খুলনা অঞ্চলে চুইঝালের শতকোটি টাকার বাণিজ্য – বর্ণমালা টেলিভিশন

খুলনা অঞ্চলে চুইঝালের শতকোটি টাকার বাণিজ্য

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ November, ২০২৬ | ৬:১৬ 65 ভিউ

খুলনার বড় বাজারের মসলাপট্টিতে ঢুকলেই নাকে আসে চুইঝালের ঝাঁজালো ঘ্রাণ। পানের নিকটাত্মীয় এই উদ্ভিদটি মরিচ আসার আগে উপমহাদেশের রান্নায় ঝাল হিসেবে ব্যবহৃত হতো। কালের বিবর্তনে এটি বৃহত্তর খুলনা ও যশোর অঞ্চলের বসতবাড়ির আঙিনায় টিকে থাকলেও বর্তমানে এর বাণিজ্যিক প্রসার ঘটেছে।

বিজ্ঞাপন

খুলনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, ২০২৪-২৫ অর্থবছরে চুইঝালের উৎপাদন ৬০০ টনের বেশি। গত ছয় বছরে এর উৎপাদন বেড়েছে প্রায় আড়াই গুণ। কেজিপ্রতি ১ হাজার ২০০ টাকা গড় দাম ধরলে বর্তমান বাজারের আকার ৭০ কোটি টাকার বেশি, তবে স্থানীয়দের মতে এই বাজারের আকার প্রায় শতকোটি টাকা।

বড় বাজারের অন্তত ১৫টি দোকানে প্রতিদিন এক হাজার কেজির বেশি চুইঝাল বিক্রি হয়, যার মূল্য ১০ থেকে ১৫ লাখ টাকা। চুই বিক্রেতা অমল বিশ্বাস জানান, তিন বছর আগে ৮০০ টাকা কেজিতে কেনা চুই এখন ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকায় কিনতে হচ্ছে। তবে ভালো মানের শিকড় ১ হাজার ৮০০ টাকা কেজি পর্যন্ত বিক্রি হয়। প্রবীণ ক্রেতা অবনীন্দ্রনাথ কুমার জানান, আশির দশকে প্রতি কেজি চুই মাত্র ২ টাকায় পাওয়া যেত।

চুইঝাল এখন আম, কাঁঠাল বা মেহগনি গাছের সাথি ফসল হিসেবে বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে। খুলনার নার্সারিগুলোতে চারা বিক্রির সংখ্যা ২-৩ হাজার থেকে বেড়ে ৫০-৬০ হাজারে দাঁড়িয়েছে। এখন খুলনা ছাড়াও কুড়িগ্রাম, ফরিদপুর ও ঝিনাইদহে চুইঝালের আবাদ হচ্ছে।

খুলনা বিশ্ববিদ্যালয়ের ২০২০ ও ২০২২ সালের গবেষণায় চুইয়ের নির্যাসে জীবাণুনাশক, ব্যথানাশক, অ্যান্টি-অক্সিডেন্ট ও ক্যানসার-কোষ প্রতিরোধী উপাদানের প্রমাণ মিলেছে। ভোজনরসিকদের কাছে চুই দিয়ে রান্না করা মাংসের ব্যাপক চাহিদা রয়েছে। বড় বাজারসংলগ্ন ‘হোটেল জাবেদ’-এ প্রতিদিন দুপুরে দেড় থেকে দুই মণ চুই-মাংস বিক্রি হয়।

বিজ্ঞাপন

২০২৪ সালে শিল্প মন্ত্রণালয় সম্ভাব্য ১৫১টি জিআই পণ্যের যে তালিকা করেছে, তাতে খুলনার চুইঝাল স্থান পেয়েছে। লোকজ চিকিৎসায় গ্যাস্ট্রিক, কোষ্ঠকাঠিন্য ও হজমের সমস্যায় এটি দীর্ঘদিন ধরে ব্যবহৃত হয়ে আসছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পুলিশের ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন ভারতের গণতান্ত্রিক প্রতিষ্ঠান দুর্বল হওয়ার অভিযোগ হিউম্যান রাইটস ওয়াচের রোহিঙ্গা গণহত্যা নিয়ে বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক সৌদির রিয়াদ টাওয়ারে হুতিদের হামলায় ১১ জন আহত মিস ইউনিভার্স ইন্দোনেশিয়া প্রতিযোগিতায় পোশাক খুলে পরীক্ষার অভিযোগ সিলেটে শ্রমমন্ত্রীর এলাকায় ১১টি সেতু ও ৪২৩ কোটি টাকার উন্নয়নকাজ অনুমোদিত মাঝারি ও বড় শিল্পকারখানায় উৎপাদন ৬৬ শতাংশ প্যারোলে মুক্তি পেয়ে বাগেরহাটের বাড়িতে ফিরছেন বাদল ফরাজী আইনশৃঙ্খলা রক্ষায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন দিল্লিসহ বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: শামা ওবায়েদ দক্ষিণ কোরিয়ার আকাশ প্রতিরক্ষা অঞ্চলে রুশ বিমানের অনুপ্রবেশ ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন কমে সাড়ে ২৪ শতাংশ ঢাকা-রিয়াদ রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়ল মঙ্গলবার থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোল আদায় করবে সেতু কর্তৃপক্ষ গলায় ১৪৫ কোটি টাকার হীরার হার চুরি, নিরাপত্তা চারজন চট্টগ্রাম বন্দরে ট্রাস্ট ব্যাংকের ট্রাস্টপোর্ট কানেক্ট সেবা চালু পোশাক শ্রমিকদের মজুরি বোর্ডের বৈঠক মুলতবি, মঙ্গলবার আবার বসবে লগি-বইঠা কালচার ফেরানো হচ্ছে বলে অভিযোগ আরিফুল হক চৌধুরীর মুক্তিযুদ্ধের ফরাসি বন্ধু অঁন্দ্রে মালরো স্মরণে বিশেষ প্রদর্শনী কোনো চুক্তি ছাড়াই শেষ হলো কপ জলবায়ু সম্মেলন