ভারত সিরিজ স্থগিত, আগস্টের সূচি পূরণে নতুন দল খুঁজছে বিসিবি – বর্ণমালা টেলিভিশন

ভারত সিরিজ স্থগিত, আগস্টের সূচি পূরণে নতুন দল খুঁজছে বিসিবি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ জুলাই, ২০২৫ | ১১:০৫ 137 ভিউ
আগস্টে বাংলাদেশের ঘরের মাঠে ভারত সিরিজ হওয়ার কথা থাকলেও তা আপাতত স্থগিত হয়ে গেছে। ফলে হঠাৎ করেই জাতীয় দলের সূচিতে বড় ফাঁকা তৈরি হয়েছে। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বসে নেই—এই সময়টা কাজে লাগাতে এখন নতুন প্রতিপক্ষ খুঁজছে তারা। প্রয়োজনে দেশের বাইরেও খেলার আয়োজন করতে চায় বোর্ড। বুধবার (১৬ জুলাই) মিরপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদীন বললেন, ‘আগে আমাদের পরিকল্পনা ছিল, আগস্টে জাতীয় দল ‘এ’ দলের সঙ্গে কিছু অভ্যন্তরীণ ম্যাচ খেলবে। এবার সেই পরিকল্পনার সঙ্গে নতুন করে ভাবছি বাইরের কোনো দলের সঙ্গেও খেলা যায় কি না, অথবা স্বল্প সময়ের কোনো বিদেশ সফর করা যায় কি না।’ ভারতের বিপক্ষে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে প্রস্তুত ছিল বিসিবি। কিন্তু অনিবার্য কারণে সিরিজটি স্থগিত হওয়ায় আগস্টের মাঝামাঝি সময় থেকে পুরো মাসটা এখন ফাঁকা পড়ে গেছে। এর মধ্যেই পাকিস্তান সিরিজ চলবে জুলাইয়ের শেষ সপ্তাহে। তারপরই এশিয়া কাপ (সেপ্টেম্বর)। এই ব্যস্ত সূচির মধ্যে ক্রিকেটারদের ছন্দ হারিয়ে না ফেলতে চায় বিসিবি। তাই জাতীয় দলকে মাঠে রাখার বিকল্প ভাবনা হিসেবে বিদেশ সফর কিংবা প্রস্তুতি ম্যাচ আয়োজনের চেষ্টা চলছে। ‘কোনো সুযোগ না থাকলে অন্তত আমরা অভ্যন্তরীণ ম্যাচ খেলব,’ বলেন নাজমুল। এর আগে ২০২৩ সালে বিশ্বকাপের আগে এমন অভ্যন্তরীণ ম্যাচেই প্রস্তুতি নিয়েছিল বাংলাদেশ দল। এশিয়া কাপ ও বিশ্বকাপকে সামনে রেখে দল গঠনের কাজেও বাড়তি সতর্ক বিসিবি। নাজমুল জানিয়ে দিয়েছেন, ‘আমরা একটা পরিপূর্ণ দল চাই এশিয়া কাপের আগে। খুব বেশি পরিবর্তনের পক্ষে আমরা না। যতটা সম্ভব ধারাবাহিকতা রাখতে চাই। যাতে বিশ্বকাপে গিয়েও প্রস্তুতির ঘাটতি না থাকে।’ টি-টোয়েন্টি সিরিজের জন্য ভালো উইকেট তৈরির পরিকল্পনা থাকলেও টানা বৃষ্টির কারণে মাঠে কাভার পড়েই থাকছে। ফলে কতটা মানসম্পন্ন উইকেট পাওয়া যাবে, তা নিয়েও সংশয় রয়েছে। সামনে এশিয়া কাপ ও বিশ্বকাপ—এই দুই টুর্নামেন্টের আগে দলকে ম্যাচ ফিট এবং স্থির রাখাই এখন বিসিবির প্রধান লক্ষ্য। ভারতের সিরিজ না হলেও আগস্ট ফাঁকা থাকবে না, এমনটাই আশা বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয় “বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্ন ও আশা- আকাঙ্ক্ষা যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে” – দ্যা ডিপ্লোম্যাট টেলিটক ও নগদ ‘কিনতে’ চায় বাংলালিংকের মূল কোম্পানি ভিওন! অভিযুক্তের বাড়িতে উত্তেজিত জনতার আগুন, নিহত ৩ হাসপাতালে অসুস্থ শিশুর মাকে ধর্ষণ ও ভিডিও ধারণ, অতঃপর… ধর্ষণ মামলার দ্রুত তদন্তে বাধা মেডিকেল রিপোর্ট মুখে ঘা কেন হয় এআই মামলার ভুয়া মেসেজের প্রতারণা, ফাঁদ এড়াবেন যেভাবে যুক্তরাষ্ট্রে ৬৪ মিলিয়ন মশা ছাড়ার পরিকল্পনা করছে গুগল রাজধানীতে অবৈধ ব্যবসা পরিচালনার অভিযোগে ৩০ বিদেশি আটক ওয়ান ব্যাংকে জব সার্কুলার, আবেদন শেষ ১৫ জুন