বর্তমান শিক্ষাব্যবস্থা সত্যবিরোধী, চিন্তা করতে শেখায় না : ড. সলিমুল্লাহ খান – বর্ণমালা টেলিভিশন

বর্তমান শিক্ষাব্যবস্থা সত্যবিরোধী, চিন্তা করতে শেখায় না : ড. সলিমুল্লাহ খান

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ জুলাই, ২০২৫ | ১১:১০ 161 ভিউ
শিক্ষাব্যবস্থাকে সংস্কার না করা গেলে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিশিষ্ট দার্শনিক ও শিক্ষাবিদ ড. সলিমুল্লাহ খান। শুক্রবার (১৮ জুলাই) রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) পাঠক ফোরাম কর্তৃক আয়োজিত ‘নতুন বাংলাদেশ বিনির্মাণ: কোন পথে’ শীর্ষক সেমিনারে এ কথা বলেন তিনি। ড. সলিমুল্লাহ খান বলেন, শিক্ষাকে আনন্দদায়ক করে তুলতে হবে। কিন্তু আমাদের দেশে তা সম্ভব হচ্ছে না, কারণ আমাদের দেশে যোগ্য শিক্ষক নেই। বর্তমান শিক্ষাব্যবস্থা সত্যবিরোধী, যা শিক্ষার্থীদের চিন্তা করতে শেখাচ্ছে না। বর্তমান যে মুনাফাভিত্তিক শিক্ষা গড়ে উঠেছে, এটা দিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়। তিনি বলেন, সংসদকে দ্বিকক্ষবিশিষ্ট করার জন্য আমাদের ছেলেরা জীবন দেয়নি৷ দেশের সার্বিক পরিস্থিতি সংস্কারের জন্য এই দেশের মানুষ রাস্তায় নেমে এসেছিল। তিনি আরও বলেন, ব্রিটিশ শাসনের পর ১০০ বছর পার হয়ে গেলেও আমাদের দেশের শিক্ষার হার ৮০ শতাংশের বেশি হলো না। এর দায় আমাদেরই নিতে হবে৷ দেশের জিডিপির ২ ভাগও শিক্ষা খাতের পেছনে খরচ করা হয় না। কিন্তু অন্যান্য খাতে ঠিকই কোটি কোটি টাকা বরাদ্দ হচ্ছে। শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানোটা জরুরি। প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন না হলে উচ্চ শিক্ষার মান উন্নয়ন হবে না বলেও মন্তব্য করেছেন তিনি। সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে রাবি উপাচার্য অধ্যাপক ড. সালেহ্ হাসান নকীব বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণের যে পথ আমরা এরই মধ্যে হারিয়েছি; এর প্রধান কারণ সুশিক্ষার অভাব। আমরা কী জানি কী বুঝি, এসব জানার জন্য শিক্ষা অপরিহার্য। আমরা ইতিহাস এবং সমাজকে বিশ্লেষণ করতে পারি না। গত ১৫ বছর যেমন স্বৈরশাসনের অধীনে ছিলাম এটা যেমন সত্য, ঠিক একইভাবে গত ৫৩ বছরে সুশাসন নিশ্চিত করতে পারিনি, এটাও সত্য। সুষ্ঠু রাজনীতি করতে হলে আমাদের গোষ্ঠীগত চিন্তা থেকে বের হতে হবে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নেপালে আকস্মিক বন্যা, যা বললেন বিশ্বনেতারা নেপালে বন্যা-ভূমিধসে প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক ক্ষতিগ্রস্ত তিব্বত সীমান্ত এলাকায় ড্রোন পাঠাল চীন রিয়াদ থেকে আত্রাইয়ের ৭ জনের মরদেহ দেশে আসছে বিকেলে ‘আমেরিকান ডায়মন্ড’ নামের আড়ালে কী আছে? বিরল চন্দ্রগ্রহণ দেখা যাবে যেসব অঞ্চল থেকে ‘বাংলাদেশ বিশ্বকাপে উঠলে পুরো দেশ আনন্দে ভাসবে’ আবারও ঢাকা মাতাতে আসছেন ‘বিলিয়নেরা’ খ্যাত ওটিলিয়া শয়তানকে দুর্বল ও অসহায় করে দেয় যে ধ্বনি ডিএনএ পরীক্ষায় প্রমাণিত: ধর্ষণে অন্তঃসত্ত্বা হওয়া ১১ বছরের শিশুর গর্ভে জন্ম নেয়া সন্তানের জৈবিক পিতা মাদ্রাসাশিক্ষকই চীনে নিরাপত্তা উপদেষ্টা, রাশিয়ায় পররাষ্ট্রমন্ত্রী: একযোগে দুই বৃহৎ শক্তির সঙ্গে কূটনৈতিক তৎপরতায় ভারত বাবার রিপোর্টে ছেলের চিকিৎসা যাচাই, থমকে গেল ম্যারাডোনা ট্রায়াল প্রত্যাবর্তনকে সামনে রেখে সরকারের তীব্র সমালোচনা ও আক্রমণ ওবায়দুল কাদেরের উগ্রবাদের সতর্কবার্তা যাচাই ছাড়া প্রত্যাখ্যান করার সামর্থ্য কি রাখে বাংলাদেশ? মস্কোয় পুতিন-লাভরভের সঙ্গে জয়শঙ্করের বৈঠক: ভারত-রাশিয়া কৌশলগত সম্পর্কে নতুন গতি মানবিক ও বিবেকবান বাঙালিদের উচিত একে অপরের পাশে দাঁড়ানো ও ঐক্যবদ্ধভাবে অন্যায়ের প্রতিবাদ করা ব্রাজিলকে ঢাকায় এনে খেলানোর অর্থ নেই সরকারের, বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী রংপুরে শিক্ষক পরিবার হত্যাঃ স্ত্রী-কন্যাকে ধর্ষণের আলামত, ডোমের বক্তব্যে ঘটনায় নতুন মোড় বিডিডাইজেস্ট এক্সপ্লেইনারঃ যুক্তরাজ্যে হুমায়ুন কবিরের পাঁচ কোম্পানি, ত্যাগ করেননি ব্রিটিশ নাগরিকত্ব ভোর ৬টা থেকে শুরু লোডশেডিং, দিনে পাঁচ দফায় বিদ্যুৎহীন থাকবে বুয়েট