নিউজ ডেক্স
আরও খবর
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত
কোস্টারিকায় প্রবেশে বাধা, বিমানবন্দরেই ডক্টরেট নিলেন জাতিসংঘের বিশেষ দূত
হরমুজ প্রণালিতে দুটি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড
ইরান ও হুতি ইস্যুতে দীর্ঘমেয়াদি কূটনীতির প্রয়োজনীয়তা
পুতিনকে বন্ধু বলা হিটলারকে বন্ধু বলার সামিল: জেলেনস্কি
হাইকোর্টে খারিজ বিরোধী দলনেতা হিসেবে ঋতব্রতর নিয়োগের সিদ্ধান্ত
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে বিবিসিকে যা বললেন জেলেনস্কি
ইরানের নজরদারি ড্রোন ভূপাতিত, হরমুজ বন্ধের হুমকি
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে একটি নজরদারি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের সামরিক বাহিনী। শনিবার ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম এ তথ্য নিশ্চিত করেছে। দেশটির সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি জানিয়েছেন, শত্রুপক্ষ হামলা চালালে ইরান কালক্ষেপণ ছাড়াই তার জবাব দেবে।
বিজ্ঞাপন
মেজর জেনারেল আমির হাতামি আরও দাবি করেন, ওমান উপসাগর ও হরমুজ প্রণালিতে ইরানের নৌবাহিনী ও সশস্ত্র বাহিনী যৌথভাবে যুক্তরাষ্ট্রকে বারবার পরাজিত করেছে। তেহরানের দেওয়া শর্তগুলো পূরণ না হওয়া পর্যন্ত এই সমুদ্রপথটি বন্ধ রাখার বিষয়ে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
এদিকে হরমুজ প্রণালির পূর্ব অংশে একটি তেলের ট্যাংকারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ইরানের নৌবাহিনী। দেশটির মেহর বার্তা সংস্থার তথ্যানুযায়ী, তিনটি তেলবাহী ট্যাংকার নিয়ম ভঙ্গ করে ইরানের ঘোষিত ‘নিষিদ্ধ এলাকায়’ প্রবেশ করলে এই বিপত্তি ঘটে।
ইরানের নৌবাহিনী জানায়, ওই তিনটি ট্যাংকারের মধ্যে একটি নৌ-মাইনের সঙ্গে ধাক্কা খেলে তাতে আগুন ধরে যায়। দুর্ঘটনার পর বাকি দুটি ট্যাংকার নিজেদের পথ পরিবর্তন করে পারস্য উপসাগরের দিকে ফিরে গেছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
[TheChamp-FB-Comments]