সিভিল সার্জনদের নিয়োগে শর্ত স্বাস্থ্যমন্ত্রীরঃ দিতে হবে ই-জিপি ও ডিডিও পাসওয়ার্ড! – বর্ণমালা টেলিভিশন

সিভিল সার্জনদের নিয়োগে শর্ত স্বাস্থ্যমন্ত্রীরঃ দিতে হবে ই-জিপি ও ডিডিও পাসওয়ার্ড!

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ জুলাই, ২০২৬ | ৫:২৫ 1 ভিউ
সরকারি হাসপাতালের অবকাঠামো খাতের ঠিকাদারি কাজ থেকে শুরু করে মেডিক্যালের সরঞ্জাম ও ওষুধ সাপ্লাইয়ের নিয়ন্ত্রণ নিতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন ‘আদাজল খেয়ে’ মাঠে নেমেছেন। একাধিক অভ্যন্তরীণ সূত্র জানিয়েছে, স্বাস্থ্যমন্ত্রীর তরফ থেকে সিভিল সার্জন নিয়োগপ্রক্রিয়ায় আবেদনকারীদের কাছ থেকে ই-জিপি (ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট) পাসওয়ার্ড এবং ডিডিও (ডেপুটি ডিরেক্টর অফ অডিট অ্যান্ড অ্যাকাউন্টস) পাসওয়ার্ড দেয়ার শর্ত দেয়া হয়েছে। সূত্রগুলো জানায়, মন্ত্রীর ঘনিষ্ঠ লোকজনের মাধ্যমে সিভিল সার্জন পদপ্রার্থীদের কাছে বার্তা পাঠানো হচ্ছে যে, সকল টেন্ডারের ই-জিপি ও সিটি অ্যাক্সেস মন্ত্রণালয়ের নির্দেশিত ব্যক্তিদের কাছে হস্তান্তর করতে হবে। যেসব সিভিল সার্জন এই শর্তে রাজি হননি, তাদেরকে নানা অজুহাতে বকাঝকা ও হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। আর যার উক্ত শর্তে রাজী হয়েছেন, তারাই শুধুমাত্র সিভিল সার্জন নিয়োগে বিবেচিত হচ্ছেন বলে অভ্যন্তরীন সুত্র গুলো থেকে জানা গেছে। হয়রানির শিকার এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিডি ডাইজেস্টকে বলেন, “সরকারি হাসপাতালের মেডিক্যাল সাপ্লাইয়ের মতো স্পর্শকাতর খাতকে পুরোপুরি নিয়ন্ত্রণে নেওয়ার জন্য এই ধরনের চাপ প্রয়োগ করা হচ্ছে। যারা এতে সহযোগিতা করতে অস্বীকার করছেন, তাদের বিরুদ্ধে অন্যান্য অভিযোগ তুলে চাপ দেওয়া হচ্ছে।” কিন্তু মেডিক্যাল সাপ্লাই খাত সংশ্লিষ্টরা বলছেন, ইজিপি সাইটের পাসওয়ার্ড নিতে চাপ দেয়ার উদ্দেশ্য হচ্ছে টেন্ডার প্রক্রিয়া নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর বিশ্বস্ত লোকেদের হাতে সকল মেডিক্যাল ইকুইপমেন্ট সাপ্লাই ও ঔষধ সাপ্লাইয়ের মতো হাজার কোটি টাঁকার বাণিজ্য তুলে দেয়া। স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঠিকাদারি কাজে সিন্ডিকেট গড়ে তোলার এই অভিযোগ সামনে আসায় স্বাস্থ্য খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।সংশ্লিষ্ট কর্মকর্তারা এই অভিযোগ তদন্তের দাবি জানিয়েছে মন্ত্রীর এ মিশন বন্ধের দাবি জানিয়েছেন। যদিও সাখাওয়াত হোসেন মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বারবার বলেছেন যে, মন্ত্রণালয়ে কোনো সিন্ডিকেট চলবে না এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেবেন। এ বিষয়ে স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্য জানতে তাকে ফোন করা হলে এবং হোয়াটসঅ্যাপে ম্যাসেজ দেওয়া হলেও তিনি কোনো সাড়া পাওয়া যায়নি।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চট্টগ্রামে নালা থেকে উদ্ধার ১৪শ গুলির বড় অংশই একে-৪৭ ও মেশিনগানের বালু ব্যবসার দ্বন্দ্বে দলীয় কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যাচেষ্টা বিএনপির অপর গ্রুপের মেট্রোরেলে নাশকতার ২ বছর: সমন্বয়ক হাসিবের স্বীকারোক্তির পরও কেন দুই সরকারের আমলে হয়নি বিচার? ‘ডিসেম্বরের মধ্যেই নেত্রীকে ফেরাবো’: কক্সবাজারে প্রকাশ্য সভায় ছাত্রলীগের দৃঢ় শপথ এমআরপির চেয়ে বেশি দামে বিক্রি হয় সিগারেট: বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্বের বাইরে, যাচ্ছে কার পকেটে? গ্যাস সরবরাহে বড় ঘাটতি: ভোগান্তিতে আবাসিক গ্রাহক, শিল্প ও পরিবহন খাত যবিপ্রবি ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা, তানভীর আহ্বায়ক ধ্বংস করে দেওয়া শেখ হাসিনার বাড়ি ‘সুধা সদন’ থেকে যুবকের মরদেহ উদ্ধার জাতিসংঘের ‘নিহত’দের তালিকায় নাম, ভিডিও বার্তায় জীবিত হাজির পাবনার রাফি ‘নর্দমায় মিলল একে-৪৭-এর বুলেটের স্তূপ! চট্টগ্রামে জঙ্গি ও বিচ্ছিন্নতাবাদী আস্তানার গন্ধ সিভিল সার্জনদের নিয়োগে শর্ত স্বাস্থ্যমন্ত্রীরঃ দিতে হবে ই-জিপি ও ডিডিও পাসওয়ার্ড! মেট্রো স্টেশন থেকে উদ্ধার অত্যাধুনিক প্রযুক্তির পাইপবোমার ছাতা খুললেই ঘটাত বিস্ফোরণ হিন্দু সেজে মন্দিরে ঢুকে চুরি, দুই মুসলিম নারীকে হাতেনাতে আটক করে উত্তম-মধ্যম ‘পুর্ব শত্রুতার জেরে’ পুলিশের এসবি কর্মকর্তার ওপর হামলা, পিঠে ৪৩টি সেলাই ইমামকে সরিয়ে রাজাকার নিজামির পুত্রের জুমা পড়ানো নিয়ে মসজিদে জামায়াত-শিবিরের সন্ত্রাস, মুসল্লিরা আহত জামায়াত এমপির পর এবার বিএনপি নেতারও ‘বিশেষ ভিডিও’ ভাইরাল রশিতে বেঁধে প্রতিবেশীর দুটি পোষা কুকুরকে নির্মমভাবে পিটিয়ে হত্যা, বিচার দাবি স্থানীয়দের শিক্ষামন্ত্রীর ভাবমূর্তি রক্ষায় ‘বলির পাঁঠা’ ৭ শিক্ষক? কুমিল্লা সরকারি মহিলা কলেজে নজিরবিহীন বদলি ২৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত সংযোগ সড়ক ধসে পড়ল মাত্র ৩ মাসেই যশোরে নিখোঁজের দুই দিন পরে ভ্যানচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার: বিএনপি কর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ