সচিবালয় স্থানান্তরের প্রতিবাদে ফের সড়ক অবরোধ শেকৃবি শিক্ষার্থীদের – বর্ণমালা টেলিভিশন

সচিবালয় স্থানান্তরের প্রতিবাদে ফের সড়ক অবরোধ শেকৃবি শিক্ষার্থীদের

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ November, ২০২৬ | ৭:০৮ 78 ভিউ

সচিবালয় সরিয়ে পুরোনো বাণিজ্য মেলার মাঠে নেওয়ার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে ফের আন্দোলনে নেমেছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীরা। বুধবার দুপুর সোয়া ১২টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের সামনে মিরপুর সড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন তাঁরা। এতে ওই সড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। প্রায় আধা ঘণ্টা পর পৌনে একটার দিকে শিক্ষার্থীরা সড়ক থেকে সরে গিয়ে গণপূর্ত অধিদপ্তরের সামনে গিয়ে অবস্থান নেন।

বিজ্ঞাপন

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, সড়ক অবরোধের সময় শিক্ষার্থীরা সচিবালয় স্থানান্তরের সিদ্ধান্তের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন। শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, শিক্ষার্থীরা সাময়িক সময়ের জন্য সড়ক অবরোধ করেছিলেন। এতে ১৫ থেকে ২০ মিনিটের মতো যান চলাচল বন্ধ ছিল। তারা সরে যাওয়ায় যান চলাচল স্বাভাবিক হয়।

গত ১৮ অক্টোবর মন্ত্রিসভার বৈঠকে বর্তমান জায়গা থেকে সচিবালয় সরিয়ে পুরোনো বাণিজ্য মেলার মাঠে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর থেকেই ওই মাঠটি বিশ্ববিদ্যালয়ের গবেষণার কাজে ব্যবহারের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা। তাঁদের দাবি, মাঠটি বিশ্ববিদ্যালয়ের সম্পত্তি এবং আশির দশকে বাণিজ্য মেলার জন্য সাময়িকভাবে জায়গাটি নেওয়া হলেও পরে আর ফেরত দেওয়া হয়নি।

শিক্ষার্থীরা আশঙ্কা করছেন, সেখানে সচিবালয় স্থাপন করা হলে কৃষিবিষয়ক গবেষণা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। চলমান আন্দোলনের অংশ হিসেবে তাঁরা ক্লাস-পরীক্ষা বর্জন, বিক্ষোভ ও মিছিল কর্মসূচি পালন করছেন। এর আগে মাঠে সচিবালয় নির্মাণের জন্য মাটি পরীক্ষার কাজ চলার সময় শিক্ষার্থীরা পরীক্ষার যন্ত্রাংশ ও দুটি গাড়ি ক্যাম্পাসে নিয়ে যান এবং সেখানে নির্মাণাধীন স্থাপনা ভাঙচুরের ঘটনাও ঘটে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পুলিশের ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন ভারতের গণতান্ত্রিক প্রতিষ্ঠান দুর্বল হওয়ার অভিযোগ হিউম্যান রাইটস ওয়াচের রোহিঙ্গা গণহত্যা নিয়ে বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক সৌদির রিয়াদ টাওয়ারে হুতিদের হামলায় ১১ জন আহত মিস ইউনিভার্স ইন্দোনেশিয়া প্রতিযোগিতায় পোশাক খুলে পরীক্ষার অভিযোগ সিলেটে শ্রমমন্ত্রীর এলাকায় ১১টি সেতু ও ৪২৩ কোটি টাকার উন্নয়নকাজ অনুমোদিত মাঝারি ও বড় শিল্পকারখানায় উৎপাদন ৬৬ শতাংশ প্যারোলে মুক্তি পেয়ে বাগেরহাটের বাড়িতে ফিরছেন বাদল ফরাজী আইনশৃঙ্খলা রক্ষায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন দিল্লিসহ বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: শামা ওবায়েদ দক্ষিণ কোরিয়ার আকাশ প্রতিরক্ষা অঞ্চলে রুশ বিমানের অনুপ্রবেশ ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন কমে সাড়ে ২৪ শতাংশ ঢাকা-রিয়াদ রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়ল মঙ্গলবার থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোল আদায় করবে সেতু কর্তৃপক্ষ গলায় ১৪৫ কোটি টাকার হীরার হার চুরি, নিরাপত্তা চারজন চট্টগ্রাম বন্দরে ট্রাস্ট ব্যাংকের ট্রাস্টপোর্ট কানেক্ট সেবা চালু পোশাক শ্রমিকদের মজুরি বোর্ডের বৈঠক মুলতবি, মঙ্গলবার আবার বসবে লগি-বইঠা কালচার ফেরানো হচ্ছে বলে অভিযোগ আরিফুল হক চৌধুরীর মুক্তিযুদ্ধের ফরাসি বন্ধু অঁন্দ্রে মালরো স্মরণে বিশেষ প্রদর্শনী কোনো চুক্তি ছাড়াই শেষ হলো কপ জলবায়ু সম্মেলন