আরও খবর
প্রধানমন্ত্রীর রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান
হেগসেথকে অভিশংসনের প্রস্তাব নিয়ে রিপাবলিকান শিবিরে দ্বিধা
শপথ অনুষ্ঠানে আরব দলগুলোর প্রতি বেন গভিরের কট্টর কটূক্তি, উত্তেজনা
ইসরায়েলে নতুন সরকার গঠনের তোড়জোড়, আজ আইনপ্রণেতাদের শপথ
আতশবাজিতে রোগ সারে বলে দাবি পশ্চিমবঙ্গ বিজেপি নেত্রীর
মহাসমাবেশে যাওয়ার পথে গ্রাম পুলিশ প্রধানের মৃত্যু
ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেয়ে আইজেনকটের আহ্বান
ছয় দশক পর ইয়র্কশায়ার উপকূলে বিশালাকার ব্লুফিন টুনা
যুক্তরাজ্যের ইয়র্কশায়ারের উপকূলে ছয় দশকেরও বেশি সময় পর দুটি বিশালাকার ব্লুফিন টুনা ধরা পড়েছে। গত আগস্টের মাঝামাঝি সময়ে ইংল্যান্ডের হুইটবি উপকূলে এক দিনের ব্যবধানে মাছ দুটি ধরা পড়ে। ষাটের দশকের পর এই প্রথম উত্তর সাগর থেকে বাজারে বিক্রির জন্য ব্লুফিন টুনা ধরা হলো, যদিও এর আগে কয়েক বছরে ইয়র্কশায়ারের আশপাশের সমুদ্রে মাছটির দেখা মিলেছিল।
বিজ্ঞাপন
হুইটবি উপকূলে ধরা পড়া মাছ দুটির প্রতিটির ওজন ছিল প্রায় ৩২০ কেজি। দক্ষিণ উপকূলে সাধারণত যে আকারের টুনা পাওয়া যায়, এগুলো তার প্রায় দ্বিগুণ। সামুদ্রিক প্রাণী সংরক্ষণে এটিকে বড় সাফল্য হিসেবে দেখছেন গবেষকেরা, কারণ একসময় অতিরিক্ত মাছ শিকারের কারণে প্রজাতিটি প্রায় বিলুপ্তির পথে চলে গিয়েছিল।
ইউনিভার্সিটি অব হালের অধ্যাপক রডনি ফরস্টার বলেন, “মাছটির ফিরে আসা সামুদ্রিক সম্পদ ব্যবস্থাপনার একটি সাফল্যের গল্প।” তিনি জানান, সত্তর ও আশির দশকে ভূমধ্যসাগরে প্রজননক্ষেত্রে অতিরিক্ত শিকারের কারণে ব্লুফিন টুনা প্রায় বিলুপ্ত হয়ে গিয়েছিল, কিন্তু কঠোর ব্যবস্থার ফলে এদের সংখ্যা আবার বাড়তে শুরু করেছে। এখন মাছগুলো যুক্তরাজ্যের পুরোনো আবাসস্থলসহ বাল্টিক সাগরেও ছড়িয়ে পড়ছে।
মেরিন বায়োলজিক্যাল অ্যাসোসিয়েশনের গবেষক ব্রাইস স্টুয়ার্টের মতে, “যুক্তরাজ্যের সমুদ্রে ব্লুফিন টুনার ফিরে আসা অসাধারণ ঘটনা।” আটলান্টিক টুনা সংরক্ষণবিষয়ক আন্তর্জাতিক সংস্থার উদ্যোগে এই প্রজাতির সংখ্যা আবার বাড়ানো সম্ভব হয়েছে বলে তিনি উল্লেখ করেন। ইয়র্কশায়ারের উপকূলে গত এক দশকে মিনকে তিমি ও বটলনোজ ডলফিনের সংখ্যাও উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
গবেষকদের মতে, সংরক্ষণ কার্যক্রমের পাশাপাশি উত্তর সাগরের পানির তাপমাত্রা বাড়াও মাছটির ফিরে আসার পেছনে একটি কারণ হতে পারে। তাপমাত্রা বাড়লে ব্লুফিন টুনার প্রধান খাবার হেরিং ও স্প্র্যাটের মতো ছোট মাছের পরিবেশ অনুকূল হয়, ফলে টুনার খাবার সহজলভ্য হয়ে ওঠে। তবে জলবায়ু পরিবর্তন, সমুদ্রদূষণ ও অবৈধ মাছ শিকার মাছটির স্থায়ীভাবে ফিরে আসার পথে এখনো ঝুঁকি তৈরি করতে পারে বলে মনে করেন বিশেষজ্ঞরা।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
[TheChamp-FB-Comments]