নারীসমেত শ্রীমঙ্গলে ছাত্রলীগের মুখোমুখি হাসিব; প্রাণ বাঁচাতে একাই দৌড়ে পালালেন জুলাই সমন্বয়ক (ভিডিও) – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ১০ November, ২০২৬
৬:৫৩ pm
10 ভিউ

নারীসমেত শ্রীমঙ্গলে ছাত্রলীগের মুখোমুখি হাসিব; প্রাণ বাঁচাতে একাই দৌড়ে পালালেন জুলাই সমন্বয়ক (ভিডিও)

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ November, ২০২৬ | ৬:৫৩ 10 ভিউ
জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক ও জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসিব আল ইসলাম মৌলভীবাজারের শ্রীমঙ্গলে হামলার শিকার হয়েছেন। মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে বালিশিরা রিসোর্টের গেটের সামনে এ ঘটনা ঘটে। হামলাকারীরা ছাত্রলীগের নেতাকর্মী বলে অভিযোগ উঠেছে। জানা গেছে, গত ৮ নভেম্বর শ্রীমঙ্গলের বালিশিরা রিসোর্টে অতিথি হিসেবে ওঠেন হাসিব আল ইসলাম। রিসোর্টের অগ্নিবীণা ভবনের ১১৮ নম্বর কক্ষে এক নারীকে সঙ্গে নিয়ে অবস্থান করছিলেন তিনি। রিসোর্ট কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, তারা স্বামী-স্ত্রী পরিচয়ে সেখানে উঠেছিলেন। মঙ্গলবার তাঁদের চেকআউটের কথা ছিল। রিসোর্টের ব্যবস্থাপক ইয়াসির আরাফাত স্বপন বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে রিসোর্টের সামনে হাসিবের ওপর হামলার ঘটনা ঘটে। হামলার পর আত্মরক্ষার্থে তিনি আত্মগোপনে চলে যান। এদিকে হামলার ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, এক নারীর সঙ্গে অটোরিকশায় যাচ্ছিলেন হাসিব। পথে কয়েকজন ব্যক্তি অটোরিকশাটির গতিরোধ করে তাঁকে “জুলাই জঙ্গি” বলে সন্মোধন করে। হামলাকারীরা হাসিবের অটোরিক্সার গতি রোধ করে বলেন,

“ইনি হচ্ছে জুলাই জঙ্গি হাসিবুল। দেশ বিক্রি করে এখানে এসে মেয়ে নিয়ে ফুর্তি করছে”

একথা বলেই উক্ত ব্যাক্তিরা হাসিবের উপর হামলা চলায়। “ভাই ভাই” বলে হামলাকারীদের কাছে হাতজোর করে অনুনয় করতে করতে প্রাণ বাঁচাতে দৌড়ে পালান হাসিব। অটোতে সাথে থাকা নারীকে ফেলে একাই দৌড়ে পালান হাসিব। স্বামী-স্ত্রী পরিচয়ে রিসোর্টে উঠলেও হামলাকারীরা ভিডিও করার সময় উক্ত নারীকে ওড়না দিয়ে মুখ লুকাতে দেখা যায়।
ভিডিও প্লেয়ার
00:00
00:28
জাতীয় ছাত্রশক্তির সাবেক সভাপতি জাহিদ আহসানও হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মৌলভীবাজারে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হাসিব আল ইসলামের ওপর হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এতে হাসিব আহত হয়েছেন এবং চিকিৎসাধীন রয়েছেন। হামলার নিন্দা জানিয়ে জাহিদ আহসান বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসী তৎপরতার বিরুদ্ধে বিএনপি সরকারকে ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে নাগরিকদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তিনি। এ ঘটনায় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়িত বলে অভিযোগ উঠেছে। তবে হামলাকারীদের পরিচয় ও ঘটনার পেছনের কারণ সম্পর্কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
 

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জিডব্লিউএম গাড়ির পরিবেশক এখন এসিআই মোটরস ঢাবিতে ককটেল বিস্ফোরণ: ছাত্রদলের হাতে আটক তিতুমীর কলেজ ছাত্রশিবিরের নেতা; ছিলেন চব্বিশে জুলাই যোদ্ধা সিলেটে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নিল জনতা বাংলাদেশ ছাত্রলীগের “গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার” এর দাবিতে ডাকা ধর্মঘটের সমর্থনে ঝিনাইদহে মহাসড়ক অবরোধ জেলা ছাত্রলীগের কূটনৈতিক পাড়ায় কী চলছে বুঝতে পারছেন না তথ্য উপদেষ্টা জাহেদ সকল মিডিয়ায় শেখ হাসিনার বক্তব্য, অস্বস্তিতে সরকার; গণমাধ্যমে আওয়ামী লীগের প্রচারণা নিষিদ্ধের বার্তা নারীসমেত শ্রীমঙ্গলে ছাত্রলীগের মুখোমুখি হাসিব; প্রাণ বাঁচাতে একাই দৌড়ে পালালেন জুলাই সমন্বয়ক (ভিডিও) স্ত্রী পরিচয়ে বান্ধবী নিয়ে রিসোর্টের ১১৮নং কক্ষে ওঠেন জুলাইর নাশকতাকারী হাসিব আওয়ামী লীগ করলেই সভা-সমাবেশে নিষেধাজ্ঞা নয় – তথ্য উপদেষ্টা; সফল ধর্মঘটের প্রভাব, নাকি নয়া কৌশল সরকারের? এমপিওভুক্ত শিক্ষকদের বেতনকাঠামোয় আদেশ জারিতে অর্থ বিভাগকে শিক্ষা মন্ত্রণালয়ের চিঠি স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত কিশোর শনাক্ত, বাড়িতে তালা গুমের অভিযোগ আবাসন ব্যবসায়ীর, অস্ত্র ব্যবসার তথ্য ডিবি পুলিশের ইসরায়েলে নতুন সরকার গঠনের তোড়জোড়, আজ আইনপ্রণেতাদের শপথ আতশবাজিতে রোগ সারে বলে দাবি পশ্চিমবঙ্গ বিজেপি নেত্রীর ৯ আর্থিক প্রতিষ্ঠানের গ্রাহকের অর্থ ফেরাতে ২৭০০ কোটি টাকা চেয়েছে কেন্দ্রীয় ব্যাংক মুনাফা কমায় লভ্যাংশ কমল যমুনা অয়েলের প্রত্যর্পণ চুক্তি কেন শেখ হাসিনার ক্ষেত্রে অপ্রযোজ্য? প্রতিরক্ষা খাতের প্রযুক্তিপ্রতিষ্ঠান ডুবোটেকের নতুন চেয়ারম্যান সাফিউস সামি ১০ নভেম্বরের ধর্মঘটে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর সমর্থন, উত্তপ্ত হচ্ছে রাজনৈতিক পরিস্থিতি শেখ হাসিনাকে পাসপোর্ট দেবে না বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী