মুগ্ধ প্রিয়াঙ্কা – বর্ণমালা টেলিভিশন

মুগ্ধ প্রিয়াঙ্কা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ জুলাই, ২০২৫ | ১১:০৭ 255 ভিউ
সুনামগঞ্জের শান্তিগঞ্জে টানা পাঁচ দিন শুটিং করে মুগ্ধ দর্শকপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান। কামরুল হুদার রচনায় ও কামরুল হাসান সুজনের পরিচালনায় ২৬ পর্বের এই ধারাবাহিকের নাম ‘মার্ডার’। সুনামগঞ্জের শুটিং অভিজ্ঞতা নিয়ে প্রিয়াঙ্কা বলেন, ‘২৬ পর্বের এ ধারাবাহিকের গল্পটা বলা যায় আমাকে কেন্দ্র করেই এগিয়ে গেছে। গল্পের অন্যতম প্রধান চরিত্রে আমিই অভিনয় করেছি। সুনামগঞ্জের শান্তিগঞ্জ ও তার আশপাশ এলাকায় শুটিং হয়েছে। সুনামগঞ্জ যে এত সুন্দর তা সত্যিই আমার জানা ছিল না। আমি সুনামগঞ্জের প্রেমে পড়ে গেছি। আমার সঙ্গে অন্যান্য শিল্পী যারা ছিলেন, তাদের মধ্যে কেউ কেউ টাঙ্গুয়ার হাওরও ঘুরে এসেছে। কিন্তু এই ধারাবাহিকে আমার একটার পর একটা দৃশ্যে কাজ করতে হয়েছে। যে কারণে কোথাও ঘুরে বেড়ানোর সুযোগ পাইনি আমি। তবে আমি আগামীতে সুনামগঞ্জ সিলেট ঘুরতে আসব। প্রয়োজনে কাউকে হয়তো বলতেও পারি সুনামগঞ্জে শুটিং করার জন্য। কাজও করা হলো, সুনামগঞ্জ ঘুরে বেড়ানোও হলো। সত্যি মনটা পড়ে আছে সুনামগঞ্জে।’ ‘মার্ডার’ ধারাবাহিকটি শিগগিরই একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে। প্রিয়াঙ্কা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ছিল ডিপজল প্রযোজিত ‘যেমন জামাই তেমন বউ’। তবে প্রিয়াঙ্কা অভিনীত তিনটি সিনেমা শিগগিরই মুক্তি পাবে। সেগুলো হচ্ছে মান্নান গাজীপুরীর ‘কী করে বলবো তোমায়’, অপূর্ব রানার ‘যন্ত্রণা’ ও মোহাম্মদ আসলামের ‘তবুও প্রেম দামী’।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নেপালে আকস্মিক বন্যা, যা বললেন বিশ্বনেতারা নেপালে বন্যা-ভূমিধসে প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক ক্ষতিগ্রস্ত তিব্বত সীমান্ত এলাকায় ড্রোন পাঠাল চীন রিয়াদ থেকে আত্রাইয়ের ৭ জনের মরদেহ দেশে আসছে বিকেলে ‘আমেরিকান ডায়মন্ড’ নামের আড়ালে কী আছে? বিরল চন্দ্রগ্রহণ দেখা যাবে যেসব অঞ্চল থেকে ‘বাংলাদেশ বিশ্বকাপে উঠলে পুরো দেশ আনন্দে ভাসবে’ আবারও ঢাকা মাতাতে আসছেন ‘বিলিয়নেরা’ খ্যাত ওটিলিয়া শয়তানকে দুর্বল ও অসহায় করে দেয় যে ধ্বনি ডিএনএ পরীক্ষায় প্রমাণিত: ধর্ষণে অন্তঃসত্ত্বা হওয়া ১১ বছরের শিশুর গর্ভে জন্ম নেয়া সন্তানের জৈবিক পিতা মাদ্রাসাশিক্ষকই চীনে নিরাপত্তা উপদেষ্টা, রাশিয়ায় পররাষ্ট্রমন্ত্রী: একযোগে দুই বৃহৎ শক্তির সঙ্গে কূটনৈতিক তৎপরতায় ভারত বাবার রিপোর্টে ছেলের চিকিৎসা যাচাই, থমকে গেল ম্যারাডোনা ট্রায়াল প্রত্যাবর্তনকে সামনে রেখে সরকারের তীব্র সমালোচনা ও আক্রমণ ওবায়দুল কাদেরের উগ্রবাদের সতর্কবার্তা যাচাই ছাড়া প্রত্যাখ্যান করার সামর্থ্য কি রাখে বাংলাদেশ? মস্কোয় পুতিন-লাভরভের সঙ্গে জয়শঙ্করের বৈঠক: ভারত-রাশিয়া কৌশলগত সম্পর্কে নতুন গতি মানবিক ও বিবেকবান বাঙালিদের উচিত একে অপরের পাশে দাঁড়ানো ও ঐক্যবদ্ধভাবে অন্যায়ের প্রতিবাদ করা ব্রাজিলকে ঢাকায় এনে খেলানোর অর্থ নেই সরকারের, বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী রংপুরে শিক্ষক পরিবার হত্যাঃ স্ত্রী-কন্যাকে ধর্ষণের আলামত, ডোমের বক্তব্যে ঘটনায় নতুন মোড় বিডিডাইজেস্ট এক্সপ্লেইনারঃ যুক্তরাজ্যে হুমায়ুন কবিরের পাঁচ কোম্পানি, ত্যাগ করেননি ব্রিটিশ নাগরিকত্ব ভোর ৬টা থেকে শুরু লোডশেডিং, দিনে পাঁচ দফায় বিদ্যুৎহীন থাকবে বুয়েট