আরও খবর
ঢাবিতে ককটেল বিস্ফোরণ: ছাত্রদলের হাতে আটক তিতুমীর কলেজ ছাত্রশিবিরের নেতা; ছিলেন চব্বিশে জুলাই যোদ্ধা
নারীসমেত শ্রীমঙ্গলে ছাত্রলীগের মুখোমুখি হাসিব; প্রাণ বাঁচাতে একাই দৌড়ে পালালেন জুলাই সমন্বয়ক (ভিডিও)
বীর মুক্তিযোদ্ধার দাফনে বাঁধা জামায়াতে ইসলামীর, জাবিতে যুদ্ধাপরাধী সাঈদি’র কুশপুত্তলিকা দাহ
নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
২৬ শিক্ষাপ্রতিষ্ঠানের অনুমোদন বাতিল করতে চায় কারিগরি বোর্ড
চট্টগ্রামে কমার্স কলেজের পরিত্যক্ত ভবন থেকে ৫ আগস্ট থানা লুটের পিস্তল-গুলি উদ্ধার
শিক্ষকদের বদলির ফল প্রকাশে প্রস্তুত মাউশি
এমপিওভুক্ত শিক্ষকদের বেতনকাঠামোয় আদেশ জারিতে অর্থ বিভাগকে শিক্ষা মন্ত্রণালয়ের চিঠি
সরকারি চাকরিজীবীদের মতো বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরাও নতুন জাতীয় বেতনকাঠামোর সুবিধা পাবেন। তবে সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতনকাঠামো ১ জুলাই থেকে কার্যকর হলেও এমপিওভুক্তদের ক্ষেত্রে তা কবে থেকে কার্যকর হবে, সে বিষয়ে এখনো কোনো অফিস আদেশ জারি হয়নি। বিষয়টি নিয়ে শিক্ষক-কর্মচারীদের মধ্যে হতাশা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে সোমবার শিক্ষা মন্ত্রণালয় অর্থ বিভাগের কাছে নতুন বেতনকাঠামো অনুযায়ী বেতনভাতা–সংক্রান্ত আদেশ জারির প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চিঠি পাঠিয়েছে। শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন কিছু দিন আগে জানিয়েছিলেন, এমপিওভুক্ত শিক্ষকেরা শিগগিরই নতুন পে–স্কেলের আওতায় আসছেন।
বিজ্ঞাপন
বর্তমানে সারা দেশে ছয় লাখের বেশি শিক্ষক-কর্মচারী এমপিওভুক্ত রয়েছেন। এর মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের অধীন প্রায় চার লাখ, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের অধীন পৌনে দুই লাখ এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীন ২৩ হাজারের বেশি শিক্ষক-কর্মচারী কর্মরত আছেন। সরকারি চাকরিজীবীরা অক্টোবর মাসের বেতনের সঙ্গে গত তিন মাসের বকেয়া বেতন পেলেও এমপিওভুক্তদের ক্ষেত্রে সময় লাগছে। নতুন বেতনকাঠামো কার্যকর হলে এমপিওভুক্তদের মূল বেতন ও বাড়িভাড়া বাড়বে। গত বছর তাঁদের বাড়িভাড়া মূল বেতনের ১৫ শতাংশ করার সিদ্ধান্ত নেওয়া হয়, যেখানে আগে তাঁরা মাসে এক হাজার টাকা করে পেতেন। নতুন কাঠামো অনুযায়ী, বেসরকারি কলেজের প্রভাষকেরা সরকারি কলেজের প্রভাষকের মতোই নবম গ্রেডে মূল বেতন পাবেন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
[TheChamp-FB-Comments]