হিন্দু সেজে মন্দিরে ঢুকে চুরি, দুই মুসলিম নারীকে হাতেনাতে আটক করে উত্তম-মধ্যম – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ জুলাই, ২০২৬
৫:০৮ পূর্বাহ্ণ
36 ভিউ

আরও খবর

হিন্দু সেজে মন্দিরে ঢুকে চুরি, দুই মুসলিম নারীকে হাতেনাতে আটক করে উত্তম-মধ্যম

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ জুলাই, ২০২৬ | ৫:০৮ 36 ভিউ
মানিকগঞ্জ পৌরসভার শ্রী শ্রী আনন্দময়ী কালীবাড়ী মন্দিরে ধর্মীয় অনুষ্ঠান চলাকালে এক নারী ভক্তের স্বর্ণের চেইন চুরির চেষ্টার অভিযোগে দুই মুসলিম নারীকে পুলিশে সোপর্দ করা হয়েছে। ঘটনাটি জানাজানি হলে মন্দির এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা ওই দুই নারীকে আটক করে পিটুনির পর সদর থানা পুলিশের কাছে সোপর্দ করেন। গত ২২শে জুলাই, বুধবার দুপুরে মহানামযজ্ঞ অনুষ্ঠান চলাকালে এ ঘটনা ঘটে। আটক দুই নারী হলেন, হবিগঞ্জের মাধবপুর উপজেলার হালুয়াপাড়া এলাকার জুনাইদ হোসেনের স্ত্রী বিলকিস আক্তার (২০) এবং লাখাই উপজেলার মৌশাদিয়া এলাকার শাকির হোসেনের স্ত্রী মিনা আক্তার (১৯)। স্থানীয়রা জানান, দুই মুসলিম নারী শাঁখা ও সিঁদুর পরে হিন্দু ধর্মাবলম্বী সেজে মন্দিরে প্রবেশ করেন। অনুষ্ঠানে উপস্থিত ভক্তদের সঙ্গে প্রসাদ গ্রহণের সময় তারা মিশে যান। একপর্যায়ে এক নারী ভক্তের গলায় থাকা স্বর্ণের চেইন চুরি করার চেষ্টা করলে উপস্থিত লোকজন বিষয়টি টের পেয়ে তাদের হাতেনাতে আটক করেন। এরপর ঘটনাটি দ্রুত ছড়িয়ে পড়লে মন্দির এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। স্থানীয়রা দুই নারীকে পিটুনির পর মানিকগঞ্জ সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক গৌরাঙ্গ চন্দ্র সরকার বলেন, মন্দিরে মহানামযজ্ঞ উপলক্ষে শত শত ভক্তের সমাগম হয়েছিল। অনুষ্ঠান চলাকালে এক নারী ভক্তের গলার স্বর্ণের চেইন চুরির চেষ্টা করা হলে উপস্থিত লোকজন দুই নারীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, মন্দিরে ধর্মীয় অনুষ্ঠান চলাকালে চুরির অভিযোগে দুই নারীকে আটক করা হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ জানিয়েছে, অভিযোগের সত্যতা যাচাই এবং ঘটনার বিস্তারিত জানতে দুই নারীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। লিখিত অভিযোগ পাওয়ার পর তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বাসের পর লঞ্চেও অরাজকতা: নির্ধারিত ভাড়ার তোয়াক্কা নেই, যাত্রীদের কাছ থেকে ইচ্ছেমতো আদায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্যপদ: ইউরোপের চার দেশের সমর্থন ফেসবুকে তারেক রহমানের সমালোচনামূলক ভিডিওতে ‘লাইক’ দেওয়ায় বরখাস্ত শিক্ষক! ২৮০ কোটি টাকার সড়ক এখন চষা ক্ষেত: ‘লীগ-সম্পৃক্ততায়’ বাতিল ঠিকাদারের কার্যাদেশ, কাজও বন্ধ এক বছর ধরে বিশ্ববাজারে টানা কমছে জ্বালানি তেলের দাম, বিন্দুমাত্র প্রভাব নেই দেশের বাজারে সারাবিশ্বে স্টার্টআপ বিনিয়োগে জোয়ার: বাংলাদেশে ৫ বছরের সর্বনিম্নে, ১ বছরেই ৯৫ শতাংশ ধস কৃষকের ভর্তুকির সার পাচার হয়ে যাচ্ছে মিয়ানমারে, বিনিময়ে ঢুকছে ইয়াবা-অস্ত্র ভারতীয় ইলিশে দেশের বাজার সয়লাব, ১৯০ টাকার ইলিশ বিক্রি হচ্ছে ১৮শ টাকায়! বনশ্রীতে পথকুকুরদের খাবার দেওয়া তরুণীকে পেটালেন যুবদলের নেতাকর্মীরা এনসিপির জ্যেষ্ঠ আহ্বায়কের ভেজাল ওষুধ কারখানায় তৈরি হতো যৌন উত্তেজক বড়ি! ফ্যামিলি কার্ড পাবেন তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান, নিশ্চিত করলেন প্রতিমন্ত্রী শাহে আলম ‘শ্রাবণের মেঘগুলো’ গানের সেই বিউটি রানি এবার জেলার শ্রেষ্ঠ শিক্ষক নিউইয়র্কে বোয়িংয়ের সঙ্গে বিমানের আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি স্বাক্ষর; জানালেন মার্কিন রাষ্ট্রদূত ‘নানা অজুহাতে’ ২ বছর অচল করে রাখা হয়েছে শেখ হাসিনা সরকারের গড়া মহেশখালীর পাইপলাইন, কিস্তি গুনছে বিপিসি ভিসা সংকটে থমকে আছে শ্রমবাজার, তবুও ১ কোটি কর্মী পাঠানোর প্রতিশ্রুতি প্রবাসী কল্যাণমন্ত্রী নুরুর কোথায় কোথায় শিক্ষা সফর করছেন জামায়াতের ৩৪ সাংসদ? আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য রুহী রাজধানীতে গ্রেপ্তার জুলাইয়ে থানা-ফাঁড়ি লুটের ১৪১৭টি অস্ত্র ও প্রায় ৩ লাখ গুলি এখনও চিহ্নিত সন্ত্রাসী-জঙ্গিদের হাতে জ্বালানি তেলের দাম বাড়ায় বহুমুখী চাপে রপ্তানিকারকেরা, বিপর্যস্ত অর্থনীতি ইরান শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তি ছাড়বে না: জাতিসংঘে পেজেশকিয়ান