মাদকাসক্ত যুবককে পিটিয়ে হত্যা করল মা ও ভাই – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ জুলাই, ২০২৫
১১:০২ পূর্বাহ্ণ
227 ভিউ

আরও খবর

চট্টগ্রামে নালা থেকে উদ্ধার ১৪শ গুলির বড় অংশই একে-৪৭ ও মেশিনগানের

বালু ব্যবসার দ্বন্দ্বে দলীয় কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যাচেষ্টা বিএনপির অপর গ্রুপের

‘ডিসেম্বরের মধ্যেই নেত্রীকে ফেরাবো’: কক্সবাজারে প্রকাশ্য সভায় ছাত্রলীগের দৃঢ় শপথ

‘নর্দমায় মিলল একে-৪৭-এর বুলেটের স্তূপ! চট্টগ্রামে জঙ্গি ও বিচ্ছিন্নতাবাদী আস্তানার গন্ধ

হিন্দু সেজে মন্দিরে ঢুকে চুরি, দুই মুসলিম নারীকে হাতেনাতে আটক করে উত্তম-মধ্যম

ইমামকে সরিয়ে রাজাকার নিজামির পুত্রের জুমা পড়ানো নিয়ে মসজিদে জামায়াত-শিবিরের সন্ত্রাস, মুসল্লিরা আহত

রশিতে বেঁধে প্রতিবেশীর দুটি পোষা কুকুরকে নির্মমভাবে পিটিয়ে হত্যা, বিচার দাবি স্থানীয়দের

মাদকাসক্ত যুবককে পিটিয়ে হত্যা করল মা ও ভাই

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ জুলাই, ২০২৫ | ১১:০২ 227 ভিউ
গাজীপুরের কাপাসিয়া উপজেলার সেলদিয়া গ্রামে ঘটে গেল এক হৃদয়বিদারক ঘটনা। মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে শেষমেশ তাকে পিটিয়ে মারার অভিযোগ উঠেছে তার নিজের বড় ভাই ও মায়ের বিরুদ্ধে। শুক্রবার (১৮ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে। নিহত তরুণের নাম মো. নূরুল আমীন (১৯)। পুলিশ লাশ উদ্ধার করে বিকেলে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। স্থানীয় ইউপি সদস্য মো. বাবুল হোসেন জানান, নিহত নূরুল আমীনের পরিবার অত্যন্ত গরিব। তার বাবা শাহজাহান (৬০) ও মা কয়েক গ্রামের লোকজনের মাটি কেটে সংসার চালান। জমিজমা বলতে শুধু একখণ্ড ভিটেমাটি। অনেক কষ্ট করে বড় ছেলে বনি আমীনকে কয়েক বছর আগে সৌদি আরবে পাঠান শ্রমিক ভিসায়। দুই মাস আগে তিনি ছুটিতে দেশে ফেরেন। ছোট ছেলে নূরুল আমীন কয়েক বছর ধরে মাদকাসক্ত হয়ে পড়েন। নেশার টাকার জন্য বাড়ির আসবাব, কাপড় এমনকি রান্নার হাঁড়িপাতিলও বিক্রি করে দিতেন। লোকজনের সঙ্গে মারমুখী আচরণ ছিল নিত্যদিনের ব্যাপার। নেশার ঘোরে পিতা-মাতার সঙ্গেও মারধরে জড়াতেন। চেষ্টা করেও সন্তানকে বাঁচাতে পারেননি বাবা। নিহতের বাবা মো. শাহজাহান জানান, ছেলেকে মাদকমুক্ত করতে তিনি দুবার মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি করান। তিন মাস ধরে চিকিৎসায় ব্যয় হয় প্রায় ১ লাখ ২০ হাজার টাকা। এই টাকা দেন বড় ছেলে বনি আমীন, প্রবাসী উপার্জন থেকেই। কিন্তু নিরাময় কেন্দ্র থেকে ফিরে এসে নূরুল ফের মাদক সেবন শুরু করে। শুক্রবার সকালে নূরুল বাবার কাছে মাদকের জন্য দুই হাজার টাকা দাবি করেন। বাবা টাকা দিতে অপারগতা জানালে সে রাগে ভাঙচুর শুরু করে। ভয়ে শাহজাহান বাড়ি থেকে পালিয়ে যান। এরপর নূরুল তার মায়ের কাছে টাকার জন্য গালাগাল শুরু করেন। এ সময় দেশে থাকা বড় ভাই বনি আমীন রেগে যান। তিনি নূরুলকে বেধড়ক মারধর করেন। এরপর মা ও ছেলে মিলে নূরুলকে ঘরের ভেতর আটকে রাখেন। দুপুরের দিকে ঘরে গিয়ে তারা দেখেন, নূরুলের নিথর দেহ পড়ে আছে। খবর পেয়ে কাপাসিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। থানার ওসি জয়নাল আবেদীন মণ্ডল জানান, ‘পরিবারিক কলহ থেকে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। নিহত যুবক মাদকাসক্ত ছিল, এটা সত্য।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চট্টগ্রামে নালা থেকে উদ্ধার ১৪শ গুলির বড় অংশই একে-৪৭ ও মেশিনগানের বালু ব্যবসার দ্বন্দ্বে দলীয় কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যাচেষ্টা বিএনপির অপর গ্রুপের মেট্রোরেলে নাশকতার ২ বছর: সমন্বয়ক হাসিবের স্বীকারোক্তির পরও কেন দুই সরকারের আমলে হয়নি বিচার? ‘ডিসেম্বরের মধ্যেই নেত্রীকে ফেরাবো’: কক্সবাজারে প্রকাশ্য সভায় ছাত্রলীগের দৃঢ় শপথ এমআরপির চেয়ে বেশি দামে বিক্রি হয় সিগারেট: বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্বের বাইরে, যাচ্ছে কার পকেটে? গ্যাস সরবরাহে বড় ঘাটতি: ভোগান্তিতে আবাসিক গ্রাহক, শিল্প ও পরিবহন খাত যবিপ্রবি ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা, তানভীর আহ্বায়ক ধ্বংস করে দেওয়া শেখ হাসিনার বাড়ি ‘সুধা সদন’ থেকে যুবকের মরদেহ উদ্ধার জাতিসংঘের ‘নিহত’দের তালিকায় নাম, ভিডিও বার্তায় জীবিত হাজির পাবনার রাফি ‘নর্দমায় মিলল একে-৪৭-এর বুলেটের স্তূপ! চট্টগ্রামে জঙ্গি ও বিচ্ছিন্নতাবাদী আস্তানার গন্ধ সিভিল সার্জনদের নিয়োগে শর্ত স্বাস্থ্যমন্ত্রীরঃ দিতে হবে ই-জিপি ও ডিডিও পাসওয়ার্ড! মেট্রো স্টেশন থেকে উদ্ধার অত্যাধুনিক প্রযুক্তির পাইপবোমার ছাতা খুললেই ঘটাত বিস্ফোরণ হিন্দু সেজে মন্দিরে ঢুকে চুরি, দুই মুসলিম নারীকে হাতেনাতে আটক করে উত্তম-মধ্যম ‘পুর্ব শত্রুতার জেরে’ পুলিশের এসবি কর্মকর্তার ওপর হামলা, পিঠে ৪৩টি সেলাই ইমামকে সরিয়ে রাজাকার নিজামির পুত্রের জুমা পড়ানো নিয়ে মসজিদে জামায়াত-শিবিরের সন্ত্রাস, মুসল্লিরা আহত জামায়াত এমপির পর এবার বিএনপি নেতারও ‘বিশেষ ভিডিও’ ভাইরাল রশিতে বেঁধে প্রতিবেশীর দুটি পোষা কুকুরকে নির্মমভাবে পিটিয়ে হত্যা, বিচার দাবি স্থানীয়দের শিক্ষামন্ত্রীর ভাবমূর্তি রক্ষায় ‘বলির পাঁঠা’ ৭ শিক্ষক? কুমিল্লা সরকারি মহিলা কলেজে নজিরবিহীন বদলি ২৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত সংযোগ সড়ক ধসে পড়ল মাত্র ৩ মাসেই যশোরে নিখোঁজের দুই দিন পরে ভ্যানচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার: বিএনপি কর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ