রায়ানের শেষ মুহূর্তের গোলে বিব্রতকর হার এড়ালো ব্রাজিল – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ২৬ সেপ্টেম্বর, ২০২৬
৫:৪০ পূর্বাহ্ণ
16 ভিউ

রায়ানের শেষ মুহূর্তের গোলে বিব্রতকর হার এড়ালো ব্রাজিল

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ সেপ্টেম্বর, ২০২৬ | ৫:৪০ 16 ভিউ
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এক রোমাঞ্চকর প্রীতি ম্যাচে শেষ মুহূর্তের গোলে ১-১ সমতায় ম্যাচ শেষ করেছে ব্রাজিল। আজ শুক্রবার টাউনসভিলে অনুষ্ঠিত ম্যাচের ৯৫তম মিনিটে বদলি খেলোয়াড় রায়ানের দুর্দান্ত হেডে নিশ্চিত পরাজয় থেকে বেঁচে যায় সেলেসাওরা। আর এতেই ব্রাজিলের বিরুদ্ধে দ্বিতীয় জয়ের হাত থেকে বঞ্চিত হয় স্বাগতিক অস্ট্রেলিয়া। নর্থ কুইন্সল্যান্ডের কানায় কানায় পূর্ণ স্টেডিয়ামে শুরু থেকেই দুই দলের মধ্যে দুর্দান্ত লড়াই হয়। প্রথমার্ধে দুই দলই বেশ কিছু সুযোগ তৈরি করলেও কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি। দ্বিতিয়ার্ধের মাঝামাঝি সময়ে অস্ট্রেলিয়ার তরুণ তারকা নেস্তোরি ইরানকুন্ডার এক চমৎকার ফ্রি-কিক স্বাগতিকদের এগিয়ে দেয়। ডিফেন্সিভ দেয়াল টপকে সোজা জালে জড়ায় বল, আর ব্রাজিলের গোলরক্ষক কেবল দাঁড়িয়ে তা দেখা ছাড়া কিছুই করতে পারেননি। পিছিয়ে পড়ে গোল পরিশোধে মরিয়া হয়ে ওঠে ব্রাজিল। একের পর এক আক্রমণ চালিয়ে অবশেষে একদম শেষ মুহূর্তে সাফল্য পায় তারা। কর্নার থেকে আসা বলে রায়ানের জোরালো হেড ঠেকাতে ব্যর্থ হন অস্ট্রেলিয়ান গোলরক্ষক প্যাট্রিক বিচ। ফলে শেষ মুহূর্তের এই গোলে নাটकीयভাবে ড্র করে মাঠ ছাড়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের পরেই ভারতের জার্সি তুলে রাখছেন কোহলি বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বেসামরিক পারমাণবিক সহযোগিতা বিষয়ক কৌশলগত চুক্তি স্বাক্ষরিত রাজনৈতিক বিবেচনায় বাদ পড়া প্রাথমিকের শিক্ষকদের ৫ দফা দাবিতে মাঠে নামার ঘোষণা সাফ টুর্নামেন্টে দ্বিতীয় সারির দল পাঠাতে পারে ভারত পদ্মা সেতুকে ঝুঁকিতে ফেলে সাড়ে ৬ কোটি ঘনফুট বালু তোলার অনুমতি পেল গায়েবি প্রতিষ্ঠান! প্রতি মাসে মিলছে গড়ে ৫৭টি অজ্ঞাত মরদেহ, শনাক্ত করা যাচ্ছে না যথাযথভাবে গ্যাস-বিদ্যুতে ভর্তুকির হিসাব মিলছে না, ২ মাসেই উধাও বরাদ্দের ৬০ ভাগ অর্থ কিয়েভে রাশিয়ার হামলা, লক্ষ্যবস্তু ডাটা সেন্টার; ইন্টারনেট যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় ইউক্রেন জাতিসংঘে ল্যাভরভের হুঁশিয়ারি— দক্ষিণ-পূর্ব এশিয়াসহ বিভিন্ন অঞ্চলে প্রভাব বিস্তার করছে ন্যাটো চাঁদা না দেওয়ায় ইসিবি চত্বরে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও ও নিউ গ্রিনি প্রপার্টিজে হামলা-ভাঙচুর ফেনীতে ‘ছাত্রলীগ-যুবলীগ কর্মীরা মিছিল করার কথা ভাবছেন’ অভিযোগে আটক ৬ নেতাকর্মী ক্যাম্পাস কোনো ছাত্র সংগঠনের হতে দেওয়া হবে না, জানালেন গুপ্ত শিবির নেতা ফরহাদ আসিয়ান কাপের শুরুতেই মালয়েশিয়ার কাছে বিধ্বস্ত বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়ায় যুবলীগ নেতার পারিবারিক ঐতিহ্যবাহী বাড়ি পুড়িয়ে ছাই করে দিল বিএনপি-জামায়াত-এনসিপির সন্ত্রাসীরা সরকারি শৌচাগার ভেঙে বিএনপি কার্যালয় স্থাপন, লাগানো হয়েছে এমপির ছবিও ৯ বছর আগে ফখরুলের গাড়িবহরে হামলার অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার রায়ানের শেষ মুহূর্তের গোলে বিব্রতকর হার এড়ালো ব্রাজিল আবারও বোতলজাত সয়াবিনের সংকট, ৫ লিটারে বাড়তি গুণতে হচ্ছে ২৫-৩০ টাকা বাসের পর লঞ্চেও অরাজকতা: নির্ধারিত ভাড়ার তোয়াক্কা নেই, যাত্রীদের কাছ থেকে ইচ্ছেমতো আদায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্যপদ: ইউরোপের চার দেশের সমর্থন