দেশের বাজারে সোনার দাম ভরিতে বাড়ল ৩,২৬৬ টাকা – বর্ণমালা টেলিভিশন

দেশের বাজারে সোনার দাম ভরিতে বাড়ল ৩,২৬৬ টাকা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ November, ২০২৬ | ৬:০৮ 73 ভিউ

টানা দুই দফা কমার পর দেশের বাজারে সোনার দাম বাড়ানো হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি জানিয়েছে, আজ সকাল ১০টা থেকে ভরিতে সর্বোচ্চ ৩ হাজার ২৬৬ টাকা বাড়িয়ে নতুন দাম কার্যকর করা হয়েছে। গত ছয় দিনের ব্যবধানে এটি পঞ্চমবারের মতো সোনার দাম সমন্বয়ের ঘটনা।

বিজ্ঞাপন

নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতিভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা। এছাড়া ২১ ক্যারেটের দাম ২ লাখ ১০ হাজার ৯৪৩ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৮১ হাজার ২০০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ৪৮ হাজার ১৬ টাকা নির্ধারণ করা হয়েছে। দাম বাড়ার আগে ২২ ক্যারেটের সোনার দাম ছিল ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা, ২১ ক্যারেটের দাম ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা ছিল।

এর আগে গত সপ্তাহের বুধ ও বৃহস্পতিবার সোনার দাম মোট ৩ হাজার ৮৪৯ টাকা বাড়ানো হয়েছিল। এরপর শুক্র ও শনিবার দুই দিনে দাম কমেছিল মোট ৭ হাজার ১১৫ টাকা।

বিশ্ববাজারের তথ্যানুযায়ী, সামগ্রিকভাবে সোনার দাম কমছে। নিউইয়র্কের বাজারে গতকাল সোনার দাম আউন্সপ্রতি ১১ ডলার বেড়ে ৩ হাজার ৮৯৯ ডলারে দাঁড়িয়েছে, যা গত শনিবার ছিল ৩ হাজার ৮৭৫ ডলার। সাধারণত যুদ্ধ বা অনিশ্চয়তার সময় সোনার দাম বাড়লেও এবার মার্কিন ডলারভিত্তিক বন্ডের সুদ বাড়ায় বিনিয়োগকারীরা সেদিকে ঝুঁকছেন। গত ৩০ দিনে বিশ্ববাজারে সোনার দাম ২৪১ ডলার এবং ছয় মাসে ৬৩৫ ডলার কমেছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঢাকা-গোপালগঞ্জসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন মার্কিন এফ-১৬ যুদ্ধবিমানে হামলার দাবি ইরানের ড্রোন হামলায় রুশ পণ্যবাহী জাহাজে আগুন রোহিঙ্গা প্রত্যাবাসন সুযোগ কাজে লাগানোর আহ্বান পুরোনো সোনার অলংকার বিক্রিতে এখন মিলছে বাড়তি দাম মাইগভে এক বছরে ২০০ কোটি টাকার বেশি অভিবাসন ঋণ অনুমোদন কক্সবাজারে শ্যামলী সিমেন্টের ডিলার ও খুচরা বিক্রেতা সম্মেলন মাগুরায় স্কুল ভবনে তালা ঝুলিয়ে সাঁটানো হল ছাত্রলীগের লিফলেট গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন সঠিক সময়ে কাজ হবে, ইনশাআল্লাহ!’ রাজধানীর বাজারে সরু চাল ও সবজির দাম বেড়েছে ১২ উপজেলায় লিড ব্যাংক হিসেবে কাজ করবে সিটি ব্যাংক ১২ উপজেলায় লিড ব্যাংক হিসেবে কাজ করবে সিটি ব্যাংক জলাবদ্ধ জমিতে পানিফল চাষে ২৫ কোটি টাকা আয়ের আশা চামড়াপণ্য ও জুতা শিল্পের শ্রমিকদের মজুরি বাড়ল ৪,৮০০ টাকা গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ নাশকতার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও আগুন গোপালগঞ্জে সর্বোচ্চ ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন: আরও দুই শ্রমিক নেতাকে আটকের ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ