মুক্তির অপেক্ষায় পবণ কল্যাণের ‘হরি হারা বীরা মালু’ – বর্ণমালা টেলিভিশন

মুক্তির অপেক্ষায় পবণ কল্যাণের ‘হরি হারা বীরা মালু’

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ জুলাই, ২০২৫ | ১১:০৬ 272 ভিউ
অবশেষে সব অনিশ্চয়তা কাটিয়ে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ভারতীয় দক্ষিণের জনপ্রিয় অভিনেতা পবণ কল্যাণ অভিনীত ‘হরি হারা বীরা মালু’ সিনেমা। আগামী ২৪ জুলাই ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। এটা আনন্দের খবর হলেও বেশ চাপে রয়েছেন পবণ। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, ২৫০ কোটি রুপি ব্যয়ে নির্মিত হয়েছে ‘হরি হারা বীরা মালু’ সিনেমা। নানা কারণে সিনেমাটির কাজ বিলম্বিত হয়। অতিরিক্ত শুটিং, পোস্ট-প্রোডাকশনে দীর্ঘ সময় ব্যয় হওয়াতে খরচ বেড়ে যায়। কিন্তু সিনেমাটির মূল বাজেট অনেক কম ছিল; যা ক্রমশ বেড়েছে। এটি এখন পবন কল্যাণের ক্যারিয়ারের সবচেয়ে ব্যয়বহুল সিনেমা। লোকসান এড়াতে বক্স অফিসে সিনেমাটিকে মোটা অঙ্কের অর্থ আয় করতে হবে। সাফল্য পেতে হলে সিনেমাটিকে ভারতের প্রেক্ষাগৃহ থেকে ২৫০ কোটি রুপি আয় করতে হবে। এটি অনেক বড় একটি লক্ষ্য। পবন কল্যাণের সবচেয়ে বেশি আয় করা সিনেমা ‘ভীমলা নায়ক’, যা ভারতে আয় করেছিল ১১৩ কোটি রুপি। এই হিসাব অনুযায়ী, ‘হরি হারা বীরা মালু’ সিনেমাকে অবশ্যই ‘ভীমলা নায়ক’ সিনেমার দ্বিগুণেরও বেশি আয় করতে হবে। এটি একটি বড় চ্যালেঞ্জ! শুধু মুক্তির প্রথম সপ্তাহে নয়, দ্বিতীয় সপ্তাহেও ভালো করতে হবে। পবন কল্যাণ তেলুগু সিনেমার অন্যতম বড় তারকা। তার ভক্তরাও খুব বিশ্বস্ত এবং আশাবাদী। তারা দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে, সিনেমাটি ভালো করবে। কিন্তু বক্স অফিসের সাফল্য কেবল তারকাদের দাপটের ওপর নির্ভর করে না। মুক্তির পর সিনেমাটির রিভিউ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এদিকে পবনের সিনেমা মুক্তির এক সপ্তাহ পরই মুক্তি পাবে বিজর দেবরকোন্ডার ‘কিংডম’ সিনেমা। এরই মধ্যে সিনেমাটি দর্শকমহলে ভালো সাড়া ফেলেছে। পবনের মতো বিজয় বড় তারকা না হলেও বেশ প্রভাব রয়েছে। ফলে এখানেও লড়তে হবে পবন কল্যাণকে। বীরা মালুর জীবনী নিয়ে নির্মিত হয়েছে ‘হরি হারা বীরা মালু’ সিনেমা। মোগল সাম্রাজ্যের পটভূমিতে সাজানো হয়েছে সিনেমাটির কাহিনি। এতে পবনের বিপরীতে ২৮ বছর বয়সি অভিনেত্রী নিধি আগরওয়াল জুটি বেঁধে অভিনয় করেছেন। তাছাড়াও অভিনয় করেছেন,ববি দেওল, নার্গিস ফাখরি, নোরা ফাতেহি, সত্যরাজ, সুনীল, যীশু সেনগুপ্ত প্রমুখ।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নেপালে আকস্মিক বন্যা, যা বললেন বিশ্বনেতারা নেপালে বন্যা-ভূমিধসে প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক ক্ষতিগ্রস্ত তিব্বত সীমান্ত এলাকায় ড্রোন পাঠাল চীন রিয়াদ থেকে আত্রাইয়ের ৭ জনের মরদেহ দেশে আসছে বিকেলে ‘আমেরিকান ডায়মন্ড’ নামের আড়ালে কী আছে? বিরল চন্দ্রগ্রহণ দেখা যাবে যেসব অঞ্চল থেকে ‘বাংলাদেশ বিশ্বকাপে উঠলে পুরো দেশ আনন্দে ভাসবে’ আবারও ঢাকা মাতাতে আসছেন ‘বিলিয়নেরা’ খ্যাত ওটিলিয়া শয়তানকে দুর্বল ও অসহায় করে দেয় যে ধ্বনি ডিএনএ পরীক্ষায় প্রমাণিত: ধর্ষণে অন্তঃসত্ত্বা হওয়া ১১ বছরের শিশুর গর্ভে জন্ম নেয়া সন্তানের জৈবিক পিতা মাদ্রাসাশিক্ষকই চীনে নিরাপত্তা উপদেষ্টা, রাশিয়ায় পররাষ্ট্রমন্ত্রী: একযোগে দুই বৃহৎ শক্তির সঙ্গে কূটনৈতিক তৎপরতায় ভারত বাবার রিপোর্টে ছেলের চিকিৎসা যাচাই, থমকে গেল ম্যারাডোনা ট্রায়াল প্রত্যাবর্তনকে সামনে রেখে সরকারের তীব্র সমালোচনা ও আক্রমণ ওবায়দুল কাদেরের উগ্রবাদের সতর্কবার্তা যাচাই ছাড়া প্রত্যাখ্যান করার সামর্থ্য কি রাখে বাংলাদেশ? মস্কোয় পুতিন-লাভরভের সঙ্গে জয়শঙ্করের বৈঠক: ভারত-রাশিয়া কৌশলগত সম্পর্কে নতুন গতি মানবিক ও বিবেকবান বাঙালিদের উচিত একে অপরের পাশে দাঁড়ানো ও ঐক্যবদ্ধভাবে অন্যায়ের প্রতিবাদ করা ব্রাজিলকে ঢাকায় এনে খেলানোর অর্থ নেই সরকারের, বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী রংপুরে শিক্ষক পরিবার হত্যাঃ স্ত্রী-কন্যাকে ধর্ষণের আলামত, ডোমের বক্তব্যে ঘটনায় নতুন মোড় বিডিডাইজেস্ট এক্সপ্লেইনারঃ যুক্তরাজ্যে হুমায়ুন কবিরের পাঁচ কোম্পানি, ত্যাগ করেননি ব্রিটিশ নাগরিকত্ব ভোর ৬টা থেকে শুরু লোডশেডিং, দিনে পাঁচ দফায় বিদ্যুৎহীন থাকবে বুয়েট