৮.৯৯ শতাংশ সুদে অন্য ব্যাংকের ঋণ অধিগ্রহণ করবে ডাচ্‌-বাংলা ব্যাংক – বর্ণমালা টেলিভিশন

৮.৯৯ শতাংশ সুদে অন্য ব্যাংকের ঋণ অধিগ্রহণ করবে ডাচ্‌-বাংলা ব্যাংক

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ November, ২০২৬ | ৬:১৫ 14 ভিউ

বেসরকারি ডাচ্‌–বাংলা ব্যাংক গ্রাহকদের জন্য নতুন ঋণ সুবিধা ঘোষণা করেছে। ব্যাংকটি এখন থেকে সাড়ে ৯ শতাংশ সুদে গাড়ি, বাড়ি ও ব্যক্তিগত ঋণ প্রদান করবে। একই সঙ্গে অন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের গ্রাহকদের ব্যক্তিগত ও বাড়ির ঋণ (হোম লোন) ৮ দশমিক ৯৯ শতাংশ সুদে অধিগ্রহণ বা টেকওভার করার ঘোষণা দিয়েছে ব্যাংকটি। আজ বুধবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে ব্যাংকটি এই বিশেষ সুবিধার কথা জানায়।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই সুবিধা গ্রহণের ক্ষেত্রে গ্রাহককে কোনো বাড়তি মাশুল দিতে হবে না। নতুন করে গাড়ি, বাড়ি কেনা বা ব্যক্তিগত ঋণ নিতে আগ্রহী গ্রাহকরা সাড়ে ৯ শতাংশ সুদে ঋণ সুবিধা পাবেন। ব্যাংকটির ভাষ্যমতে, গ্রাহকদের প্রয়োজনের কথা বিবেচনায় নিয়ে এই বিশেষ ঋণ সুবিধা চালু করা হয়েছে। এই সুবিধার আওতায় নতুন ঋণ গ্রহণকারী এবং অন্য ব্যাংক থেকে ঋণ স্থানান্তরকারী গ্রাহকদের সুদহার এক বছর বা ১২ মাস অপরিবর্তিত থাকবে।

এই বিশেষ সুবিধা চলতি বছরের ১ নভেম্বর থেকে শুরু হয়ে আগামী বছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে। এই সময়ের মধ্যে যারা ঋণ গ্রহণ বা অন্য ব্যাংকের ঋণ স্থানান্তর করবেন, কেবল তারাই এই সুবিধা পাবেন। আগ্রহী গ্রাহকরা ডাচ্‌–বাংলা ব্যাংকের যেকোনো শাখা, উপশাখা, ফাস্ট ট্র্যাক ও এজেন্ট ব্যাংকিং আউটলেটে প্রাথমিক তথ্য জমা দিয়ে আবেদন করতে পারবেন। বর্তমানে কয়েকটি ব্যাংক ভালো গ্রাহক আকৃষ্ট করতে এমন উদ্যোগে যুক্ত হয়েছে।

ভোক্তা ঋণ কার্যক্রমের সঙ্গে যুক্ত একাধিক ব্যাংক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, এই প্রক্রিয়ায় ব্যাংকের কোনো লোকসান নেই। তাদের মতে, ব্যাংক খাতে বর্তমানে ঋণের চাহিদা কম থাকায় উদ্বৃত্ত তারল্য জমে গেছে। আমানতের সুদহার কমে যাওয়ায় এবং শিল্পঋণের চাহিদা কম থাকায় ব্যাংকগুলো অলস অর্থ বিনিয়োগের উপায় খুঁজছে। ভালো মানের গ্রাহকদের নিজেদের পোর্টফোলিওতে যুক্ত করার মাধ্যমে ব্যাংকগুলো মুনাফার পথ তৈরি করছে।

ব্যাংক কর্মকর্তাদের ভাষ্যমতে, উচ্চ সুদের ভোক্তা ঋণ কম সুদে অধিগ্রহণ করা ব্যাংকের জন্য লাভজনক। কারণ, ব্যাংকগুলো কম সুদের আমানতের অর্থ এই খাতে বিনিয়োগ করবে। এতে আমানত ও ঋণের সুদের মধ্যে কয়েক শতাংশের ব্যবধান বজায় থাকবে। ফলে গ্রাহক সাশ্রয়ী সুদে ঋণ পাওয়ার পাশাপাশি ব্যাংকগুলোও অলস অর্থ খাটিয়ে মুনাফার সুযোগ পাবে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের নতুন করে আবেদনের সুযোগ দিল মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ঢাকায় স্বেচ্ছাসেবক দল নেতা লিটন মাহমুদ গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টা মাটিচাপার পর শিশু জীবিত উদ্ধার, বাবা গ্রেপ্তার আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করল ইরান স্পেনে আবাসনসংকটের প্রতিবাদে শ্রমিক ধর্মঘট, সমর্থন ভাড়াটেদের যুক্তরাষ্ট্রে রাশিয়ার রাষ্ট্রদূতের আকস্মিক মৃত্যু ইতালি, যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডের হাজারো স্কুলে বোমা হামলার হুমকি ৮.৯৯ শতাংশ সুদে অন্য ব্যাংকের ঋণ অধিগ্রহণ করবে ডাচ্‌-বাংলা ব্যাংক এলপিজির আয়ের ৮০ শতাংশ ব্যয় হয় আমদানিতে: লোয়াব রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি, বজ্রপাত এবং ঝড়ো হাওয়া উড়ালসড়কে গাড়িচাপায় বাবা-মা-ছেলে মোটরসাইকেল চলাকালে তিনজন নিহত প্রধানমন্ত্রীর রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান ছয় দশক পর ইয়র্কশায়ার উপকূলে বিশালাকার ব্লুফিন টুনা রাশেদ আল মাহমুদ তিতুমীর: ২০৩০ সালে বিদেশি ঋণ শোধে ৭৫০ কোটি ডলার দরকার পাবনায় গ্রেপ্তারের পর হাজতে আওয়ামী লীগ নেতা তানভীরকে নির্যাতন, অসুস্থ হয়ে পড়লে চিকিৎসা প্রদানেও বাঁধা পুলিশের মুম্বাই থেকে দুবাই যাওয়ার পথে কলকাতা বিমানবন্দরে তৃণমূল বিধায়ক পরেশরাম দাস গ্রেপ্তার গুলশান সেন্ট্রাল পার্কের দায়িত্ব ইয়ুথ ক্লাবকে দেওয়ায় বাপার ক্ষোভ সৌরবিদ্যুৎ স্থাপনে ই-জিপি বাধ্যতামূলক নয়, সংসদে বিল হজযাত্রীদের সৌদি আরবের খরচ পাঠানোর প্রক্রিয়া জানাল বাংলাদেশ ব্যাংক ২২ গাড়িতে আগুন ও ২৮ স্থানে ককটেল হামলা, পুলিশ সুপারদের আইজিপির বার্তা