নাইক্ষ্যংছড়ি সীমান্তে গোলাগুলিতে যুবক নিহত – বর্ণমালা টেলিভিশন

নাইক্ষ্যংছড়ি সীমান্তে গোলাগুলিতে যুবক নিহত

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ November, ২০২৬ | ৭:২৫ 3 ভিউ
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের ৪৭ ও ৪৮ নম্বর পিলারসংলগ্ন এলাকায় মাদক কারবারিদের দুটি পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনায় মো. শাহজাহান নামের এক যুবক নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাতের ওই ঘটনার পর চিকিৎসাধীন অবস্থায় শনিবার বিকেলে হাসপাতালে তাঁর মৃত্যু হয়। নিহত শাহজাহান নাইক্ষ্যংছড়ির দোছড়ি ইউনিয়নের তুলাতলী গ্রামের মো. ইলিয়াসের ছেলে। বিজ্ঞাপন পুলিশ ও স্থানীয়দের তথ্যমতে, মিয়ানমার থেকে আটজনের একটি দল ইয়াবার চালান নিয়ে ফুলারঝিরি এলাকায় পৌঁছালে ১২ জনের একটি সশস্ত্র দল সেটির পথরোধ করে। ইয়াবা লুটকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয় এবং শেষ পর্যন্ত সশস্ত্র দলটি চালানটি ছিনিয়ে নেয়। এই সংঘর্ষে শামশুল আলম (৪০) নামের আরও একজন গুলিবিদ্ধ হয়েছেন, যিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক জানান, শনিবার রাত সাড়ে ১০টা পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি। তিনি বলেন, “মিয়ানমার সীমান্তের দুর্গম পাহাড়ি পথ দিয়ে ইয়াবার বড় একটি চালান আনার সময় আরেকটি গোষ্ঠী চালানটি লুট করতে যায়। এ সময় দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে।” ওসি মোজাম্মেল হক আরও উল্লেখ করেন, মাদক কারবারের সঙ্গে জড়িত ওই দলগুলো ভারী অস্ত্রশস্ত্র ব্যবহার করে থাকে। পুলিশ ইতিমধ্যে মূল হোতাদের চিহ্নিত করেছে এবং ইয়াবা উদ্ধারসহ জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে। তবে সীমান্তের দুর্গম পাহাড়ি এলাকায় পুলিশের জন্য অভিযান পরিচালনা করা ঝুঁকিপূর্ণ বলে তিনি জানান।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সিলেটে আওয়ামী লীগের সাবেক এমপি হাবিবুরের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ হঠাৎ আলোচনায় তরুণ অভিনেত্রী পূর্ণিমা বৃষ্টি নাইক্ষ্যংছড়ি সীমান্তে গোলাগুলিতে যুবক নিহত মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত কোস্টারিকায় প্রবেশে বাধা, বিমানবন্দরেই ডক্টরেট নিলেন জাতিসংঘের বিশেষ দূত ইরানের নজরদারি ড্রোন ভূপাতিত, হরমুজ বন্ধের হুমকি দেশের বাজারে এল ইয়ামাহার ৬ লাখ টাকার মোটরসাইকেল আওয়ামী লীগের স্লোগান দিলে সাত বছরের কারাদণ্ডের দাবি খোমেনী এহসানের জামায়াত ছাড়ার ইঙ্গিত দিলেন কুষ্টিয়ার এমপি আমির হামজা ইসির সংলাপ নিয়ে জামায়াত ও এনসিপির ভিন্ন অবস্থান শেখ হাসিনার রক্তের নেশা এখনো যায়নি: রিজভী সিলেটে বিএনপির সাবেক এমপির বাড়িতে পেট্রলবোমা হামলা সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগে যুবদল নেতার বিরুদ্ধে জিডি হাফ পাস নিয়ে হেনস্তা: ঠিকানা পরিবহনের ২০ বাস আটকে ঢাবি শিক্ষার্থীদের প্রতিবাদ হরমুজ প্রণালিতে দুটি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মার্কিন পররাষ্ট্রনীতি বিশ্লেষক ও সাবেক পেন্টাগন কর্মকর্তা মাইকেল রুবিন তারেক ও শফিকের সরকারকে হুঁশিয়ার করে বলেছেন ৫ আগস্টের পর অনেকে রাতারাতি বদলে গেছেন: শফিকুর রহমান নেত্রকোনায় ইসলামি বক্তার গাড়িতে হামলা ও ভাঙচুর টিকাটুলিতে হোটেলে মুরগি ঢোকা নিয়ে কথা-কাটাকাটির জেরে ব্যবস্থাপক খুন ইরান ও হুতি ইস্যুতে দীর্ঘমেয়াদি কূটনীতির প্রয়োজনীয়তা