আরও খবর
জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের নতুন করে আবেদনের সুযোগ দিল মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়
রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি, বজ্রপাত এবং ঝড়ো হাওয়া
উড়ালসড়কে গাড়িচাপায় বাবা-মা-ছেলে মোটরসাইকেল চলাকালে তিনজন নিহত
মুম্বাই থেকে দুবাই যাওয়ার পথে কলকাতা বিমানবন্দরে তৃণমূল বিধায়ক পরেশরাম দাস গ্রেপ্তার
গুলশান সেন্ট্রাল পার্কের দায়িত্ব ইয়ুথ ক্লাবকে দেওয়ায় বাপার ক্ষোভ
সৌরবিদ্যুৎ স্থাপনে ই-জিপি বাধ্যতামূলক নয়, সংসদে বিল
হজযাত্রীদের সৌদি আরবের খরচ পাঠানোর প্রক্রিয়া জানাল বাংলাদেশ ব্যাংক
ঢাকায় স্বেচ্ছাসেবক দল নেতা লিটন মাহমুদ গ্রেপ্তার
রাজধানীর মোহাম্মদপুর থেকে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি লিটন মাহমুদ বাবু ওরফে তেরেনাম বাবুকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে ডিবি তেজগাঁও বিভাগের একটি দল তাঁকে আটক করে। পরবর্তী সময়ে মোহাম্মদপুর থানার একটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
বিজ্ঞাপন
ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তবে ডিবির অভিযানে অংশ নেওয়া কর্মকর্তাদের ভাষ্যমতে, লিটন মাহমুদের বিরুদ্ধে চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে। কয়েক দিন ধরেই তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছিল এবং আটকের পর তাঁকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।
পুলিশের সংশ্লিষ্ট সূত্র জানায়, অন্তর্বর্তী সরকারের সময় থেকে ফুটপাত, বিভিন্ন প্রতিষ্ঠান, মার্কেট ও স্ট্যান্ড থেকে চাঁদাবাজির তালিকা তৈরি করেছে ডিএমপি। ডিএমপির তৈরি ৫৪৫ জন চাঁদাবাজের তালিকার মধ্যে মোহাম্মদপুর এলাকার চাঁদাবাজ হিসেবে লিটন মাহমুদের নাম রয়েছে। তালিকায় উল্লেখ করা হয়েছে, তিনি মোহাম্মদপুরের জাকির হোসেন রোডের খেলার মাঠ সংলগ্ন এলাকায় দোকান বসিয়ে চাঁদা উত্তোলন করেন এবং প্রতিটি দোকান থেকে ৩০০ থেকে ৪০০ টাকা করে আদায় করেন। এছাড়া অবৈধ বিদ্যুৎ–সংযোগ দিয়ে দোকানপ্রতি আরও ৫০ টাকা করে আদায়ের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে, যেখানে জসিম, শামীম, মামুন ও রনি নামে কয়েকজন তাঁকে সহায়তা করতেন।
ডিবি সূত্রের তথ্য অনুযায়ী, জুলাই গণ–অভ্যুত্থানের পর থেকে মোহাম্মদপুরের ৩২ নম্বর ওয়ার্ড, জেনেভা ক্যাম্প, কৃষি মার্কেট ও বিভিন্ন বেসরকারি হাসপাতাল থেকে চাঁদা আদায়ের অভিযোগ রয়েছে লিটন মাহমুদের বিরুদ্ধে। এছাড়া মোহাম্মদপুর এলাকায় কিশোর গ্যাংয়ের অপরাধমূলক কর্মকাণ্ডে পৃষ্ঠপোষকতা ও সরাসরি সম্পৃক্ততার অভিযোগও পেয়েছে ডিবি। চাঁদাবাজি ও সহিংসতাসহ মোহাম্মদপুর ও আদাবর থানায় তাঁর বিরুদ্ধে অন্তত ১৭টি মামলার তথ্য পাওয়া গেছে। তবে একটি বেসরকারি হাসপাতালে চাঁদাবাজির সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
[TheChamp-FB-Comments]