সংসদ সদস্য সেলিম ভূঁইয়াকে ওই সংবর্ধনা দেওয়া হয়। এই অনুষ্ঠানের আয়োজন করেছিলেন তিতাস উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ ও জিয়ারকান্দি ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী জামাল উদ্দিন প্রধান। অনুষ্ঠানে এমদাদ হোসেন আখন্দ ও তাঁর ছোট ভাই সাইমুল ইসলাম আখন্দ সমর্থকদের নিয়ে মঞ্চে গেলে জামাল উদ্দিনের সমর্থকদের সঙ্গে সংঘর্ষের সূত্রপাত হয়। লাঠি, চেয়ার ও ফেস্টুনের কাঠ নিয়ে দুই পক্ষের পাল্টাপাল্টি হামলার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
[TheChamp-FB-Comments]