ক্রীড়াঙ্গনে সুশাসন প্রতিষ্ঠায় কঠোর হচ্ছে সরকার – বর্ণমালা টেলিভিশন

ক্রীড়াঙ্গনে সুশাসন প্রতিষ্ঠায় কঠোর হচ্ছে সরকার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ জুলাই, ২০২৫ | ১১:০৮ 146 ভিউ
ক্রীড়াঙ্গনে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) বিভিন্ন সংস্থা ও ক্রীড়া ফেডারেশনগুলোকে তাগিদ দিচ্ছে। সে ধারাবাহিকতায় বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) বিগত পাঁচ অর্থবছরের ব্যয় সংক্রান্ত অডিট প্রতিবেদন চাওয়া হয়েছে। সংস্থাটির বিগত দিনের কার্যক্রম পরিচালনায় আদৌ সুসাশন ছিল কি না—এ নিয়ে বড় প্রশ্ন উঠছে। কারণ বিওএ প্রতিষ্ঠিত হয়েছে ১৯৭৬ সালে, তা আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) স্বীকৃতি পায় ১৯৮০ সালে। অথচ প্রথম সাধারণ পরিষদ সভা ডাকা হয়েছিল ২০১৭ সালে। ওই বছরের ১১ ফেব্রুয়ারি কুর্মিটোলা গলফ ক্লাবে অনুষ্ঠিত হয়েছে প্রথম সাধারণ পরিষদ সভা। সর্বশেষ সাধারণ পরিষদের সভা হয়েছে ২০২৩ সালের ১৯ আগস্ট। অবাক করা বিষয় হচ্ছে, সাধারণ পরিষদ সভা করা হলেও সরকারের কাছে সাম্প্রতিক অডিট প্রতিবেদন পাঠানো হয়নি। এ কারণে বিগত পাঁচ বছরের অডিট প্রতিবেদন একসঙ্গে চাওয়া হয়েছে। সিনিয়র সহকারী সচিব নাজমুল হামিদ রেজা স্বাক্ষরিত পত্রের মাধ্যমে এ প্রতিবেদন চাওয়া হয়েছে। বিগত পাঁচ অর্থবছরে বিভিন্ন খাতে ৪২ কোটি ৪০ লাখ ৬১ হাজার ৩৭৫ টাকা বিওএর অনুকূলে বরাদ্দ করেছে সরকার। ২০২০-২১ অর্থবছরে প্রশিক্ষণ খাতে ২ কোটি ২০ লাখ এবং বিভিন্ন গেমসে ও আন্তর্জাতিক আয়োজনে ভ্রমণ খাতে ২ কোটি ১৫ লাখ টাকা বরাদ্দ করা হয়েছিল। ২০২১-২২ অর্থবছরে বরাদ্দ করা হয়েছিল ৭ কোটি ৬২ লাখ ৭৪ হাজার ৩৯৫ টাকা। ২০২২-২৩ অর্থবছরে ভ্রমণ খাতে ৪ কোটি ১৯ লাখ ৭৭ হাজার এবং প্রশিক্ষণ খাতে ৭ কোটি ২১ লাখ টাকা বরাদ্দ করেছিল সরকার। ২০২৩-২৪ অর্থবছরে প্রশিক্ষণ খাতে ৫ কোটি ৬০ লাখ এবং ভ্রমণ খাতে ১১ কোটি ২৫ লাখ টাকা সরকারের কাছ থেকে নিয়েছে বিওএ। ২০২৪-২৫ অর্থবছরে প্রশিক্ষণ খাতে ১৩ কোটি ১৬ লাখ এবং ভ্রমণ খাতে ১ কোটি ৯৩ লাখ ৪৯ হাজার টাকা বিওএর নানা কার্যক্রমের জন্য বরাদ্দ করা হয়েছিল। সরকারের কাছ থেকে বরাদ্দ পাওয়া অর্থ খরচে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) চার্টার্ড এবং নিজস্ব গঠনতন্ত্রও মানা হয়নি! গঠনতন্ত্রের আর্টিক্যাল ১১ সাধারণ পরিষদ সভার ‘এ’-তে বলা আছে বছরে অন্তত একবার সাধারণ পরিষদ সভা আয়োজন করতে হবে, যা মানা হয়নি। সাধারণ সভার সুনির্দিষ্ট কাজগুলোর অন্যতম পরবর্তী বছরের বাজেট অনুমোদন করা। যার কথা আর্টিক্যাল ১১-এর ‘এ’-৪ ধারায় বলা আছে। এটাও মানা হয়নি। গঠনতন্ত্রমাফিক কাজ না করে ২৪ জুন বিওএ কার্যনির্বাহী কমিটির সভায় ২০২৪-২৫ অর্থবছরের সংশোধিত বাজেট অনুমোদনের জন্য তোলা হয়েছিল, যা ছিল অসংগতিপূর্ণ। এ নিয়ে সভায় একাধিক সদস্য আপত্তি জানিয়েছেন। বিধিমাফিক কাজ করতে চলতি বছরেই দুটি সাধারণ পরিষদ সভা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যার প্রথমটি ৩০ জুলাই অনুষ্ঠিত হওয়ার কথা। যার আলোচ্য সূচিতে দুটি অর্থবছরের আয়-ব্যয়ের হিসাব রাখা হয়েছে। আলোচ্য সূচি ৪-এ ২০২৩-২৪ অর্থবছরের নিরীক্ষা প্রতিবেদন উপস্থাপন ও অনুমোদন এবং আলোচ্য সূচি ৫-এ ২০২৪-২৫ অর্থবছরের বাজেট ঘটনাত্তোর অনুমোদনের কথা বলা হয়েছে। কিন্তু অননুমোদিত প্রক্রিয়ায় অর্থ ব্যয় হয়ে যাওয়ার পর তা আদৌ অনুমোদন করা যায় কি না—এ নিয়ে প্রশ্ন থাকছে। সুশাসন প্রতিষ্ঠার জন্য একদিকে সরকারের তাগিদ অন্যদিকে আইওসি চার্টার্ড এবং নিজস্ব ঘটনতন্ত্রমাফিক কাজ না হওয়া নিয়ে সদস্যদের আপত্তির পরও সার্বিক কর্মকাণ্ড বিধিমাফিক হচ্ছে তো!

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি পিয়াল আটক এবার অস্ট্রেলিয়ার কাছে ইনিংস ব্যবধানে বিধ্বস্ত বাংলাদেশ রংপুরে শিক্ষক পরিবারের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে বিবৃতি প্রগতিশীল শিক্ষক সমাজের ঐতিহাসিক জয় থেকে শোচনীয় হার: অস্ট্রেলিয়ার মাটিতে মুদ্রার দুই পিঠ দেখলো বাংলাদেশ তীব্র সংকটে কুড়িগ্রামে কৃষকবিদ্রোহ: গোডাউন ভেঙে নিল ১০ হাজার কেজি সার অর্থ সংকট: ১ লাখ ২১ হাজার কোটি টাকার থোক বরাদ্দে খরচ বন্ধের নির্দেশ গ্যাস সংকটে ক্রেতাদের উদ্বেগ, বাংলাদেশ থেকে কমতে পারে পোশাকের ক্রয়াদেশ কোটচাঁদপুরে জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের রামদার কোপে ভাই নিহত প্রধান অতিথি না করায় নিজেই ১৪৪ ধারা ডেকে ছাত্রদল নেতা পণ্ড করলেন ৬০ বছরের ফুটবল টুর্নামেন্ট অনুমতি ছাড়াই ভাঙা হলো সেতু: রাজাপুরে স্বেচ্ছাসেবক দল নেতার কাণ্ডে বিচ্ছিন্ন ৪ গ্রাম চরম বিদ্যুৎ বিপর্যয়ে হিমাগারে পচছে বিপুল পরিমাণ আলু, গাড়ি ভরে ফেলে দিতে হচ্ছে প্রতিদিনই মধ্যপ্রাচ্য থেকে ২০ হাজার পাকিস্তানিকে ঘাড় ধাক্কা দিয়ে বহিষ্কার অর্থমন্ত্রী: বিদ্যুৎ ও গ্যাসের সংকট সরকারের নিয়ন্ত্রণে নেই গ্রামের রাস্তা মেরামতে ৮০টি কম্পিউটার, ৩০ লাখের সফটওয়্যার: পরামর্শকের ১৪ কোটি, লাগবে ১৪০টি বাইক-জিপ বিদ্যুৎহীন চমেক হাসপাতালে স্থবির চিকিৎসা, দুর্ভোগে রোগীরা গুলিস্তানে চাঁদাবাজ সিন্ডিকেট ‘দরবেশ চক্র’: দফায় দফায় টাকা দিয়ে বিপর্যস্ত ব্যবসায়ীরা রূপপুরের শুধু প্রথম ইউনিট থেকেই রাষ্ট্রের সাশ্রয় হবে ১০০ কোটি ডলারের বেশি মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় উচ্ছ্বসিত জারদারি, পাকিস্তান সফরের আমন্ত্রণ সিরিয়ায় ইসরায়েল-তুরস্ক উত্তেজনা: পশ্চিম এশিয়ায় কি নতুন এক ফ্রন্ট খুলছে? কারাবন্দি সাবেক পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খানকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে