নিউজ ডেক্স
আরও খবর
লোডশেডিং ও জ্বালানি সংকট নিয়ে পোস্ট করায় এনসিপির মবের শিকার ও গ্রেপ্তার স্কুলশিক্ষক
বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখল ও প্রাণনাশের অভিযোগে সংবাদ সম্মেলন
হাটহাজারীতে সেনা প্রশিক্ষণে অপ্রত্যাশিত দুর্ঘটনাঃ ট্যাঙ্কের গোলাবর্ষণে ২ সৈনিকের মৃত্যু, আহত ১
লোডশেডিংয়ের সুযোগে চোরের পৌষ মাস: দুই মাসে ২৬ ট্রান্সফরমার চুরি, অন্ধকারে মাদারগঞ্জ
৫ আগস্ট আওয়ামী লীগ এমপির বাড়ি লুটতে গিয়ে ‘শহীদ’ জুলাই কর্মীর পিতা সেপটিক ট্যাংকে পড়ে নিহত
নারায়ণগঞ্জে হারিয়ে যাচ্ছে একের পর কিশোরী, নিখোঁজ অর্ধ শতাধিক
চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিক অ্যাসোসিয়েশনের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।
চট্টগ্রামে নালা থেকে উদ্ধার ১৪শ গুলির বড় অংশই একে-৪৭ ও মেশিনগানের
চট্টগ্রাম নগরের শেরশাহ বাংলাবাজার এলাকার একটি নালা থেকে ১ হাজার ৩৫০টি গুলি উদ্ধার করেছে পুলিশ। তবে এসব গুলি ব্যবহৃত বলে দাবি পুলিশের। উদ্ধারকৃত গুলির মধ্যে ১৫০টি বড় আকারের এবং ১ হাজার ২০০টি ছোট আকারের গুলি রয়েছে।
আজ ২৫শে জুলাই, শনিবার বেলা একটার দিকে বায়েজিদ বোস্তামি থানা-পুলিশ এসব গুলি উদ্ধার করে।
স্থানীয়রা জানান, দুপুর ২টার দিকে নালাটি পরিষ্কারের সময় গুলির খোসাগুলো নজরে আসে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) পরিচ্ছন্নতাকর্মীদের। তারা তাৎক্ষনিক পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে খোসাগুলো উদ্ধার করে।
ঘটনাস্থলে উপস্থিত বায়েজিদ থানার উপপরিদর্শক (এসআই) আশরাফ বলেন, সবগুলো খোসা প্রাণঘাতী বুলেটের। একে-৪৭, এসএমজি (সাব মেশিনগান), এলএমজিতে (লাইট মেশিনগান) ব্যবহারের পর বুলেটের যে অংশটা থেকে যায় ওই খোসা এসব।
তিনি বলেন, আমরা বিষয়টি ঊর্ধ্বতন মহলে জানিয়েছি। স্যাররা আসছেন। উনারা এলে পরবর্তী সিদ্ধান্ত দেবেন।
বিষয়টি নিশ্চিত করে বায়েজিদ বোস্তামি থানার পরিদর্শক (তদন্ত) মো. মোস্তফা কামাল বলেন, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে নালা থেকে গুলিগুলো উদ্ধার করা হয়েছে। এগুলো ব্যবহৃত গুলি। গুলিগুলো কোন ধরনের, কোথা থেকে এসেছে এবং কীভাবে সেখানে ফেলে রাখা হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হবে।
এদিকে আজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সাদা রঙের একটি বস্তা থেকে গুলিগুলো বের করে নালার পাশে রাখা হচ্ছে।
