মৌলভীবাজারে ডেনিম কারখানা করছে ডিবিএল গ্রুপ, কর্মসংস্থান হবে ৪ হাজার মানুষের – বর্ণমালা টেলিভিশন

মৌলভীবাজারে ডেনিম কারখানা করছে ডিবিএল গ্রুপ, কর্মসংস্থান হবে ৪ হাজার মানুষের

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ November, ২০২৬ | ৭:৩৮ 1 ভিউ

উন্নত মানের ডেনিম কাপড় তৈরির লক্ষ্যে বড় ধরনের বিনিয়োগে যাচ্ছে দেশীয় প্রতিষ্ঠান ডিবিএল গ্রুপ। তুরস্কের শিল্পগোষ্ঠী সানকো হোল্ডিংয়ের সঙ্গে যৌথভাবে মৌলভীবাজারের শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চলে এই কারখানা স্থাপন করা হবে। এ প্রকল্পে ৩০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করা হচ্ছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় পৌনে চার হাজার কোটি টাকা। প্রায় ৮০ একর জমির ওপর নির্মিত হতে যাওয়া এই কারখানায় ৫১ শতাংশ মালিকানা থাকবে ডিবিএলের এবং ৪৯ শতাংশ মালিকানা থাকবে তুরস্কের সানকো হোল্ডিংয়ের ডেনিম উৎপাদনকারী প্রতিষ্ঠান ইসকোর হাতে।

বিজ্ঞাপন

সংশ্লিষ্ট সূত্র জানায়, কারখানাটিতে প্রতি মাসে প্রায় এক কোটি মিটার ডেনিম কাপড় উৎপাদনের সক্ষমতা থাকবে এবং এখানে সুতা উৎপাদনেরও ব্যবস্থা থাকবে। ডিবিএল গ্রুপ জানিয়েছে, ২০২৮ সালে কারখানাটি উৎপাদনে আসার সম্ভাবনা রয়েছে এবং এতে প্রায় ৪ হাজার ৪০০ মানুষের কর্মসংস্থান হবে। গত বুধবার ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরীর সঙ্গে তুরস্কের সানকো হোল্ডিংয়ের শীর্ষ কর্মকর্তাদের বৈঠকের পর এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

কারখানাটির বিষয়ে ডিবিএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এ জব্বার বলেন, ‘ডেনিমের এই কারখানায় সবচেয়ে আধুনিক প্রযুক্তির যন্ত্রপাতি ব্যবহার করা হবে। উৎপাদিত কাপড় স্থানীয় রপ্তানিকারকদের কাছে বিক্রির পাশাপাশি বিদেশেও রপ্তানি হবে। এই কারখানায় যে বিনিয়োগ করতে যাচ্ছি, সেটি গত কয়েক বছরের মধ্যে আমাদের প্রতিষ্ঠানের সবচেয়ে বড় বিনিয়োগ। এই কারখানার জন্য যেসব কর্মী নিয়োগ করা হবে, তাঁদের বড় অংশই থাকবে নতুন। তাঁদের মধ্যে একটি অংশকে তুরস্কে প্রশিক্ষণেরও ব্যবস্থা করা হবে। আশা করছি কারখানাটি চালু হলে ডেনিম কাপড় তৈরি ও রপ্তানিতে ইতিবাচক প্রভাব পড়বে।’

ইনভেস্ট বাংলাদেশ জানায়, বৈঠকে সানকো হোল্ডিংয়ের পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান ফাতিহ কোনুকোগ্লু ও পর্ষদ সদস্য হাকান কোনুকোগ্লুসহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়াও ডিবিএল গ্রুপের এমডি এম এ জব্বার, ট্রেজারিপ্রধান জাকারিয়া চৌধুরী, গ্রুপ রেগুলেটরি অ্যাফেয়ার্স প্রধান জুয়েল জাব্বার এবং ইনভেস্ট বাংলাদেশের সদস্য নাহিয়ান রহমান এ সময় উপস্থিত ছিলেন। ১৯০৪ সালে প্রতিষ্ঠিত সানকো হোল্ডিংয়ের ডেনিম বিভাগ ইসকো বিশ্বের ৬০টির বেশি দেশে তাদের পণ্য সরবরাহ করে থাকে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঠাকুরগাঁওয়ে বিলুপ্তির পথে তাঁতশিল্প, পেশা বদলাচ্ছেন তাঁতিরা মৌলভীবাজারে ডেনিম কারখানা করছে ডিবিএল গ্রুপ, কর্মসংস্থান হবে ৪ হাজার মানুষের নিলামে উঠছে লেখক জিলি কুপারের প্রিয় টাইপরাইটার বাংলাদেশকে আঞ্চলিক উৎপাদন কেন্দ্র করতে চায় হায়ার বাজারে নতুন গর্ভনিরোধক আনল ইনসেপ্‌টা বিশেষজ্ঞদের পরামর্শ, ইসলামি অর্থায়নে বাংলাদেশকে আঞ্চলিক কেন্দ্র গঠন পোশাকশ্রমিকের ন্যূনতম মজুরি বেড়ে ১৩৭ ডলার পুলিশের ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন ভারতের গণতান্ত্রিক প্রতিষ্ঠান দুর্বল হওয়ার অভিযোগ হিউম্যান রাইটস ওয়াচের রোহিঙ্গা গণহত্যা নিয়ে বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক সৌদির রিয়াদ টাওয়ারে হুতিদের হামলায় ১১ জন আহত মিস ইউনিভার্স ইন্দোনেশিয়া প্রতিযোগিতায় পোশাক খুলে পরীক্ষার অভিযোগ সিলেটে শ্রমমন্ত্রীর এলাকায় ১১টি সেতু ও ৪২৩ কোটি টাকার উন্নয়নকাজ অনুমোদিত মাঝারি ও বড় শিল্পকারখানায় উৎপাদন ৬৬ শতাংশ প্যারোলে মুক্তি পেয়ে বাগেরহাটের বাড়িতে ফিরছেন বাদল ফরাজী আইনশৃঙ্খলা রক্ষায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন দিল্লিসহ বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: শামা ওবায়েদ দক্ষিণ কোরিয়ার আকাশ প্রতিরক্ষা অঞ্চলে রুশ বিমানের অনুপ্রবেশ ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন কমে সাড়ে ২৪ শতাংশ ঢাকা-রিয়াদ রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়ল