গাজায় শিশুদের ভয়ংকর পেরেকভর্তি নতুন বোমা দিয়ে মারছে ইসরায়েল – বর্ণমালা টেলিভিশন

গাজায় শিশুদের ভয়ংকর পেরেকভর্তি নতুন বোমা দিয়ে মারছে ইসরায়েল

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ জুলাই, ২০২৫ | ১১:০৩ 208 ভিউ
ফিলিস্তিনের গাজায় নতুন ভয়ংকর বোমা ব্যবহারের অভিযোগ উঠেছে। বিশেষ করে শিশুদের হত্যা করতে এ বোমা দিয়ে হামলা করছে ইসরায়েল। সম্প্রতি নিহত শিশুদের সুরতহালে স্থানীয় চিকিৎসক দল বিষয়টি নিশ্চিত হয়েছে। চিকিৎসা সূত্র আল জাজিরাকে জানিয়েছে, ইসরায়েলি হামলায় গাজাজুড়ে শুক্রবার (১৮ জুলাই) ভোর থেকে কমপক্ষে ৩০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। অবরুদ্ধ ও বোমাবর্ষণ কবলিত উপত্যকার স্বাস্থ্য ব্যবস্থার করুণ দশা বর্ণনাতীত। প্রতিদিনের আহতদের চাপে চিকিৎসকদের বাছাই করে চিকিৎসা দিতে বাধ্য করছে। শুক্রবার সর্বশেষ হত্যাকাণ্ডের মধ্যে পূর্ব গাজা শহরের তুফাহ এলাকায় ইসরায়েলি হামলায় তিনজন নিহত হয়েছেন। উত্তর গাজার জাবালিয়া আন-নাজলায় ইসরায়েলি বিমান হামলায় পাঁচজন নিহত হয়েছেন। এর আগে দক্ষিণ গাজার আল-মাওয়াসিতে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয়কেন্দ্রে ইসরায়েলি হামলায় বড় ধরনের আগুন লেগেছে এবং শিশুসহ কমপক্ষে পাঁচজন নিহত হয়েছেন। আল-মাওয়াসিতে বারবার মারাত্মক ইসরায়েলি গুলিবর্ষণের ঘটনা ঘটছে। মরিয়া হয়ে সাহায্যের সন্ধানে থাকা সাতজনকেও হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। আল জাজিরার সংবাদদাতা হানি মাহমুদ বলেছেন, শিশুসহ আহতদের নাসের হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। কিছু কিছু ক্ষত ড্রোন হামলার সাথে সামঞ্জস্যপূর্ণ বলে প্রমাণিত হয়েছে। তিনি বলেন, ড্রোন ক্ষেপণাস্ত্রগুলোতে পেরেক, ধাতু এবং ধারাল পদার্থ থাকে। যা বিস্ফোরণের পর তীব্রগতিতে ছড়িয়ে পড়ে আঘাত হানে। ফলে অভ্যন্তরীণ রক্তপাত হয়। এই আক্রমণগুলো ক্রমবর্ধমান এবং বিশাল জনসমাগম, বাজারে বা পানির জন্য লাইনে দাঁড়িয়ে থাকা লোকদের লক্ষ্য করে করা হচ্ছে। মাহমুদ আরও যোগ করেন, ইসরায়েল ভিন্ন অস্ত্র ব্যবহার করার দাবি করছে। আমরা যখন মাটিতে তাকাই, তখন আমরা দেখতে পাই যে হতাহতের সংখ্যা ইসরায়েলের কথার বিপরীত।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৫৫ লাখ গ্রাহক ২৬৪ কোটি টাকার ফাঁদে: প্রিপেইড মিটার ভাড়া নিয়ে বিএনপির প্রচারণা ছিলো গুজব ব্যালোগানের শাস্তি স্থগিতের ঘটনায় ফিফা ‘সব সীমা ছাড়িয়ে গেছে’: উয়েফা রোহিঙ্গাদের হাতে ৮ হাজার একর বনভূমি উজাড়ের ফল: পাহাড় ধসে ৩ ঘণ্টায় ঝরল ৯টি প্রাণ অ্যাটর্নি জেনারেলকে সহকারীর থাপ্পড়, সুপ্রিম কোর্টে বিএনপিপন্থী আইনজীবীদের দ্বন্দ্ব চরমে দুই বিদেশি নারীকে অপহরণের পর গণধর্ষণে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর পরিবারের সদস্যসহ আটক ৪ একই গ্রাহকের একই ব্যবহারে প্রি-পেইড মিটারে জুনে বিদ্যুৎ বিল দ্বিগুণ-তিন গুণ! পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করবে সরকার মালয়েশিয়ায় রাতভর সাঁড়াশি অভিযানে বাংলাদেশিসহ আটক ২০০ রাষ্ট্রপতি: গ্রামবাংলা আমাদের শিকড়, শক্তি ও সম্ভাবনার আধার চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১ কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী অবসরের ঘোষণা দিলেন নেইমার উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য