সিরিজ জয়ের পর যা বললেন লিটন – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ১৭ জুলাই, ২০২৫
১১:১৬ পূর্বাহ্ণ
151 ভিউ

সিরিজ জয়ের পর যা বললেন লিটন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ জুলাই, ২০২৫ | ১১:১৬ 151 ভিউ
শ্রীলঙ্কার মাটিতে এক রোমাঞ্চকর সিরিজ জিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ। ২-১ ব্যবধানে সিরিজ নিজেদের করে নেওয়ার পথে নেতৃত্বে ছিলেন লিটন দাস, যিনি ব্যাট হাতে ঝলক দেখিয়ে হয়েছেন সিরিজসেরা। ৩ ম্যাচে ১১৪ রান করে লিটন এবার শুধু রানই করেননি, নেতৃত্বেও ছড়িয়েছেন আত্মবিশ্বাস আর স্থিরতা। ম্যাচ শেষে পুরস্কার বিতরণীতে লিটন দাসের কণ্ঠে ঝরল আত্মতৃপ্তি ও আশাবাদ, ‘আমাদের দল যেভাবে খেলেছে, আমি খুবই খুশি। ছেলেরা তাদের চরিত্র দেখিয়েছে, বিশেষ করে প্রথম ম্যাচে যেভাবে বাজে খেলেছিলাম, তার পর থেকে যে ঘুরে দাঁড়ানো—তা দারুণ।’ লিটনের চোখে এই জয় শুধু একটি সিরিজ জেতা নয়, বরং ভবিষ্যতের জন্য আত্মবিশ্বাসের বড় জ্বালানি। তার ভাষায়, ‘আমি মনে করি, এটা বাংলাদেশের জন্য অনেক বড় অর্জন। এই জয় আমাদের ক্রিকেটে এবং নতুন প্রজন্মে সাহস যোগাবে। আমাদের অনেক বড় স্বপ্ন আছে, এই সাফল্য সেই স্বপ্নে পৌঁছাতে সাহায্য করবে।’ তৃতীয় টি-টোয়েন্টির আগে একাদশে ছিল বড় এক পরিবর্তন। অভিজ্ঞ মেহেদী হাসান মিরাজকে বসিয়ে সুযোগ দেওয়া হয় মেহেদী হাসানকে, যিনি বল হাতে ৪ উইকেট নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। সিদ্ধান্ত নিয়ে লিটন বললেন, ‘আমি বিশ্বাস করতাম, এই উইকেট মেহেদীর জন্য উপযোগী। সে জন্যই তাকে খেলানো হয়। এর মানে এই নয় যে মিরাজ খারাপ খেলোয়াড়, এটা ছিল কেবল কন্ডিশন বিবেচনায় নেওয়া সিদ্ধান্ত।’ সিরিজে ব্যাট হাতে ৩ ইনিংসে যথাক্রমে ৬, ৭৬ ও ৩২ রানের ইনিংস খেলেন লিটন। কিন্তু সংখ্যার বাইরেও ম্যাচে ম্যাচে তার দিকনির্দেশনা, পরিস্থিতি অনুযায়ী বোলিং পরিবর্তন এবং ধৈর্য ধরে পরিস্থিতি সামাল দেওয়া—সব মিলিয়ে যেন নেতৃত্বে আরেক ধাপে উঠলেন তিনি।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পাহাড়ে নির্মম খুন: কক্সবাজারে বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা যুবলীগকর্মীকে ধরতে গিয়ে না পেয়ে বাবাকে গ্রেপ্তার সাতক্ষীরা জামায়াতের সাংসদের সাথে গোপনক্যামেরায় ধরা পরা মরিয়মের আত্মহত্যা ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি সফল দাবি, দেশবাসীর প্রতি যুবলীগের কৃতজ্ঞতা আবারও জ্বালানী তেলের মূল্যবৃদ্ধিঃ ডিজেল-পেট্রোল-অকটেনের দাম লিটারে ২০ টাকা বাড়ল নাম বদলে ‘উজ্জ্বল’ থেকে ‘আয়াস’: জুলাই চেতনার বড়ি বেচে চাঁদাবাজি-মবের হোতা পরীক্ষার সময় পায়খানায় ফোন ব্যবহারে নকল, ঢাবির হল সংসদের শিবির নেতার সাজা তেজগাঁও কলেজের মসজিদের ভেতরে জঙ্গিদের গোপন বৈঠক থেকে আটক ২৩ মানবতার লজ্জাজনক পরাজয়: ঢাবিতে তোফাজ্জল হত্যার দুই বছর হলেও শুরু হয়নি বিচার সকালে চা খেয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা বীর মুক্তিযোদ্ধাকে ছুরিকাঘাতে হত্যা শামীম মোল্লা হত্যা: দুই বছরেও হয়নি তদন্ত, উল্টো আসামি থেকে ছাত্রশক্তির সভাপতি হুথিদের কাছে ‘সেইফ প্যাসেজ’ নিশ্চিত করে সৌদিকে বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি: যুক্তরাষ্ট্রের “জিরো-সাম গেইম” যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশনের বিবৃতি: ক্যাঙ্গারু কোর্টে আওয়ামী লীগের ৭ নেতার রায়ের তীব্র নিন্দা-প্রতিবাদ একইদিনে ঢাকার বিভিন্ন এলাকায় ফাটল হাতবোমা: জড়িত কারা, বুঝতে পারছে না পুলিশ পাকিস্তানে পুলিশ সদরদপ্তরের মসজিদে আত্মঘাতী বোমা হামলায় ১৫ পুলিশসহ নিহত অন্তত ২৭ আন্তর্জাতিক ফুটবল চালিয়ে যাবেন রোনালদো, আছেন নেশন্স লীগের পর্তুগাল স্কোয়াডে লোডশেডিং ও জ্বালানি সংকট নিয়ে পোস্ট করায় এনসিপির মবের শিকার ও গ্রেপ্তার স্কুলশিক্ষক ‘পুলিশ খুব দুর্বল, শেখ হাসিনার এখনই আসা উচিৎ, চলে আসলি পুলিশ কিচ্ছু করতে পারবে না’, ফোনালাপের জেরে ওসি প্রত্যাহার হুথিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের গোপন সমঝোতা: মার্কিন জাহাজকে বাধা না দেওয়ার প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্র-কানাডা বাণিজ্যযুদ্ধ চরমে: কেন মধ্যমশক্তির দেশগুলো যুক্তরাষ্ট্র-নির্ভরতা এড়াতে চাইছে