ফুটবলে দর্শক পাওয়া যেত না, এখন টিকিট পাওয়া যাচ্ছে না – বর্ণমালা টেলিভিশন

ফুটবলে দর্শক পাওয়া যেত না, এখন টিকিট পাওয়া যাচ্ছে না

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ জুলাই, ২০২৫ | ১১:০০ 124 ভিউ
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি বলেছেন, বাফুফের যে কাজগুলো বর্তমানে পরিচালিত হচ্ছে- তার মাধ্যমে ফুটবলে আগ্রহ ও উন্মাদনা শুরু হয়েছে। আগে স্টেডিয়াম খেলা দেখতে দর্শক পাওয়া যেত না। আর এখন দর্শক আছে, টিকিট পাওয়া যাচ্ছে না। এটিই হচ্ছে সবচেয়ে বড় আগ্রহ ও উন্মাদনা। শুক্রবার (১৮ জুলাই) বিকেলে লক্ষ্মীপুরে ক্রীড়া সামগ্রীর প্রতিষ্ঠান স্টার স্পোর্টসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। লক্ষ্মীপুর পৌর শহরের হাসপাতাল সড়কে তন্তুবায় সমিতি ভবনের নিচে দোকানটি উদ্বোধন করা হয়। ওয়াহিদ উদ্দিন চৌধুরী বলেন, ফুটবলে এগিয়ে নিতে বাফুফে একটা বিরাট পরিকল্পনা নিয়ে এগুচ্ছে। ফুটবলে যে আগ্রহ-উন্মাদনা তৈরি হয়েছে, তা বৃদ্ধির লক্ষ্যে আমরা কাজ করছি। তিনি বলেন, বাফুফের উদ্যোগে সারাদেশে খেলার আয়োজন করা হয়েছে। এর মধ্যে অনূর্ধ্ব-১৫, আমাদের লক্ষ্মীপুরও খেলেছে। অনূর্ধ্ব-১৭ এর খেলা খুব শিগগিরই শুরু হয়ে যাবে। ৩০ জুলাই থেকে এফএ কাপ মহিলা টিম আন্তঃজেলা খেলা শুরু হবে। বাফুফের মাধ্যমে তারুণ্যের উৎসব উপলক্ষে সারাদেশে খেলার আয়োজন করা হচ্ছে। বাফুফের নারী টিম এএফসি কোয়ালিফাই করেছে। আমরা আশা করছি, এএফসি কোয়ালিফাই থেকে ফাইনালে খেলব। আগামী দিনে নারী ওয়ার্ল্ড কাপেও খেলবে বাংলাদেশ। প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মোরশেদ আলমের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মঈন উদ্দিন চৌধুরী কামরু, সদর (পূর্ব) উপজেলা বিএনপির আহ্বায়ক মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, ক্রীড়া সংস্থার সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রব শামীম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সৈয়দ রশিদুল হাসান লিংকন, জেলা ফুটবল ফেডারেশনের সহসভাপতি মহসিন কবীর স্বপন ও লক্ষ্মীপুর ক্লাব লিমিটেডের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর জুয়েল প্রমুখ।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি পিয়াল আটক এবার অস্ট্রেলিয়ার কাছে ইনিংস ব্যবধানে বিধ্বস্ত বাংলাদেশ রংপুরে শিক্ষক পরিবারের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে বিবৃতি প্রগতিশীল শিক্ষক সমাজের ঐতিহাসিক জয় থেকে শোচনীয় হার: অস্ট্রেলিয়ার মাটিতে মুদ্রার দুই পিঠ দেখলো বাংলাদেশ তীব্র সংকটে কুড়িগ্রামে কৃষকবিদ্রোহ: গোডাউন ভেঙে নিল ১০ হাজার কেজি সার অর্থ সংকট: ১ লাখ ২১ হাজার কোটি টাকার থোক বরাদ্দে খরচ বন্ধের নির্দেশ গ্যাস সংকটে ক্রেতাদের উদ্বেগ, বাংলাদেশ থেকে কমতে পারে পোশাকের ক্রয়াদেশ কোটচাঁদপুরে জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের রামদার কোপে ভাই নিহত প্রধান অতিথি না করায় নিজেই ১৪৪ ধারা ডেকে ছাত্রদল নেতা পণ্ড করলেন ৬০ বছরের ফুটবল টুর্নামেন্ট অনুমতি ছাড়াই ভাঙা হলো সেতু: রাজাপুরে স্বেচ্ছাসেবক দল নেতার কাণ্ডে বিচ্ছিন্ন ৪ গ্রাম চরম বিদ্যুৎ বিপর্যয়ে হিমাগারে পচছে বিপুল পরিমাণ আলু, গাড়ি ভরে ফেলে দিতে হচ্ছে প্রতিদিনই মধ্যপ্রাচ্য থেকে ২০ হাজার পাকিস্তানিকে ঘাড় ধাক্কা দিয়ে বহিষ্কার অর্থমন্ত্রী: বিদ্যুৎ ও গ্যাসের সংকট সরকারের নিয়ন্ত্রণে নেই গ্রামের রাস্তা মেরামতে ৮০টি কম্পিউটার, ৩০ লাখের সফটওয়্যার: পরামর্শকের ১৪ কোটি, লাগবে ১৪০টি বাইক-জিপ বিদ্যুৎহীন চমেক হাসপাতালে স্থবির চিকিৎসা, দুর্ভোগে রোগীরা গুলিস্তানে চাঁদাবাজ সিন্ডিকেট ‘দরবেশ চক্র’: দফায় দফায় টাকা দিয়ে বিপর্যস্ত ব্যবসায়ীরা রূপপুরের শুধু প্রথম ইউনিট থেকেই রাষ্ট্রের সাশ্রয় হবে ১০০ কোটি ডলারের বেশি মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় উচ্ছ্বসিত জারদারি, পাকিস্তান সফরের আমন্ত্রণ সিরিয়ায় ইসরায়েল-তুরস্ক উত্তেজনা: পশ্চিম এশিয়ায় কি নতুন এক ফ্রন্ট খুলছে? কারাবন্দি সাবেক পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খানকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে