মোগল জাহাজে ডাকাতিতে জড়িত টমাস জোন্সের নামে নিউইয়র্কের সৈকত – বর্ণমালা টেলিভিশন

মোগল জাহাজে ডাকাতিতে জড়িত টমাস জোন্সের নামে নিউইয়র্কের সৈকত

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ November, ২০২৬ | ৬:২৬ 9 ভিউ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের পর্যটনকেন্দ্র ‘জোন্স বিচ’ প্রতিবছর কোটি কোটি দর্শনার্থীর পদচারণায় মুখর থাকে। তবে মার্কিন শখের ইতিহাসবিদ জেমস বেইলির সাম্প্রতিক গবেষণায় বেরিয়ে এসেছে, এই সৈকতের নাম যে টমাস জোন্সের নামে রাখা হয়েছে, তিনি ১৭ শতকের এক দুর্ধর্ষ জলদস্যুর সহযোগী ছিলেন।

বিজ্ঞাপন

গবেষক জেমস বেইলি ঔপনিবেশিক আমলের বিভিন্ন দলিল ও নথিপত্র বিশ্লেষণ করে দাবি করেন, ক্যাপ্টেন হেনরি এভরি ও তাঁর জলদস্যু দলকে পালিয়ে যেতে টমাস জোন্স সরাসরি সহায়তা করেছিলেন। ১৬৯৫ সালে লোহিত সাগরে মোগল সম্রাট আওরঙ্গজেবের রাজকীয় জাহাজ ‘গঞ্জ-ই-সাওয়াই’-এ ডাকাতির ঘটনায় ক্যাপ্টেন এভরির দল কোটি কোটি ডলার মূল্যের সোনা-রুপা লুট করে। ইতিহাসে জলদস্যুতার এটিই সবচেয়ে বড় ডাকাতির ঘটনা, যেখানে যাত্রী ও নাবিকদের ওপর নির্যাতন ও হত্যার অভিযোগ রয়েছে।

ঐতিহাসিক নথির তথ্যমতে, বিপুল সম্পদ নিয়ে পালানোর সময় টমাস জোন্স জলদস্যুদের পথনির্দেশক হিসেবে কাজ করেন। এরপর ১৭ শতকের শেষভাগে তিনি নিউইয়র্কের লং আইল্যান্ডে বিপুল সম্পত্তির মালিক হন এবং তিমি শিকারের ব্যবসায় যুক্ত হন। ১৬৯৮ সালে নিউইয়র্কের গভর্নর এক তদন্ত প্রতিবেদনে জোন্সকে ‘সাবেক দস্যু’ হিসেবে উল্লেখ করে তাঁর বাড়িতে দস্যুতার অর্থ থাকার সন্দেহ প্রকাশ করেছিলেন। যুক্তরাষ্ট্রে আসার আগে জোন্স ইংরেজ সেনাবাহিনীতে মেজর হিসেবে কর্মরত ছিলেন।

‘জোন্স বিচ: অ্যান ইলাস্ট্রেটেড হিস্ট্রি’ বইয়ের লেখক জন হ্যাঙ্ক বলেন, টমাস জোন্সের বিতর্কিত অতীতের যে অংশটি এতদিন স্থানীয় ইতিহাসের বইগুলোতে কেবল ইঙ্গিতে ছিল, বেইলির এই গবেষণা সেটির ওপর নতুন করে আলোকপাত করেছে। নতুন এই তথ্য যুক্তরাষ্ট্রের প্রাথমিক ঔপনিবেশিক অর্থনীতি ও অভিজাত শ্রেণির উত্থানে জলদস্যুতার ঐতিহাসিক ভূমিকা উন্মোচিত করেছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বড়দিনে তিন কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় ১৯ নভেম্বর মোগল জাহাজে ডাকাতিতে জড়িত টমাস জোন্সের নামে নিউইয়র্কের সৈকত তরঙ্গের দাম সাশ্রয়ী হলে টেলিযোগাযোগে বিনিয়োগ বাড়বে, বললেন ভিওনের সিইও কান তেরজিওগ্লো বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের অসন্তোষ পর্যবেক্ষণ করছে ভারত: জয়সোয়াল শ্রমিকদের উপর হামলার ভিডিও করায় পিটিয়ে শ্রমিকহত্যা; এই মৃত্যুর দায়ও আওয়ামীলীগের উপর চাপালো সরকার শ্রমিক আন্দোলনে ফ্যাসিস্টদের অনুপ্রবেশের দায় সরকারের: নাহিদ ইসলাম ভারত-পাকিস্তান ম্যাচের টিকিটের চাহিদা বিশ্বকাপ ফাইনালকেও ছাড়াল উয়েফার চাপে বিশ্বকাপ বিক্রি সংক্রান্ত নথি প্রকাশে রাজি ফিফা ইউরোপের বিভিন্ন সুপারমার্কেটের ফ্রিজে সাইবার হামলা নিউজিল্যান্ডের শিক্ষার্থী ভিসায় আনল চারটি পরিবর্তন মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানের কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলা গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষে ৩০ আহত, ৬০ কারখানায় ছুটি ঘোষণা গাজীপুরে শ্রমিক আন্দোলনের জেরে ট্রাইব্যুনালে কার্যক্রম বন্ধ মিরপুরে পুলিশের গাড়ি পোড়ানোর ভিডিও পাঠিয়ে টাকা আদায়ের অভিযোগ দলীয় সমর্থন হারানোর দিনই আল-সাইয়েদের তহবিলে রেকর্ড অর্থ আসামের ধুবড়িতে উচ্ছেদ অভিযানে ৪ হাজার বাঙালি মুসলমান গৃহহীন মধ্যবর্তী নির্বাচনে জয়ের জোর চেষ্টা চলছে: ট্রাম্প বৃহত্তর জাতীয় সরকার গঠনের আহ্বান নেতানিয়াহুর, আজ বৈঠকে বিরোধীরা বসছেন সরকার শ্রমিক আন্দোলনে বহিরাগত ইন্ধন নিয়ে সতর্কবার্তা