যশোরে নিখোঁজের দুই দিন পরে ভ্যানচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার: বিএনপি কর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ জুলাই, ২০২৬
৫:২০ পূর্বাহ্ণ
40 ভিউ

আরও খবর

যশোরে নিখোঁজের দুই দিন পরে ভ্যানচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার: বিএনপি কর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ জুলাই, ২০২৬ | ৫:২০ 40 ভিউ
যশোরের মণিরামপুরে নিখোঁজের দুই দিন পর মহাসিন মোল্যা (২৩) নামে এক ভ্যানচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় স্থানীয় বিএনপির দিকে অভিযোগের তীর উঠেছে। ২৩শে জুলাই, বৃহস্পতিবার সকালে উপজেলার পারখাজুরা বাঁওড়ের রামপুর ঘাট সংলগ্ন বাঁশঝাড়ের কাছ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত মহাসিন উপজেলার চালুয়াহাটি ইউনিয়নের চালুয়াহাটি গ্রামের জাহেদ মোল্যার ছেলে। তিনি গত মঙ্গলবার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিলেন। ২০২৪-এর ৫ই আগস্টের পর থেকে স্থানীয় বিএনপির কর্মীরা কয়েক দফায় মহসিনের কাছ থেকে চাঁদা চেয়েছিল। এই হত্যাকাণ্ডের পেছনে তাদের হাত থাকতে পারে বলে দাবি করেন এলাকার লোকজন। নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার বিকেলে ব্যাটারিচালিত ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন মহাসিন। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। স্বজনদের ধারণা, দুর্বৃত্তরা মহাসিনকে নির্মমভাবে হত্যা করে তার ব্যবহৃত ইঞ্জিনচালিত ভ্যান ও সঙ্গে থাকা দুটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে মরদেহ পারখাজুরা বাঁওড়ে ফেলে দেয়। পরবর্তীতে মরদেহটি ভেসে এসে রামপুর ঘাটের একটি বাঁশঝাড়ে আটকে যায়। নিহতের বড় ভাই মিলন মোল্যা জানান, মঙ্গলবার বিকেলে মহাসিন ভ্যান নিয়ে বের হয়েছিল। সন্ধ্যার আগে শয়লা বাজারে ওর সঙ্গে আমার শেষ দেখা হয়। তখন ও আমাকে বলেছিল ‘একটা বড় ভাড়া ধরে আসি।’ এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। সম্ভাব্য সব জায়গায় খুঁজেও না পেয়ে বুধবার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করি। আজ সকালে বাড়ি থেকে প্রায় চার কিলোমিটার দূরে রামপুর ঘাট এলাকায় বাঁওড়ে ভাইয়ের মরদেহ ভেসে থাকার সংবাদ পাই। ঘটনার সত্যতা নিশ্চিত করে মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ জানান, খবর পেয়ে পারখাজুরা বাঁওড় থেকে নিখোঁজ ভ্যানচালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। লাশটি ফুলে যাওয়ায় প্রাথমিকভাবে শরীরে আঘাতের স্পষ্ট কোনো চিহ্ন বোঝা যাচ্ছে না। তার ব্যবহৃত ভ্যানটি এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। তিনি আরও জানান, মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে মরদেহটি ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের পরেই ভারতের জার্সি তুলে রাখছেন কোহলি বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বেসামরিক পারমাণবিক সহযোগিতা বিষয়ক কৌশলগত চুক্তি স্বাক্ষরিত রাজনৈতিক বিবেচনায় বাদ পড়া প্রাথমিকের শিক্ষকদের ৫ দফা দাবিতে মাঠে নামার ঘোষণা সাফ টুর্নামেন্টে দ্বিতীয় সারির দল পাঠাতে পারে ভারত পদ্মা সেতুকে ঝুঁকিতে ফেলে সাড়ে ৬ কোটি ঘনফুট বালু তোলার অনুমতি পেল গায়েবি প্রতিষ্ঠান! প্রতি মাসে মিলছে গড়ে ৫৭টি অজ্ঞাত মরদেহ, শনাক্ত করা যাচ্ছে না যথাযথভাবে গ্যাস-বিদ্যুতে ভর্তুকির হিসাব মিলছে না, ২ মাসেই উধাও বরাদ্দের ৬০ ভাগ অর্থ কিয়েভে রাশিয়ার হামলা, লক্ষ্যবস্তু ডাটা সেন্টার; ইন্টারনেট যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় ইউক্রেন জাতিসংঘে ল্যাভরভের হুঁশিয়ারি— দক্ষিণ-পূর্ব এশিয়াসহ বিভিন্ন অঞ্চলে প্রভাব বিস্তার করছে ন্যাটো চাঁদা না দেওয়ায় ইসিবি চত্বরে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও ও নিউ গ্রিনি প্রপার্টিজে হামলা-ভাঙচুর ফেনীতে ‘ছাত্রলীগ-যুবলীগ কর্মীরা মিছিল করার কথা ভাবছেন’ অভিযোগে আটক ৬ নেতাকর্মী ক্যাম্পাস কোনো ছাত্র সংগঠনের হতে দেওয়া হবে না, জানালেন গুপ্ত শিবির নেতা ফরহাদ আসিয়ান কাপের শুরুতেই মালয়েশিয়ার কাছে বিধ্বস্ত বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়ায় যুবলীগ নেতার পারিবারিক ঐতিহ্যবাহী বাড়ি পুড়িয়ে ছাই করে দিল বিএনপি-জামায়াত-এনসিপির সন্ত্রাসীরা সরকারি শৌচাগার ভেঙে বিএনপি কার্যালয় স্থাপন, লাগানো হয়েছে এমপির ছবিও ৯ বছর আগে ফখরুলের গাড়িবহরে হামলার অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার রায়ানের শেষ মুহূর্তের গোলে বিব্রতকর হার এড়ালো ব্রাজিল আবারও বোতলজাত সয়াবিনের সংকট, ৫ লিটারে বাড়তি গুণতে হচ্ছে ২৫-৩০ টাকা বাসের পর লঞ্চেও অরাজকতা: নির্ধারিত ভাড়ার তোয়াক্কা নেই, যাত্রীদের কাছ থেকে ইচ্ছেমতো আদায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্যপদ: ইউরোপের চার দেশের সমর্থন