ভারতের বিপক্ষেও ‘প্রীতি নয়’, যথেষ্ট গুরুত্ব দিয়ে খেলবে ব্রাজিল – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ২৪ সেপ্টেম্বর, ২০২৬
৫:৩৩ পূর্বাহ্ণ
4 ভিউ

ভারতের বিপক্ষেও ‘প্রীতি নয়’, যথেষ্ট গুরুত্ব দিয়ে খেলবে ব্রাজিল

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ সেপ্টেম্বর, ২০২৬ | ৫:৩৩ 4 ভিউ
ভারত সফর ও আগামী সপ্তাহের ফ্রেন্ডলি ম্যাচ নিয়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি সাফ জানিয়ে দিয়েছেন, সেলেসাওদের জন্য ‘প্রীতি ম্যাচ’ বলে কিছু নেই। আন্তর্জাতিক গণমাধ্যমের বুধবারের প্রতিবেদন অনুযায়ী, ভারতের বিপক্ষে ম্যাচটিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে ব্রাজিল। আগামী ৩ অক্টোবর কলকাতার মাঠে ভারতের মুখোমুখি হবে র‍্যাংকিংয়ে পঞ্চম স্থানে থাকা ব্রাজিল। ভিনিসিউস জুনিওরসহ একাধিক শীর্ষ তারকাকে সঙ্গে নিয়ে মাঠে নামবে তারা। ক্রিকেটের চরম জনপ্রিয়তার মাঝেও ভারতে ফুটবলের প্রতি দারুণ আবেগ রয়েছে। সেই দেশে এই প্রথম সিনিয়র পুরুষ দল নিয়ে পা রাখছে বিশ্ব ফুটবলের এই অন্যতম পরাশক্তি। স্থানীয় ভক্তদের জন্য ফুটবল ইতিহাসের অন্যতম সফল দলটিকে সরাসরি মাঠে দেখার এটি এক বিরল সুযোগ। দৈনিক ‘দ্য টাইমস অব ইন্ডিয়া’কে দেওয়া সাক্ষাৎকারে আনচেলত্তি বলেন, ‘বিশ্বের প্রতিটি কোণেই ব্রাজিলের সমর্থক রয়েছে। ভারতে খেলতে যাওয়া আমাদের জন্য আনন্দের, কেবল ব্রাজিলীয় সমর্থকদের জন্যই নয়, ভারতের ফুটবলপ্রেমীদের জন্যও।’ কাগজে-কলমে এটি প্রীতি ম্যাচ হলেও, অভিজ্ঞ এই ইতালিয়ান কোচ স্পষ্ট জানিয়েছেন যে ব্রাজিল পূর্ণ গুরুত্ব দিয়েই মাঠে নামবে। ৬৭ বছর বয়সী এই কোচ বলেন, ‘এটি একটি প্রস্তুতিমূলক ম্যাচ, প্রীতি ম্যাচ। তবে আমাদের কাছে কোনো ম্যাচই প্রীতি ম্যাচ নয়।’ ফিফা র‍্যাংকিংয়ে বর্তমানে ১৩৮ নম্বরে রয়েছে ভারত। তারা এখনো বিশ্বকাপে খেলার সুযোগ না পেলেও, কলকাতায় ফুটবলের জনপ্রিয়তা আকাশচুম্বী। আনচেলত্তি মনে করেন, এই ম্যাচ ব্রাজিলের জন্য নতুন একটি ফুটবল সংস্কৃতির স্বাদ নেওয়ার সুযোগ করে দেবে। গত বছর দায়িত্ব নেওয়া এই কোচ বলেন, ‘আমাদের অন্যান্য দেশ ও তাদের সংস্কৃতি দেখতে হবে। আমরা ভিন্ন ঘরানার দলগুলোর সঙ্গে প্রীতি ম্যাচ খেলতে অভ্যস্ত। ভারতে খেলা রোমাঞ্চকর হবে। এটা ঠিক যে বিশ্বমানের দলের বিপক্ষে খেলার মতো অভিজ্ঞতা ভারতের নেই, তবে তারা কেমন খেলে তা জানা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমি কখনো ভারতে যাইনি। কলকাতায় যেতে আমি খুবই রোমাঞ্চিত।’ এর আগে ১৯৭৭ ও ২০১৫ সালে আন্তর্জাতিক ফুটবল কিংবদন্তি পেলে ভারত সফর করেছিলেন। তবে একটি পূর্ণ শক্তির ব্রাজিলীয় পুরুষ জাতীয় দল হিসেবে ভারতে এটাই তাদের প্রথম ম্যাচ হতে যাচ্ছে। এই সফরের আগে অস্ট্রেলিয়ার সঙ্গে দুটি প্রীতি ম্যাচ খেলে ভারতীয় উপমহাদেশে পৌঁছাবে ব্রাজিল দল। ফুটবল ইতিহাসের অন্যতম সফল ম্যানেজার আনচেলত্তি কোচ হিসেবে রেকর্ড পাঁচবার চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিতেছেন। বর্তমানে ব্রাজিল দীর্ঘদিনের বিশ্বকাপ ট্রফি খরা কাটানোর লক্ষ্য নিয়ে এগোচ্ছে। ২০০২ সালে তারা শেষবার ফুটবল বিশ্বের সেরা মুকুট জিতেছিল। তাদের সাম্প্রতিক বিশ্বকাপ অভিযান শেষ হয়েছিল শেষ ষোলো থেকে। ব্রাজিলের আসন্ন আন্তর্জাতিক প্রীতি ম্যাচসূচি: ২৫ সেপ্টেম্বর: বনাম অস্ট্রেলিয়া ২৯ সেপ্টেম্বর: বনাম অস্ট্রেলিয়া ৩ অক্টোবর: বনাম ভারত ১৪ নভেম্বর: বনাম জাপান ১৭ নভেম্বর: বনাম সিঙ্গাপুর

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘শ্রাবণের মেঘগুলো’ গানের সেই বিউটি রানি এবার জেলার শ্রেষ্ঠ শিক্ষক নিউইয়র্কে বোয়িংয়ের সঙ্গে বিমানের আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি স্বাক্ষর; জানালেন মার্কিন রাষ্ট্রদূত ‘নানা অজুহাতে’ ২ বছর অচল করে রাখা হয়েছে শেখ হাসিনা সরকারের গড়া মহেশখালীর পাইপলাইন, কিস্তি গুনছে বিপিসি ভিসা সংকটে থমকে আছে শ্রমবাজার, তবুও ১ কোটি কর্মী পাঠানোর প্রতিশ্রুতি প্রবাসী কল্যাণমন্ত্রী নুরুর কোথায় কোথায় শিক্ষা সফর করছেন জামায়াতের ৩৪ সাংসদ? আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য রুহী রাজধানীতে গ্রেপ্তার জুলাইয়ে থানা-ফাঁড়ি লুটের ১৪১৭টি অস্ত্র ও প্রায় ৩ লাখ গুলি এখনও চিহ্নিত সন্ত্রাসী-জঙ্গিদের হাতে জ্বালানি তেলের দাম বাড়ায় বহুমুখী চাপে রপ্তানিকারকেরা, বিপর্যস্ত অর্থনীতি ইরান শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তি ছাড়বে না: জাতিসংঘে পেজেশকিয়ান এশিয়ান গেমসকে বড় স্বপ্ন ছোঁয়ার বিরল সুযোগ হিসেবে দেখছেন লিটন ভারতের বিপক্ষেও ‘প্রীতি নয়’, যথেষ্ট গুরুত্ব দিয়ে খেলবে ব্রাজিল হাবিপ্রবি ছাত্রীনিবাস থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পথে পথে ভাড়া নৈরাজ্য লঞ্চের ভাড়া ৬০% বাড়ানোর দাবি রেলে ব্যয় বাড়ল বাড়বে লোকসান বিদেশগামী শ্রমিকদের কল্যাণ ফি বাড়ল ৮৬ শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ গুগলকে ৪০৩ মিলিয়ন ইউরো জরিমানা গণমাধ্যমে মন্তব্যের জেরে সারওয়ার ইমরানকে কারণ দর্শানোর নোটিশ দিচ্ছে বিসিবি কল্যাণ ফি বাড়ল সাড়ে পাঁচ হাজার, শ্রমিকের টাকার ব্যবহার নিয়ে প্রশ্ন