এখনই ঘরে ফেরা হচ্ছে না বার্সার – বর্ণমালা টেলিভিশন

এখনই ঘরে ফেরা হচ্ছে না বার্সার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ জুলাই, ২০২৫ | ১১:১৫ 137 ভিউ
দুই বছর পর নিজ মাঠে ফেরার স্বপ্ন বুনেছিল বার্সেলোনা। ১০ আগস্ট ঐতিহ্যবাহী জোয়ান গ্যাম্পার ট্রফির মাধ্যমে আংশিকভাবে পুনরায় চালু হওয়ার কথা ছিল স্পটিফাই ক্যাম্প ন্যু। প্রতিপক্ষ নির্ধারিত হয়েছিল ইতালিয়ান ক্লাব কোমো। কিন্তু শেষ মুহূর্তে দেখা দিয়েছে নতুন জটিলতা—লাইসেন্স সমস্যায় পিছিয়ে যেতে পারে কাতালানদের ‘ঘরে ফেরা’। সূত্র বলছে, স্থানীয় কাউন্সিল থেকে প্রয়োজনীয় অনুমোদন এখনও পুরোপুরি পাওয়া যায়নি। নিরাপত্তা ও স্টেডিয়ামে প্রবেশপথ সংক্রান্ত কিছু বিষয়ের অনুমতি ঝুলে আছে। ক্লাব সূত্রে ইএসপিএনকে জানানো হয়েছে, কয়েক দিনের মধ্যেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। বার্সা ইতোমধ্যে বিকল্প ভেন্যু হিসেবে ভাবছে এস্তাদি ইয়োহান ক্রুইফকে। তবে সমস্যার জায়গা—এ মাঠের ধারণক্ষমতা মাত্র ৬,০০০, যেখানে ক্যাম্প ন্যুর অস্থায়ীভাবে হলেও অন্তত ২০-৩০ হাজার দর্শক প্রবেশের অনুমতি দেওয়ার পরিকল্পনা ছিল। ২০২৩ সালের মে মাসে শেষবারের মতো ক্যাম্প ন্যুতে খেলেছিল বার্সেলোনা। এরপর থেকে অলিম্পিক স্টেডিয়ামকে ঘরের মাঠ হিসেবে ব্যবহার করে আসছে তারা। মূল পরিকল্পনা ছিল ২০২৪ সালের নভেম্বরে ফেরার, তবে কাজ শেষ না হওয়ায় সেটা বারবার পিছিয়ে গেছে। এখন ক্লাবের লক্ষ্য, আসন্ন লা লিগা মৌসুমে অন্তত সীমিত দর্শক নিয়ে ক্যাম্প ন্যুতে ম্যাচ আয়োজন করা। পুরো মাঠ প্রস্তুত হতে সময় লাগবে আরও অন্তত এক মৌসুম। তাই ২০২৬-২৭ মৌসুমের শুরুতেই মাঠ পুরোপুরি চালু হবে—এটাই বর্তমান হিসাব। লা লিগা কর্তৃপক্ষ ইতোমধ্যে বার্সাকে মৌসুমের প্রথম তিন ম্যাচ বাইরে খেলার অনুমতি দিয়েছে। ফলে সেপ্টেম্বরের শুরুর দিকেই ভ্যালেন্সিয়ার বিপক্ষে নিজেদের প্রথম হোম ম্যাচ আয়োজনের সুযোগ পাবে বার্সা—তবে তা নির্ভর করছে ক্যাম্প ন্যু কতটা প্রস্তুত থাকবে তার উপর।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয় “বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্ন ও আশা- আকাঙ্ক্ষা যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে” – দ্যা ডিপ্লোম্যাট টেলিটক ও নগদ ‘কিনতে’ চায় বাংলালিংকের মূল কোম্পানি ভিওন! অভিযুক্তের বাড়িতে উত্তেজিত জনতার আগুন, নিহত ৩ হাসপাতালে অসুস্থ শিশুর মাকে ধর্ষণ ও ভিডিও ধারণ, অতঃপর… ধর্ষণ মামলার দ্রুত তদন্তে বাধা মেডিকেল রিপোর্ট মুখে ঘা কেন হয় এআই মামলার ভুয়া মেসেজের প্রতারণা, ফাঁদ এড়াবেন যেভাবে যুক্তরাষ্ট্রে ৬৪ মিলিয়ন মশা ছাড়ার পরিকল্পনা করছে গুগল রাজধানীতে অবৈধ ব্যবসা পরিচালনার অভিযোগে ৩০ বিদেশি আটক ওয়ান ব্যাংকে জব সার্কুলার, আবেদন শেষ ১৫ জুন