২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের পরেই ভারতের জার্সি তুলে রাখছেন কোহলি – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ২৭ সেপ্টেম্বর, ২০২৬
৫:১০ পূর্বাহ্ণ
21 ভিউ

২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের পরেই ভারতের জার্সি তুলে রাখছেন কোহলি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ সেপ্টেম্বর, ২০২৬ | ৫:১০ 21 ভিউ
ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ ৫৪টি শতকের মালিক বিরাট কোহলি টি-টোয়েন্টি ও টেস্ট ফরম্যাট থেকে আগেই অবসর নিয়েছিলেন। এখন তিনি কেবল ৫০ ওভারের সংস্করণেই ভারতের হয়ে মাঠ কাঁপান। ওয়ানডে ইতিহাসে সচিন তেন্ডুলকরের (১৮,৪২৬ রান) ঠিক পেছনেই অবস্থান করছেন ৩৭ বছর বয়সী এই ব্যাটার, যার ঝুলিতে রয়েছে ১৪,৯৪১ রান। ২০১১ সালে ঘরের মাঠে ওয়ানডে বিশ্বকাপ জয়ের স্বাদ পেলেও ২০২৩ সালের ফাইনালে অস্ট্রেলিয়ার সঙ্গে হেরে ট্রফি হাতছাড়া হয় তাঁর। ২০২৭ সালের অক্টোবর-নভেম্বর মাসে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ার যৌথ আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ওয়ানডে বিশ্বকাপ। এটি হতে চলেছে কোহলির কর্মজীবনের পঞ্চম বিশ্বকাপ। শনিবার সম্প্রচারমাধ্যম ‘জিওস্টার’-এর সঙ্গে আড্ডায় কোহলি বলেন, ‘ভারতের হয়ে এটাই আমার শেষ বিশ্বকাপ হতে যাচ্ছে।’ কোহলি আরও যোগ করেন, ‘নিজের সেরাটা উজার করে দেওয়াই এখন আমার মূল প্রেরণা। আর লক্ষ্য তো একটাই— বিশ্বকাপ জেতা। সেটার জন্য যা যা করা দরকার, আমি সবকিছু করতেই প্রস্তুত।’ ঘরের মাঠের বাইরে বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ায় এটিকে ক্রিকেটের সবচেয়ে কঠিন চ্যালেঞ্জগুলোর একটি হিসেবে দেখছেন তিনি। কোহলির মতে, ৫০ ওভারের বিশ্বকাপের চাপ ও পরিশ্রম অন্য যেকোনো কিছুর চেয়ে অনেক বেশি। তিনি বলেন, ‘একটি ৫০ ওভারের বিশ্বকাপের যে তীব্রতা, তা অন্য কিছুর সঙ্গেই মেলে না। এখানে প্রতিটি ম্যাচ খেলার সময় মনে হয় যেন টি-টোয়েন্টির গতিতে খেলছি। হিসাব করলে দেখা যায়, একদিনেই আড়াইটি টি-টোয়েন্টির সমান শারীরিক ও মানসিক পরিশ্রম হচ্ছে! এত বড় টুর্নামেন্টে টানা ১০টি ম্যাচে সেই একই ধার বজায় রাখা সত্যিই কঠিন কাজ। তাছাড়া খেলা হবে বিদেশের মাটিতে, যা বাড়তি শক্তির পরীক্ষা নেবে।’ অন্যদিকে প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মাও এখন কেবল ওয়ানডে ফরম্যাটেই আন্তর্জাতিক ম্যাচ খেলছেন। নতুন আরেকটি বিশ্বকাপকে সামনে রেখে নিজের স্পৃহা ও লক্ষ্য স্পষ্ট করেছেন তিনি। রোহিত বলেন, ‘আমার কাজ শেষ হয়ে গেছে— এই ভাবনা কখনোই মনের মধ্যে স্থান পায় না। খেলা চালিয়ে যাওয়ার অর্থই হলো নতুন কিছুর দিকে চোখ রাখা। আমিও এখন বিশ্বকাপ জয়ের দিকেই নজর রাখছি।’ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ভারত দলে জায়গা পেয়েছেন কোহলি ও রোহিত দুজনেই। রবিবার তিরুঅনন্তপুরমে সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে দুই দল।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ওয়ানডেতে ১৫ হাজার রানের ক্লাবে কোহলি, শচীনকে টপকে দ্রুততমের রেকর্ড টিআইবি: দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত বাজার থেকে নিখোঁজ, সকালে মিলল লাশ: বান্দরবানে গহিন পাহাড়ে যুবককে নৃশংস হত্যা মুদি দোকানে পেট্রোল বোমা নিক্ষেপ, বাইরে বের হতেই দোকানিকে কুপিয়ে হত্যা অসুস্থ অবস্থায় একবছর কারাবন্দি: জামিনে মুক্তির একমাস পরে মৃত্যু সাংবাদিক আজহারের প্রবাসী জামায়াত কর্মী ফুফার স্ত্রীর বিছানায় পুত্রের হাতে আটক শিবির নেতাকে হাঁসুয়ার কোপ, বাড়িতে আগুন দুই পরাশক্তির স্বার্থের ফাঁদে রূপপুর: সাশ্রয়ী রুশ মডেল বনাম ব্যয়বহুল মার্কিন প্রযুক্তি- কোন পথে হাঁটবে বাংলাদেশ? ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের পরেই ভারতের জার্সি তুলে রাখছেন কোহলি বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বেসামরিক পারমাণবিক সহযোগিতা বিষয়ক কৌশলগত চুক্তি স্বাক্ষরিত রাজনৈতিক বিবেচনায় বাদ পড়া প্রাথমিকের শিক্ষকদের ৫ দফা দাবিতে মাঠে নামার ঘোষণা সাফ টুর্নামেন্টে দ্বিতীয় সারির দল পাঠাতে পারে ভারত পদ্মা সেতুকে ঝুঁকিতে ফেলে সাড়ে ৬ কোটি ঘনফুট বালু তোলার অনুমতি পেল গায়েবি প্রতিষ্ঠান! প্রতি মাসে মিলছে গড়ে ৫৭টি অজ্ঞাত মরদেহ, শনাক্ত করা যাচ্ছে না যথাযথভাবে গ্যাস-বিদ্যুতে ভর্তুকির হিসাব মিলছে না, ২ মাসেই উধাও বরাদ্দের ৬০ ভাগ অর্থ কিয়েভে রাশিয়ার হামলা, লক্ষ্যবস্তু ডাটা সেন্টার; ইন্টারনেট যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় ইউক্রেন জাতিসংঘে ল্যাভরভের হুঁশিয়ারি— দক্ষিণ-পূর্ব এশিয়াসহ বিভিন্ন অঞ্চলে প্রভাব বিস্তার করছে ন্যাটো চাঁদা না দেওয়ায় ইসিবি চত্বরে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও ও নিউ গ্রিনি প্রপার্টিজে হামলা-ভাঙচুর ফেনীতে ‘ছাত্রলীগ-যুবলীগ কর্মীরা মিছিল করার কথা ভাবছেন’ অভিযোগে আটক ৬ নেতাকর্মী ক্যাম্পাস কোনো ছাত্র সংগঠনের হতে দেওয়া হবে না, জানালেন গুপ্ত শিবির নেতা ফরহাদ আসিয়ান কাপের শুরুতেই মালয়েশিয়ার কাছে বিধ্বস্ত বাংলাদেশ